অ্যান ওকলে
অ্যান ওকলে | |
|---|---|
| জন্ম | অ্যান রোজামন্ড টিটমাস ১৭ জানুয়ারি ১৯৪৪ |
| ছদ্মনাম | রোজামন্ড ক্লে |
| পেশা | লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশনে সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা পরিচালক |
| জাতীয়তা | ব্রিটিশ |
| শিক্ষাপ্রতিষ্ঠান | বেডফোর্ড কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয়, সামারভিল কলেজ, অক্সফোর্ড |
| ধরন | কথাসাহিত্য (উপন্যাস) এবং প্রকৃত তথ্যভিত্তিক সমাজবিজ্ঞান এবং নারীবাদ বিষয়ে লেখা |
| বিষয় | সমাজবিজ্ঞান এবং নারীবাদ |
| উল্লেখযোগ্য রচনা | দ্য মেন'স রুম (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের জন্য উপযোজিত) |
| আত্মীয় | অধ্যাপক রিচার্ড টিটমাস (বাবা) |
অ্যান রোজামন্ড ওকলে (বিবাহ-পূর্ব টিটমাস; জন্ম ১৭ই জানুয়ারি ১৯৪৪),[১] একজন বিশিষ্ট ব্রিটিশ সমাজবিজ্ঞানী, নারীবাদী, এবং লেখক। তিনি ইউসিএল ইনস্টিটিউট অফ এডুকেশনে সমাজবিজ্ঞান গবেষণা ইউনিটের অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা-পরিচালক। তিনি ২০০৫ সালে তার লেখা এবং বিশেষত নতুন উপন্যাসগুলিতে মনোযোগ দেওয়ার জন্য, পূর্ণ-সময়ের শিক্ষাসংক্রান্ত কাজ থেকে, আংশিকভাবে অবসর গ্রহণ করেছিলেন।
জীবনী
[সম্পাদনা]ওকলে, প্রফেসর রিচার্ড টিটমাসের একমাত্র কন্যা। তিনি তার পিতামাতার একটি জীবনী রচনা করেছিলেন এবং বাবার কিছু লেখা সাম্প্রতিক পুনঃপ্রকাশনের জন্য সম্পাদনা করেছিলেন। তার মা ক্যাথলিন (বিবাহপূর্ব মিলার) একজন সমাজকর্মী ছিলেন। অ্যান ওকলে ১৯৪৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি হবারডাসার'স অ্যাসকে'স স্কুল ফর গার্লস এ পড়াশোনা করেছিলেন এবং ১৯৬৫ সালে সামারভিল কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। তার আগের বছর, তিনি, ভবিষ্যত সহশিক্ষাবিদ, রবিন ওকলেকে বিবাহ করেন। পরবর্তী কয়েক বছর, ওকলে, শিশুদের দূরদর্শন অনুষ্ঠানের জন্য স্ক্রিপ্ট লিখেছিলেন এবং অনেক ছোট গল্পও লিখেছেন। তার দুটি উপন্যাস প্রকাশকেরা প্রত্যাখ্যান করেছিলেন। আনুষ্ঠানিক শিক্ষার জন্য বেডফোর্ড কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে, তিনি ১৯৬৯ সালে পিএইচডি লাভ করেন; এতে যোগ্যতার মাপকাঠি ছিল, গৃহকর্মে মহিলাদের মনোভাবের একটি গবেষণা। যার অভিজ্ঞতা থেকে তিনি তার প্রথম কয়েকটি বই লিখেছিলেন। তার অধিকাংশ সমাজবিজ্ঞান গবেষণা ছিল চিকিৎসা সমাজবিজ্ঞান এবং নারীস্বাস্থ্যের উপর করা। সমাজবিজ্ঞান গবেষণা পদ্ধতি সম্পর্কে বিতর্কের ওপর তার গুরুত্বপূর্ণ অবদান আছে।
১৯৮৫ সালে, ওকলে লন্ডনের ইনস্টিটিউট অফ এডুকেশনে কাজ করতে যান, সেখানে তিনি সমাজ বিজ্ঞান গবেষণা ইউনিট (এসএসআরইউ) প্রতিষ্ঠা করেন।
অ্যান ওকলের অসংখ্য শিক্ষামূলক লেখা আছে, তার মধ্যে অনেকগুলি সমাজে নারীর জীবন ও ভূমিকার প্রতি লক্ষ্য নিয়ে রচনা। পাশাপাশি বেশ কিছু সর্বাধিক বিক্রীত উপন্যাস, যার মধ্যে সর্বাধিক পরিচিত উপন্যাস সম্ভবত দ্য মেন'স রুম, যা ১৯৯১ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের জন্য লরা লামসন দ্বারা উপযোজিত হয়েছিল এবং তাতে হ্যারিয়েট ওয়াল্টার এবং বিল নাইজি অভিনয় করেছিলেন। তিনি একটি আংশিক আত্মজীবনী লিখেছেন। তিনি তার জীবনকে, লন্ডনে বসবাস এবং গ্রামের ঘরে বসবাস - যেখানে তিনি তার বেশিরভাগ কথাসাহিত্য লিখেছেন, এই দুই ভাগে ভাগ করেছেন। তিনি একজন মা এবং ঠাকুমা।
প্রকাশনা সমূহ
[সম্পাদনা]প্রকৃত তথ্যভিত্তিক লেখা
[সম্পাদনা]
- ওকলে, অ্যান (সম্পাদক); অ্যাস্টন, জন (সম্পাদক); টিটমাস, রিচার্ড (লেখক) (১৯৯৭) [১৯৭২]। দ্য গিফট রিলেশনশিপ: ফ্রম হিউম্যান ব্লাড টু সোশ্যাল পলিসি। লন্ডন: এলএসই বুকস। আইএসবিএন ৯৭৮০৭৫৩০১২০১৭।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ওকলে, অ্যান (১৯৯৩) [১৯৭২]। যৌনতা, লিঙ্গ এবং সমাজ। অ্যাল্ডারশট: এরিনা, নিউ সোসাইটির সাথে সহযোগিতায় প্রকাশিত। আইএসবিএন ৯৭৮১৮৫৭৪২১৭১২।
- ওকলে, অ্যান (১৯৯০) [১৯৭৪]। হাউসওয়াইফ (দ্বিতীয় সংস্করণ)। লন্ডন: পেঙ্গুইন। আইএসবিএন ৯৭৮০১৪০১৩৫২৩৭।
- ওকলে, অ্যান (১৯৮৫) [১৯৭৪]। দ্য সোশিওলজি অফ হাউসওয়ার্ক। অক্সফোর্ড, নিউ ইয়র্ক: বেসিল ব্ল্যাকওয়েল। আইএসবিএন ৯৭৮০৬৩১১৩৯২৪৯। (এছাড়াও জার্মান, ডাচ এবং জাপানিতে অনূদিত)।
- ওকলে, অ্যান (১৯৭৬)। উইমেন'স ওয়ার্ক: দ্য হাউসওয়াইফ, পাস্ট অ্যান্ড প্রেসেন্ট। নিউ ইয়র্ক: ভিন্টেজ বুকস। আইএসবিএন ৯৭৮০৩৯৪৭১৯৬০৩। (হাউসওয়াইফএর পুনঃ শিরোনাম সংস্করণ – ১৯৭৪)
- ওকলে, অ্যান; মিচেল, জুলিয়েট (১৯৭৬)। দ্য রাইটস অ্যান্ড রংস অফ উইমেন। হারমন্ডসওয়ার্থ নিউ ইয়র্ক: পেঙ্গুইন। আইএসবিএন ৯৭৮০১৪০২১৬১৬৫।
- ওকলে, অ্যান (১৯৮০)। বিকামিং এ মাদার। নিউ ইয়র্ক: শকন বুকস। আইএসবিএন ৯৭৮০৮০৫২৩৭৩৫১।
- Reprinted as: Oakley, অ্যান (১৯৮১)। ফ্রম হেয়ার টু মেটারনিটি: বিকামিং এ মাদার। হারমন্ডসওয়ার্থ: পেঙ্গুইন। আইএসবিএন ৯৭৮০১৪০২২২৫৬২।
- ওকলে, অ্যান (১৯৮০)। উইমেন কনফাইনড: টুওয়ার্ডস এ সোশিওলজি অফ চাইল্ডবার্থ। অক্সফোর্ড ইংল্যান্ড: এম. রবার্টসন। আইএসবিএন ৯৭৮০৮৫৫২০২১১৮।
- ওকলে, অ্যান (১৯৮২)। সাবজেক্ট উইমেন। লন্ডন: ফন্টানা। আইএসবিএন ৯৭৮০০০৬৮৬০৫৯৪।
- ওকলে, অ্যান (১৯৮৪)। দ্য ক্যাপচার্ড উম্ব: এ হিস্ট্রি অফ দ্য মেডিক্যাল কেয়ার অফ প্রেগনান্ট উইমেন। অক্সফোর্ড, নিউ ইয়র্ক: বেসিল ব্ল্যাকওয়েল। আইএসবিএন ৯৭৮০৬৩১১৪৯৭১২।
- ওকলে, অ্যান (১৯৮৫)। টেকিং ইট লাইক এ ওম্যান। লন্ডন: ফ্লেমিঙ্গো। আইএসবিএন ৯৭৮০০০৬৫৪৫১১৮।
- ওকলে, অ্যান; মিচেল, জুলিয়েট (১৯৮৬)। হোয়াট ইজ ফেমিনিজম?। অক্সফোর্ড, ইউকে: বেসিল ব্ল্যাকওয়েল। আইএসবিএন ৯৭৮০৬৩১১৪৮৪৩২।
- ওকলে, অ্যান; হাউড, সুজানে (১৯৯০)। হেল্পারস ইন চাইল্ডবার্থ: মিডওয়াইফারি টুডে। নিউ ইয়র্ক: হেমিস্ফিয়ার পাব. কর্প। আইএসবিএন ৯৭৮১৫৬০৩২০৩৬৪।
- ওকলে, অ্যান (১৯৯২)। সোশ্যাল সাপোর্ট অ্যান্ড মাদারহুড: দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ এ রিসার্চ প্রোজেক্ট। অক্সফোর্ড, ইউকে কেম্ব্রিজ, ইউনাইটেড স্টেটস: ব্ল্যাকওয়েল। আইএসবিএন ৯৭৮০৬৩১১৮২৭৪০।
- ওকলে, অ্যান (১৯৯৩)। এসেজ অন উইমেন, মেডিসিন অ্যান্ড হেল্থ। এডিনবার্গ: এডিনবার্গ ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন ৯৭৮০৭৪৮৬০৪৫০০।
- ওকলে, অ্যান; উইলিয়ামস, এ. সুজান (১৯৯৪)। দ্য পলিটিকস অফ দ্য ওয়েলফেয়ার স্টেট। লন্ডন: ইউসিএল প্রেস। আইএসবিএন ৯৭৮১৮৫৭২৮২০৬১।
- ওকলে, অ্যান (১৯৯৬), "সেক্সুয়ালিটি", জ্যাকসন, স্টেভি; স্কট, স্যু (সম্পাদকগণ), ফেমিনিজম অ্যান্ড সেক্সুয়ালিটি: এ রিডার, নিউ ইয়র্ক: কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস, পৃ. ৩৫–৩৯, আইএসবিএন ৯৭৮০২৩১১০৭০৮২.
{{citation}}: অবৈধ|ref=harv(সাহায্য) - ওকলে, অ্যান (১৯৯৭)। ম্যান অ্যান্ড ওয়াইফ: রিচার্ড অ্যান্ড কে টিটমাস: মাই পেরেন্টস' আর্লি ইয়ারস। লন্ডন: ফ্লেমিঙ্গো। আইএসবিএন ৯৭৮০০০৬৫৫০১৩৬।
- ওকলে, অ্যান; মিচেল, জুলিয়েট (১৯৯৭)। হু'জ অ্যাফ্রেইড অফ ফেমিনিজম?: সিইং থ্রু দ্য ব্যাকল্যাশ। নিউ ইয়র্ক: ডব্লু.ডব্লু. নর্টন এর নিউ প্রেস ডিস্ট্রিবিউটেড। আইএসবিএন ৯৭৮১৫৬৫৮৪৩৮৫১।
- ওকলে, অ্যান; উইলিয়ামস, ফিওনা; পোপে, জেনি (১৯৯৯)। ওয়েলফেয়ার রিসার্চ: এ ক্রিটিক্যাল রিভিউ। লন্ডন: ইউসিএল প্রেস। আইএসবিএন ৯৭৮০২০৩৯৭৯৩৬৫।
- ওকলে, অ্যান (২০০০)। এক্সপেরিমেন্টস ইন নোইং: জেন্ডার অ্যান্ড মেথড ইন দ্য সোশ্যাল সায়েন্সেস। কেমব্রিজ ইউকে: পলিটি প্রেস। আইএসবিএন ৯৭৮০৭৪৫৬২২৫৭৬।
- ওকলে, অ্যান (সম্পাদক); অ্যালকক, পিটার (সম্পাদক); গ্লেনারস্টার, হাওয়ার্ড (সম্পাদক); সিনফিল্ড, আদ্রিয়ান (সম্পাদক); টিটমাস, রিচার্ড (লেখক) (২০০১)। ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিইং: রিচার্ড টিটমাস'জ কন্ট্রিবিউশন টু সোশ্যাল পলিসি। ব্রিস্টল ইংল্যান্ড: পলিসি প্রেস। আইএসবিএন ৯৭৮১৮৬১৩৪২৯৯৭।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ওকলে, অ্যান (২০০২)। জেন্ডার অন প্ল্যানেট আর্থ। নিউ ইয়র্ক: ডব্লু.ডব্লু. নর্টন অ্যান্ড কোম্পানির নিউ প্রেস ডিস্ট্রিবিউটেড। আইএসবিএন ৯৭৮১৫৬৫৮৪৭৬৮২।
- ওকলে, অ্যান (সম্পাদক); Barker, জোনাথন (সম্পাদক); টিটমাস, রিচার্ড (লেখক) (২০০৪)। প্রাইভেট কম্প্লেইনস অ্যান্ড পাবলিক হেলথ: রিচার্ড টিটমাস অন দ্য ন্যাশানাল হেলথ সার্ভিস। ব্রিস্টল, ইউকে: পলিসি প্রেস। আইএসবিএন ৯৭৮১৮৬১৩৪৫৬০৮।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ওকলে, অ্যান (২০০৭)। ফ্র্যাকচার: অ্যাডভেঞ্চারস অফ এ ব্রোকেন বডি। ব্রিস্টল: পলিসি প্রেস। আইএসবিএন ৯৭৮১৮৬১৩৪৯৩৭৮।
- ওকলে, অ্যান (২০১১)। এ ক্রিটিকাল ওম্যান: বারবারা উট্টন, সোশ্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন দ্য টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। লন্ডন: ব্লুমসবেরি অ্যাকাডেমিক। আইএসবিএন ৯৭৮১২৮৩১৪৯০৬৮।
- ওকলে, অ্যান (২০১৪)। ফাদার অ্যান্ড ডটার: প্যাট্রিয়ার্চি, জেন্ডার অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ব্রিস্টল, ইউকে: পলিসি প্রেস। আইএসবিএন ৯৭৮১৪৪৭৩১৮১০১।
উপন্যাস
[সম্পাদনা]- ওকলে, অ্যান (১৯৮৬)। টেলিং দ্য ট্রুথ অ্যাবাউট জেরুজালেম: এ কলেকশন অফ এসেজ অ্যান্ড পোয়েমস। অক্সফোর্ড, ইউকে; নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটস: বেসিল ব্ল্যাকওয়েল। আইএসবিএন ৯৭৮০৬৩১১৪৯৫১৪।
- ওকলে, অ্যান (১৯৮৮)। দ্য মেন'স রুম। লন্ডন: ভিরাগো। আইএসবিএন ৯৭৮০৮৬০৬৮৮৮৫৩। (দূরদর্শনে সম্প্রচারিত)
- ক্লে, রোজামন্ড নম ডি প্লুম (১৯৯০)। ওনলি এঞ্জেলস ফরগেট। লন্ডন: ভিরাগো। আইএসবিএন ৯৭৮১৮৫৩৮১১২৭২।
- ওকলে, অ্যান (১৯৯০)। Matilda's mistake। London: Virago। আইএসবিএন ৯৭৮১৮৫৩৮১২১১৮।
- ওকলে, অ্যান (১৯৯৩)। দ্য সিক্রেট লাইভস অফ এলিনর জ্যাকসন। লন্ডন: ফ্লেমিঙ্গো। আইএসবিএন ৯৭৮০০০৬৫৪৫৫০৭।
- ওকলে, অ্যান (১৯৯৩)। সিনস অরিজিনেটিং ইন দ্য গার্ডেন অফ ইডেন। লন্ডন: হার্পার কলিন্স। আইএসবিএন ৯৭৮০০০২২৪৩০৩২।
- ওকলে, অ্যান (২০১২) [১৯৯৫], "হোয়্যার দ্য বী সাকস", উইলিয়ামস, এ. সুজান; জোন্স, আর. জি. (সম্পাদকগণ), দ্য পেঙ্গুইন বুক অফ ইরোটিক স্টোরিজ বাই উইমেন, লন্ডন: পেঙ্গুইন, পৃ. ৩৮৪–৩৯৭, আইএসবিএন ৯৭৮০২৪১৯৬৫৪৫০
- ওকলে, অ্যান (১৯৯৫), "ডেথ ইন দ্য এগ", উইলিয়ামস, এ. সুজান; জোন্স, রিচার্ড গ্লিন (সম্পাদকগণ), দ্য পেঙ্গুইন বুক অফ মডার্ন ফ্যান্টাসি বাই উইমেন, লন্ডন: ভাইকিং, পৃ. ৫২৫–৫৩২, আইএসবিএন ৯৭৮০৬৭০৮৫৯০৭৮
- ওকলে, অ্যান (১৯৯৬)। এ প্রপার হলিডে। লন্ডন: ফ্লেমিঙ্গো। আইএসবিএন ৯৭৮০০০৬৫৫০১৪৩।
- ওকলে, অ্যান (২০০০)। ওভারহেডস। লন্ডন: ফ্লেমিঙ্গো। আইএসবিএন ৯৭৮০০০৬৫১২১৮৯।
জার্নাল নিবন্ধ
[সম্পাদনা]- ওকলে, অ্যান (মার্চ–এপ্রিল ১৯৯৮)। "সায়েন্স, জেন্ডার, অ্যান্ড উইমেন'স লিবারেশন: অ্যান আরগুমেন্ট এগেইনস্ট পোস্ট মডার্নিজম"। উইমেন'স স্টাডিজ ইন্টারন্যাশানাল ফোরাম। ২১ (২): ১৩৩–১৪৬। ডিওআই:10.1016/S0277-5395(98)00005-3।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - ওকলে, অ্যান (১ নভেম্বর ১৯৯৮)। "জেন্ডার, মেথডোলজি অ্যান্ড পিপল'স ওয়েজ অফ নোইং: সাম প্রবলমস উইথ ফিমিনিজম অ্যান্ড প্যারাডাইম ডিবেট ইন সোশ্যাল সায়েন্স"। সমাজবিজ্ঞান। ৩২ (৪): ৭০৭–৭৩১। ডিওআই:10.1177/0038038598032004005।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Oakley, Ann"। Library of Congress। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪।
(Ann Rosamund Oakley, born 17 Jan. 1944, is the real name of Rosamund Clay)
- Blain, Virginia; Patricia Clements, and Isobel Grundy (eds.) (১৯৯০)। The Feminist Companion to Literature in English: Women Writers from the Middle Ages to the Present। London: Batsford। আইএসবিএন ৯৭৮-০-৭১৩৪-৫৮৪৮-০।
{{বই উদ্ধৃতি}}:|লেখক2=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - Tuttle, Lisa (১৯৮৬)। Encyclopedia of Feminism। Harlow: Longman। আইএসবিএন ৯৭৮-০-৫৮২-৮৯৩৪৬-৭।