আন্দুল
অবয়ব
| আন্দুল | |
|---|---|
| শহর | |
| পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৫′ উত্তর ৮৮°১৪′ পূর্ব / ২২.৫৮° উত্তর ৮৮.২৪° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | হাওড়া |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ৫,৬৭৭ |
| ভাষা | |
| • অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
আন্দুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি শহর। এখানকার কায়স্থ রায়দের রাজবাড়ী ঐতিহাসিক স্থান হিসাবে সুপরিচিত। এই রাজবাড়ীতে এসেছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। আরও পুরোনো এখানকার কায়স্থ চৌধুরী তথা দত্তচৌধুরী পরিবারের দুর্গাপুজো হাওড়া জেলার অন্যতম প্রাচীন হিসেবে ধরা হয়।


জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে আন্দুল শহরের জনসংখ্যা হল ৫৬৭৭ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%। এই শহরের জনসংখ্যার ৬% হল ৬ বছর বা তার কম বয়সী।
এখানে সাক্ষরতার হার ৮৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৯% এবং নারীদের মধ্যে এই হার ৮৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আন্দুল এর সাক্ষরতার হার বেশি।

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)