বিষয়বস্তুতে চলুন

অ্যাঞ্জেলা হোয়াইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাঞ্জেলা হোয়াইট
২০১৯ সালে হোয়াইট
জন্ম
অ্যাঞ্জেলা গ্যাব্রিয়েল হোয়াইট

১৯৮৪/১৯৮৫ (৩৯–৪১ বছর)
সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া[]
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী, পরিচালক
কর্মজীবন২০০৩–বর্তমান
পুরস্কারসম্পূর্ণ তালিকা

অ্যাঞ্জেলা গ্যাব্রিয়েল হোয়াইট একজন অস্ট্রেলীয় পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক।[] তিনি এভিএন হল অফ ফেম এবং এক্সআরসিও হল অফ ফেমের সদস্য। ২০২০ সালে তিনি বর্ষসেরা নারী অভিনেত্রী বিভাগে তিনবার এভিএন পুরস্কার অর্জনকারী প্রথম ব্যক্তি হওয়ার মাইলফলক অর্জন করেছেন।[][]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

হোয়াইট জেন্ডার বিদ্যা বিষয়ে।[] ২০১০ সালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর অনার্স ডিগ্রি নিয়ে স্নাতক হন।[][] সেখানে তিনি অস্ট্রেলিয় পর্নোগ্রাফি শিল্পে নারীদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছেন। তার অনার্স থিসিস, "দ্য পর্ন পারফর্মার: দ্য র্যাডিক্যাল পোটেনশিয়াল অফ প্লেজার ইন পর্নোগ্রাফি", ২০১৭ সালে দ্য রাউটলেজ কম্প্যানিয়ন টু মিডিয়া, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি-তে প্রকাশিত হয়।[]

২০১৪ সালে তিনি পিএইচডি সম্পূর্ণ এবং পর্নোগ্রাফিক অভিনয়শিল্পীদের বৈচিত্র্যময় গোষ্ঠিকে তার গবেষণায় আরও বিশদভাবে অন্তর্ভুক্ত করার আশা প্রকাশ করেন।[]

পেশাজীবন

[সম্পাদনা]

পর্নোগ্রাফি

[সম্পাদনা]

হোয়াইট ২০০৩ সালে ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[][] ঐ বছরই প্রযোজন সংস্থা স্কোর তার প্রথম সঙ্গমের দৃশ্য ধারণ করে।[] ২০১১ সালে তার প্রথম হার্ডকোর পর্নোগ্রাফিক ডিভিডি মুক্তি পায়।[]

এক্সবিজ হোয়াইটকে "অস্ট্রেলিয়ার সবচেয়ে সুপরিচিত প্রাপ্তবয়স্ক অভিনয়শিল্পী"[] এবং দ্য ডেইলি বিস্ট তাকে "পর্নের মেরিল স্ট্রিপ" বলে আখ্যায়িত করেছে।[]

২০১৪ সালের অক্টোবরে হোয়াইট তার পর্নোগ্রাফিক চলচ্চিত্র প্রকাশের ক্ষেত্রে গার্লফ্রেন্ডস ফিল্মসের সাথে চুক্তি স্বাক্ষর করেন।[১০] একই মাসে পুরুষদের জন্য হস্তমৈথুন সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্ল্যাশলাইট হোয়াইটকে তাদের ফ্ল্যাশলাইট গার্ল নির্বাচিত করে।[১১] তিনি ফ্ল্যাশলাইট গার্ল হিসেবে নির্বাচিত প্রথম অস্ট্রেলীয়।[১২]

২০১৬ সালের সেপ্টেম্বরে এক্সবিজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট বলেন যে তিনি ব্রাজার্স, নটি আমেরিকা ও জুলস জর্ডানের মতো প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করতে স্পিগলার গার্লসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেছেন।[১৩]

২০১৮ সালের জানুয়ারিতে কৌতুক অভিনেতা এরিস স্পিয়ার্স ও ওয়েবক্যাম তারকা হার্লি লটসের সাথে যৌথভাবে তিনি নেভাদার লাস ভেগাসে ৩৫তম বার্ষিক এভিএন অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করেন।[১৪]

২০২১ সালের অক্টোবরে হোয়াইট ব্র্যাজার্সের সাথে একটি একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেন। ব্র্যাজার্স প্রযোজক রায়ান হোগান তখন বলেছিলেন যে হোয়াইট "আমাদের শিল্পে পেশাদারিত্ব ও তারকাখ্যাতির চূড়ান্ত উদাহরণ। সবাই অ্যাঞ্জেলা হোয়াইটকে চেনে।"।[১৫]

২০২২ সালের জুলাইয়ে, ব্র্যাজার্স "সেক্সুয়ালি রেটেড প্রোগ্রামিং" নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করে যেখানে হোয়াইট "একটি ডিস্টোপিয়ান বিশ্বে কামবিরোধী প্রচারণায় প্রভাবিত আনুগত্যশীল মানব সমাজকে" মুক্ত করেন। চলচ্চিত্রটিতে একটি ব্লোব্যাং দৃশ্য রয়েছে।[১৬]

হোয়াইট নিয়মিতভাবে একজন ওয়েবক্যাম মডেল হিসেবেও কাজ করেছেন।[১৭][]

মূলধারার গণমাধ্যম

[সম্পাদনা]

২০০৭ সালে তিনি টেলিভিশন কমেডি পিজ্জা-র পঞ্চম সিরিজে রুবি চরিত্রে একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন।[১৮]

রাজনৈতিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

২০১০ সালে, ২০১০ ভিক্টোরিয়ান রাজ্য নির্বাচনে হোয়াইট অস্ট্রেলিয়ান সেক্স পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ২.৯% ভোট পেয়েছিলেন।[] তিনি পতিতালয় নিষিদ্ধের পক্ষে থাকা অস্ট্রেলিয়ান গ্রিন পার্টির প্রার্থী ক্যাথলিন মাল্টজাহনের বিরোধিতা করে[] যৌনকর্মীদের অধিকারের পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।[১৯] বাজফিড-এর এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার লক্ষ্য জয়লাভ করা ছিল না। আমি নিশ্চিত করতে চেয়েছিলাম [মাল্টজাহন] যাতে জয়ী না হয়"।[১৯] নির্বাচনের সময় হোয়াইট এক্স১৮+ চলচ্চিত্রের জন্য আইনি বাধ্যবাধকতা সহজতর করায় তার প্রচেষ্টার অংশ হিসেবে ভিক্টোরিয়া রাজ্যের তৎকালীন অ্যাটর্নি জেনারেল রব হালসকে নিজের পর্নোগ্রাফিক চলচ্চিত্র সংবলিত কয়েকটি ডিভিডি পাঠিয়েছিলেন।[২০]

২০১৩ সালে হোয়াইট এবং সহপ্রার্থী জাহরা স্টারডাস্ট একসাথে একটি পর্নোগ্রাফিক দৃশ্য ধারণকারী প্রথম রাজনৈতিক প্রার্থী হয়ে ওঠেন।[২১][ভালো উৎস প্রয়োজন]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
অ্যাঞ্জেলা হোয়াইট গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
সর্বমোট[]
বিজয়১১২
মনোনয়ন১৭৩
টীকা
  1. নির্দিষ্ট পুরস্কারদাতা প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র একজন বিজয়ীকে পুরস্কার প্রদান করেনা। তারা বেশ কয়েকজন পৃথক প্রাপককে স্বীকৃতি দিয়ে থাকে, যেখানে রানার্সআপ এবং তৃতীয় স্থানও রয়েছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনো পুরস্কার হারানো থেকে পৃথক, তাই পুরস্কারের তালিকায় রানার-আপ হিসাবে উল্লেখগুলিকে জয় হিসাবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট বিভাগগুলিতে পুরস্কারগুলির জন্য পূর্ববর্তী মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীদের নাম জুরি কর্তৃক ঘোষিত হয়। তবে সরলীকরণ এবং ত্রুটিগুলি এড়ানোর জন্য এই তালিকার প্রতিটি পুরস্কারের জন্য পূর্ববর্তী মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়।

হোয়াইটকে ২০১৮ সালে এভিএন হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[১৪]। তিনি ২০১৮ এবং ২০১৯ সালে এভিএন ফিমেল পারফর্মার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। পরপর দুই বছর এই পুরস্কার জেতা তিনি ছিলেন দ্বিতীয় মহিলা।[] ২০২০ সালে তিনি টানা তৃতীয় বছরের জন্য এই পুরস্কার (পাশাপাশি এভিএন অ্যাওয়ার্ড ফর বেস্ট লিডিং অ্যাক্ট্রেস) জেতেন[] এবং টানা তিন বছর ফিমেল পারফর্মার অফ দ্য ইয়ার জেতা প্রথম ব্যক্তি হয়ে ওঠেন।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

পর্নোগ্রাফিক চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম মন্তব্য
২০১৪ অ্যাঞ্জেলা
২০১৫ অ্যাঞ্জেলা লাভস উইমেন
অ্যাঞ্জেলা লাভস মেন
অ্যাঞ্জেলা লাভস থ্রিসামস
অ্যাঞ্জেলা ২
২০১৬ অ্যাঞ্জেলা লাভস গঞ্জো
অ্যাঞ্জেলা লাভস উইমেন ২
অ্যাঞ্জেলা লাভস মেন ২
২০১৭ অ্যাঞ্জেলা লাভস উইমেন ৩
অ্যাঞ্জেলা লাভস থ্রিসামস ২
অ্যাঞ্জেলা লাভস অ্যানাল
অ্যাঞ্জেলা ৩
অ্যাঞ্জেলা হোয়াইট ইজ টিটওম্যান এলিগেন্ট অ্যাঞ্জেলের সাথে
২০১৮ অ্যাঞ্জেলা লাভস উইমেন ৪
অ্যাঞ্জেলা লাভস অ্যানাল ২
অ্যাঞ্জেলা বাই ডার্কো ইভিল অ্যাঞ্জেলের সাথে
আই অ্যাম অ্যাঞ্জেলা ইভিল অ্যাঞ্জেলের সাথে
২০১৯ অ্যাঞ্জেলা লাভস উইমেন ৫
অ্যাঞ্জেলা হোয়াইট: ডার্ক সাইড জুলস জর্ডানের সাথে
ড্রাইভ ডিপারের সাথে
পার্সপেক্টিভ অ্যাডাল্ট টাইমের সাথে
২০২১ অ্যাঞ্জেলা লাভস থ্রিসামস ৩
অ্যাঞ্জেলা লাভস অ্যানাল ৩

অন্যান্য

[সম্পাদনা]
বছর শিরোনাম মন্তব্য
২০০৭ ফ্যাট পিজ্জা[২২] রুবি চরিত্রে
২০১৩ দ্য ফিড[২৩]
দ্য ভ্যাজাইনা ডায়েরিজ[২৪] ল্যাবিয়াপ্লাস্টি সম্পর্কিত তথ্যচিত্র
২০১৫ দ্য পর্ন আইডেন্টিটি[২৫]
২০১৯ মিসেস ফ্লেচার[২৬] স্বল্পসময়ের জন্য একটি দৃশ্যে উপস্থিত ছিলেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Miller, Dan (২৬ জানুয়ারি ২০২০)। "2020 AVN Awards Break Records, Make History"AVN। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১
  2. 1 2 Smith, Clarissa; Attwood, Feona; McNair, Brian, সম্পাদকগণ (২০১৭)। The Routledge Companion to Media, Sex, and Sexuality। London: Routledge। পৃ. xvi। ডিওআই:10.4324/9781315168302আইএসবিএন ৯৭৮-১-৩৫১৬-৮৫৫৫-৯এস২সিআইডি 158377654
  3. 1 2 3 4 Snow, Aurora (১ ফেব্রুয়ারি ২০২০)। "Meet the Meryl Streep of Porn, Angela White: 'I Hope My Success Can Inspire Others'"The Daily Beast
  4. 1 2 James, Richard (২৮ অক্টোবর ২০১৪)। "This Is What It's Actually Like To Work As A Female Porn Star"BuzzFeed News
  5. 1 2 3 Dapin, Mark (২৩ মার্চ ২০১৩)। "Laying out the bare essentials"Sydney Morning Herald
  6. Snow, Aurora (৩০ ডিসেম্বর ২০১৭)। "Meet the Porn Star Turned Academic Who's Revolutionizing the Adult Industry"The Daily Beast
  7. 1 2 3 Street, Sharan (১৯ জানুয়ারি ২০১৫)। "Up from Down Under: Aussie star Angela White Is on the Rise"AVN
  8. 1 2 "Press enquiries"Angelawhite.com। n.d.। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  9. Miller, Dan (২২ নভেম্বর ২০১৩)। "Jessa Rhodes, Angela White Named Official Trophy Girls for 2014 XBIZ Awards"XBIZ। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১
  10. Sanford, John (১ অক্টোবর ২০১৪)। "Angela White Performs First Anal, DP Scenes in 'Angela'"XBIZ। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  11. Rodriguez, Ariana (২৯ অক্টোবর ২০১৪)। "Angela White Named Newest Fleshlight Girl"XBIZ। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  12. "Fleshlight Superstar"Penthouse.com.au (interview)। n.d.। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  13. Freixes, Alejandro (১৬ সেপ্টেম্বর ২০১৬)। "Q&A: Angela White's Heavenly Majesty Ignites L.A."XBIZ। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  14. 1 2 Roland, John (২৮ জানুয়ারি ২০১৮)। "2018 AVN Award Winners Announced"AVN। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  15. Adams, JC (১৫ অক্টোবর ২০২১)। "Angela White Inks Exclusive Contract With Brazzers"XBIZ। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২
  16. Warren, Peter। "Brazzers Unleashes 'Sexually Rated' Angela White 15-Guy Blowbang"AVN। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২
  17. "Tits Out Therapy – Interview with Australian porn star Angela White"The Feed। ৯ সেপ্টেম্বর ২০১৩। SBS 2। ১৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  18. "Pizza: episode guide - series 5"। Australian Television Information Archive। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫
  19. 1 2 Moreno, Javier (৫ ফেব্রুয়ারি ২০১৫)। "20 Things You Need To Know About Adult Film Star Angela White"BuzzFeed
  20. Ker, Peter (২৬ নভেম্বর ২০১০)। "Sex Party tries to titillate Hulls"The Age। Melbourne।
  21. "Sex Party candidates film porno to make political point" (সংবাদ বিজ্ঞপ্তি)। Gay News Network। ১৬ জানুয়ারি ২০১৩। ১২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  22. Miller, Dan (১ মে ২০২০)। "Angela White on Change, Self-Improvement and Her 'Why'"Adult Video News। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২
  23. Gray, Lila (৯ সেপ্টেম্বর ২০১৩)। "Angela White Discusses the 'Future of Porn' on Mainstream TV"XBIZ। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  24. Gray, Lila (২৭ নভেম্বর ২০১৩)। "Angela White Appears in ABC 2's 'The Vagina Diaries'"XBIZ। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫
  25. Miller, Dan (১২ মে ২০১৫)। "Video: Angela White Profiled in 'The Porn Identity'"XBIZ
  26. Clark-Flory, Tracy (১১ ডিসেম্বর ২০১৯)। "Get It, Mrs. Fletcher"Jezebel

বহিঃসংযোগ

[সম্পাদনা]