বিষয়বস্তুতে চলুন

অ্যান্ড্রয়েড পাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্ড্রয়েড পাই
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ
ডেভলপারগুগল
সাধারণ সহজলভ্যতা৬ আগস্ট ২০১৮; ৮ বছর আগে (2018-08-06)
সর্বশেষ মুক্তি৯.০[১] / আগস্ট ৬, ২০১৮
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
লাইসেন্সঅ্যাপাচি লাইসেন্স
পূর্বসূরীঅ্যান্ড্রয়েড ৮.১ "ওরিও"
ওয়েবসাইটwww.android.com/versions/pie-9-0/
সহায়তার অবস্থা
সমর্থিত

অ্যান্ড্রয়েড "পাই" (ইংরেজি: Android Pie) অ্যান্ড্রয়েডের নবম প্রধান ও ১৬তম সাধারণ সংস্করণ।

প্রথম মার্চ ৭, ২০১৮ সালে গুগল প্রথম অ্যান্ড্রয়েড পাই-এর ঘোষণা দেয় এবং একইদিন প্রথম ডেভেলপার প্রিভিউ প্রকাশিত হয়।[২][৩] দ্বিতীয় প্রিভিউ, বেটা হিসেবে ২০১৮ সালের ৭ মে প্রকাশিত হয়।[৪] তৃতীয় প্রিভিউ, বেটা ২, মুক্তি পায় জুন ৬, ২০১৮।[৫] চতুর্থ প্রিভিউ, বেটা ৩, জুলাই ২ ২০১৮তে মুক্তি পায়।[৬] অ্যান্ড্রয়েডের সমাপনী বেটা জুলাই ২৫ ২০১৮ সালে আসে।[৭][৮][৯] আগস্ট ৬, ২০১৮ সালে অ্যান্ড্রয়েড "পি", অ্যান্ড্রয়েড "পাই" নামে দাপ্তরিকভাবে মুক্তি পায়[১০]

বৈশিষ্ট্য

[সম্পাদনা]
  • কুইক সেটিংস মেনুর জন্যে নতুন ব্যবহারকারী ইন্টারফেস[১১]
  • ঘড়ি নোটিফিকেশন বারের বামে এখন। [১১]
  • ব্যাটারি সেভার চালু করলে এখন আর নোটিফিকেশন ও স্ট্যাটাস বারে কমলা রঙ আসে না।[১১]
  • পাওয়ার অপশনে একটি "স্ক্রিনশট" বাটন যোগ করা হয়েছে[১১]
  • নতুন "লকডাউন" মুড, যেটি চালু করলে ব্যবহারকারী পুনরায় পাসোয়ার্ড দিয়ে লগইন করা পর্যন্ত সমস্ত বায়োমেট্রিক অথেনটিকেশন বন্ধ হয়ে যায়।[১১]
  • গুইজুড়ে অধিকাংশ জায়গায় কোণাকৃতির বদলে বৃত্তাংশের ব্যবহার। (রাউন্ড কর্নার)।
  • এপ্লিকেশন পরিবর্তনের সময় ও এপ্লিকেশনের ভেতরের কার্যক্রমের জন্যে নতুন ট্রানজিশন।
  • উন্নত ম্যাসেজিং বিজ্ঞপ্তি, যেখানে বিজ্ঞপ্তির অভ্যন্তরেই পরিপূর্ণ আলাপ চালিয়ে নেওয়া যায়।
  • ডিসপ্লে কাটআউটের জন্যে সমর্থন।
  • ভলিউম স্লাইডার পুনঃডিজাইন, ভলিউম বাটনের পাশেই এখন এর অবস্থান।
  • অলওয়েজ-অন-ডিসপ্লেতে এখন ব্যাটারি পার্সেন্টেজও দেখায়।
  • লক স্ক্রিন নিরাপত্তায় পরিবর্তন এসেছে, এনএফসি(নিয়ার ফিল্ড কমুনিকেশন) আনলক উন্নয়ন।
  • এক্সপেরিমেন্টাল বৈশিষ্ট্য (যেগুলো ফিচার ফ্ল্যাগ মেনুর অভ্যন্তরে এখন) যোগ করা হয়েছে, যেমন- এবাউট ফোন অএজ পুনঃডিজাইন এবং ড্রাইভিং-এর সময় ব্লুটুথ চালুকরণ।
  • টিএলএস-এর বদল ডিএনএস।
  • হাই এফিশিয়েন্সি ইমেজ ফাইল ফরম্যাট (.heif) সমর্থন।
  • আইফোন দশের মত নতুন জেসচার-ভিত্তিক সিস্টেম ইন্টারফেস।[১২]
  • পুনঃডিজানকৃত, আড়াআড়ি মাল্টিটাস্ক এপ সুইচার, নিচে গুগল সার্চ বার ও এপ ড্রয়ার সহ।
  • অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হ্রাসের জন্যে নতুন "ডিজিটাল ওয়েলবিং" ফিচার।
  • ইমার্জেন্সি ছাড়া নোটিফিকেশন বন্ধ করে রাখতে ফোনকে উবু করে রাখা।[১৩]
  • এডাপ্টিভ ব্যাটারি ফিচার যেখানে ব্যবহারকারী পরবর্তীতে যে এপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছে অই এপকে গুরুত্ব প্রদানের মাধ্যমে ব্যাটারি পাওয়ার বাড়ানো।
  • উন্নত এডাপ্টিভ ব্রাইটনেস ফিচার যেটি স্ক্রিন ব্রাইটনেস ব্যক্তিগত পছন্দের উপর ঠিক করে দেয়।
  • জেসচার নেভিগেশন চালু থাকলে নেভিগেশন বারে নতুন ছোট একটি ব্যাক বাটন আসে।
  • ম্যানুয়াল থিম সিলেকশন।
  • এডাপ্টিভ ব্যাটারি ফিচার যেখানে ব্যবহারকারী পরবর্তীতে যে এপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছে অই এপকে গুরুত্ব প্রদানের মাধ্যমে ব্যাটারি পাওয়ার বাড়ানো।
  • উন্নত এডাপ্টিভ ব্রাইটনেস ফিচার যেটি স্ক্রিন ব্রাইটনেস ব্যক্তিগত পছন্দের উপর ঠিক করে দেয়।
  • জেসচার নেভিগেশন চালু থাকলে নেভিগেশন বারে নতুন ছোট একটি ব্যাক বাটন।
  • ম্যানুয়াল থিম সিলেকশন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "অ্যান্ড্রয়েড সোর্স"। গুগল গিট। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৮।
  2. ↑ এল খৌরি, রিতা। "গুগল অ্যান্ড্রয়েড পি-এর ঘোষণা দিলো: নচ সমর্থন, একাধিক-ক্যামেরা এপিআই, ইনডোর পজিশনিং এবং অন্যান্য"। অ্যান্ড্রয়েড পুলিশ। ইল্লজিকেজ রোবট এলএলসি। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
  3. ↑ উইটওয়াম, রায়ান। "অ্যান্ড্রয়েড পি লাইভ ইমেজ ও ওটিএ আপডেট, এখনও কোন বেটা প্রোগ্রাম নেই"। অ্যান্ড্রয়েড পুলিশ। ইলজিকেল রোবট এলএলসি। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
  4. ↑ "অ্যান্ড্রয়েড পি বেটা আজ থেকে পাওয়া যাচ্ছে"। ৯টুগুগল। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮।
  5. ↑ "অ্যান্ড্রয়েড পি ডেভেলপার প্রিভিউ ৩"। অ্যান্ড্রয়েড। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
  6. ↑ "অ্যান্ড্রয়েড পি বেটা ৩"। অ্যান্ড্রয়েড ডেভলপারস ব্লগ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮।
  7. ↑ "লঞ্চের আগএ গুগল অ্যান্ড্রয়েড পি-এর শেষ বেটা আনলো"। দ্য ভার্জ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
  8. ↑ "অ্যান্ড্রয়েড পি'জ ফাইলান বেটা প্রিভিউ ইজ লাইভ"। টেকক্রাঞ্চ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
  9. ↑ "অ্যান্ড্রয়েড পি ইজ অলমোস্ট হেয়ার"। লিলিপুটিং (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
  10. ↑ "অ্যান্ড্রয়েড পি-তে পাই"। Engadget (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
  11. 1 2 3 4 5 রহমান, মিশাল (৭ মার্চ ২০১৮)। "অ্যান্ড্রয়েড পি ডেভেলপার প্রিভি ১-এ যা যা নতুন"। এক্সডিএ ডেভেলপার। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
  12. ↑ রাইট, এরো (১১ মে ২০১৮)। "অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রিভিউ ২-এ যা যা নতুন"। এক্সডিএ ডেভেলপার। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৮।
  13. ↑ ও'র‍্যুক, প্যাট্রিক (৮ মে ২০১৮)। "অ্যান্ড্রয়েড অই-এর নতুন ফিচারের মাধ্যমে গুগল চাচ্ছে ব্যবহারকারী স্মার্টফোন কম ব্যবহার করুক"। মোবাইওসিরাপ। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।