অধরলাল সেন
অধরলাল সেন | |
|---|---|
| জন্ম | ২ মার্চ ১৮৫৫ |
| মৃত্যু | ৬ জানুয়ারি ১৮৮৫ |
| পেশা | ডেপুটি কালেক্টর |
| পরিচিতির কারণ | সাহিত্যিক |
অধরলাল সেন (২ মার্চ ১৮৫৫ — ৬ জানুয়ারি ১৮৮৫) হলেন বাঙালি সাহিত্যিক ও সরকারি কর্মকর্তা।[১] তার পৈতৃক নিবাসে আয়োজিত দুর্গাপূজা কলকাতার অন্যতম প্রধান ও প্রসিদ্ধ অনুষ্ঠান স্থল।[২]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]অধরলাল ১৮৫৫ সালের ২ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতার বেনিয়াটোলার শোভাবাজারে এক সুবর্ণবণিক পরিবারে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম রামগোপাল দাস; আর্মেনিয়ান স্ট্রিটে তার সুতার কারবার ছিলো।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি হিন্দু স্কুল থেকে ১৮৭১ সালে প্রথম বিভাগে এনট্রান্স, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৭৩ সালে প্রথম বিভাগে এফএ এবং ১৮৭৭ সালে প্রথম বিভাগে বিএ পাস করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, ডেপুটী কালেকটরেট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৩]
রচনাবলী
[সম্পাদনা]তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:[১][৪]
- ললিতা-সুন্দরী (কাব্য, ১৮৭৪);
- ললিতাসুন্দরী ও কবিতাবলী (১৮৭৮);
- মেনকা (গীতিকাব্য, ১৮৭৪);
- নলিনী (কাব্য, ১৮৭৭);
- কুসুম-কানন (কাব্য, ১৮৭৭);
- The Shrines of Sitakund in the District of Chittagong in Bengal (গবেষণা গ্রন্থ, ১৮৮৪)।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তিনি Duff বৃত্তি পেয়েছিলে।[১] ১৮৮৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘ফেলো’ ও ‘ফ্যাকাল্টি অব আর্টস’-এর সভ্য নির্বাচিত হন।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 শামীমা আক্তার (জানুয়ারি ২০০৩)। "সেন, অধরলাল"। সিরাজুল ইসলাম (সম্পাদক)। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 3 "১৫০ বছর পার করেও অমলিন অধরলাল সেনের দুর্গাপুজো"। ডেইলি হান্ট - অনলাইন। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "পাথুরিয়াঘাটা মল্লিক বাড়িতে শ্রীরামকৃষ্ণ ভাবসমাধি উৎসব"। বার্তা টুডে - অনলাইন। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "অধরলাল সেন - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। bn.wikisource.org। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।