বিষয়বস্তুতে চলুন

আনহেল রোমানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনহেল রোমানো
১৯১১ সালে রোমানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলফ্রেদো আনহেল রোমানো
জন্ম (১৮৯৩-০৮-০২)২ আগস্ট ১৮৯৩
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মৃত্যু ২২ আগস্ট ১৯৭২(1972-08-22) (বয়স ৭৯)
মৃত্যুর স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

আলফ্রেদো আনহেল রোমানো (স্পেনীয়: Ángel Romano, স্পেনীয় উচ্চারণ: [aŋxel ɾomˈano]; ২ আগস্ট ১৮৯৩ – ২২ আগস্ট ১৯৭২; আনহেল রোমানো নামে সুপরিচিত) একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় নাসিওনাল এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

রোমানো ১৯১১ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; উরুগুয়ের জার্সি গায়ে ১৯২৭ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৭২ ম্যাচে ২৯টি গোল করেছিলেন। তিনি উরুগুয়ের হয়ে সর্বমোট নয়টি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৭, ১৯১৯, ১৯২০, ১৯২১, ১৯২২, ১৯২৩, ১৯২৪ এবং ১৯২৬) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ৬টি আসরে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রোমানো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আলফ্রেদো আনহেল রোমানো ১৮৯৩ সালের ২রা আগস্ট তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৭২ সালের ২২শে আগস্ট তারিখে, উরুগুয়ের মোন্তেভিদেওতে ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দলসালম্যাচগোল
উরুগুয়ে১৯১১
১৯১২
১৯১৩
১৯১৪
১৯১৫
১৯১৬
১৯১৭
১৯১৮
১৯১০
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
১৯২৪১১
১৯২৬
১৯২৭
সর্বমোট৭২২৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২
  2. "Uruguay - Squad" [উরুগুয়ে - দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]