আফজাল হোসেন (নারায়ণগঞ্জের রাজনীতিবিদ)
অবয়ব
আফজাল হোসেন | |
|---|---|
| ঢাকা-২৯ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | অজানা নারায়ণগঞ্জ জেলা |
| মৃত্যু | ২৯ মার্চ ২০০৭ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আফজাল হোসেন (মৃত্যু: ২৯ মার্চ ২০০৭) বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ও তৎকালীন ঢাকা-২৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আফজাল হোসেন নারায়ণগঞ্জের বাবুরাইলে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আফজাল হোসেন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ছিলেন তিনি। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-২৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
মৃত্যু
[সম্পাদনা]আফজাল হোসেন ২৯ মার্চ ২০০৭ সালে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ সিটি করেসপন্ডেন্ট (২৮ মার্চ ২০১৯)। "সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ১২তম মৃত্যু বার্ষিকী"। নিউজ নারায়ণগঞ্জ। ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |