বিষয়বস্তুতে চলুন

আচার্য বালকৃষ্ণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আচার্য বালকৃষ্ণ
জন্ম (1972-08-04) ৪ আগস্ট ১৯৭২ (বয়স ৫৩)
জাতীয়তাভারতীয়[][]
পেশাআয়ুর্বেদাচার্য, ব্যবসায়ী
পরিচিতির কারণপতঞ্জলি আয়ুর্বেদ
উপাধিএমডি/সিইও, পতঞ্জলি আয়ুর্বেদ
ওয়েবসাইটacharyabalkrishna.com

বালকৃষ্ণ (জন্ম: ৪ আগস্ট ১৯৭২), যিনি আচার্য বালকৃষ্ণ নামেই অধিক পরিচিত,[] হলেন একজন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী এবং ভোগ্যপণ্য কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদের চেয়ারম্যান। ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, ২০২১ সালের মে পর্যন্ত তার সম্পদের মোট মূল্য ২.৩ বিলিয়ন ইউএস ডলার ছিল।[][][][] আর্য সমাজের আশিস কুমারের মতে, বালকৃষ্ণ কোনোরূপ আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই সফলভাবে বিশ্বব্যাপী একটি ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

বালকৃষ্ণ ১৯৭২ সালের ৪ আগস্ট তৎকালীন উত্তরপ্রদেশের (আধুনা উত্তরাখণ্ড) হরিদ্বারে নেপালের স্যাংজা হতে আগত অভিবাসী সুমিত্রা দেবী এবং জয় বল্লভ সুবেদীর ঘরে জন্মগ্রহণ করেন।[][] তার শৈশব কেটেছে নেপালে। পরবর্তীতে তিনি ভারতে ফিরে আসেন এবং হরিয়ানার খানপুর গুরুকুলে পড়াশোনা করেন, যেখানে রামদেবের সাথে তার পরিচয় ঘটে।[]

পেশাগত জীবন

[সম্পাদনা]

১৯৯৫ সালের ৫ জানুয়ারী[] বালকৃষ্ণ, রামদেব এবং আচার্য কর্মবীর সম্মিলিতভাবে হরিদ্বারের কৃপালু বাগ আশ্রমে দিব্যা যোগ মন্দির ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।[][] ২০০৬ সালে তারা এফএমসিজি, ভেষজ এবং আয়ুর্বেদিক পণ্যের[১০] উৎপাদন ও ব্যবসায়ের দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদ[১১] প্রতিষ্ঠা করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বালকৃষ্ণ উত্তরাখণ্ডের হরিদ্বারে বসবাস করেন এবং তিনি অদ্যাবধি অবিবাহিত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Nepal followers celebrate Ramdev Aid Acharya Balkrishna's birthday with pomp"www.daijiworld.com (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০১১। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১
  2. 1 2 "बाबा रामदेव से कम नहीं है आचार्य बालकृष्ण का रुतबा अरबपतियों की लिस्ट में है शामिल; ऐसी है लाइफस्टाइल"jansatta.com (হিন্দি ভাষায়)। ৮ জানুয়ারি ২০২১। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১
  3. 1 2 "A Billionaire With Fake Degrees And Passport - This Is Patanjali's CEO Acharya Balkrishna"indiatimes.com। ১৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  4. 1 2 "Forbes profile: Acharya Balkrishna"Forbes। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১
  5. "Billionaire Baba: What makes Patanjali's Acharya Balkrishna one of India's richest"The Economic Times। ২৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  6. "How Acharya Balkrishna built a multi-crore company - Billionaire Baba"The Economic Times। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  7. "आचार्य जी गुरुकुलीय परम्परा के गौरव हैं"Hindustan। ৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২১
  8. 1 2 Gandhi, A. K. (১ জানুয়ারি ২০২১)। The Rise and Rise of Baba Ramdev and Patanjali (ইংরেজি ভাষায়)। Prabhat Prakashan।
  9. Sarbacker, Stuart Ray (২০১৪)। "Swami Ramdev: Modern Yoga Revolutionary"। Singleton, Mark; Goldberg, Ellen (সম্পাদকগণ)। Gurus of Modern Yoga (ইংরেজি ভাষায়)। Oxford University Press USA। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৯৩৮৭২-৮
  10. "Ramdev turns his Ayurved enterprise into an FMCG empire"Business Standard। ১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭
  11. "Billionaire Baba: What makes Patanjali's Acharya Balkrishna one of India's richest"The Economic Times। ২৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮