আছলাম হোসেন সওদাগর
অবয়ব
আছলাম হোসেন সওদাগর | |
|---|---|
| কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০১৯ – জানুয়ারি ২০২৪ | |
| পূর্বসূরী | এ কে এম মোস্তাফিজুর রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৪ মার্চ ১৯৬৬ নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলা |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| পেশা | রাজনীতিবিদ |
আছলাম হোসেন সওদাগর একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আছলাম হোসেন সওদাগর ১৯৬৬ সালের ৪ মার্চ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম সওদাগর ও মাতার নাম হনুফা বেগম। শিক্ষাজীবনে তিনি বিএ পাশ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আছলাম হোসেন সওদাগর নাগেশ্বরী উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[১] আছলাম হোসেন সওদাগর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির সাইফুর রহমান রানাকে পরাজিত করে কুড়িগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পূর্বতন পরিষদ চেয়ারম্যানগণ"। উপজেলা তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।