অটোবানকির্চে জিগালান্ট
| অটোবানকির্চে জিগালান্ট | |
|---|---|
Autobahnkirche Siegerland | |
গির্জার প্রবেশমুখ | |
![]() | |
| ৫০°৪৯′০৩″ উত্তর ৮°০৫′১৩″ পূর্ব / ৫০.৮১৭৬° উত্তর ৮.০৮৬৯° পূর্ব | |
| অবস্থান | উইলন্সডর্ফ, নর্ডরাইন-ভেস্টফালেন, জার্মানি |
| মণ্ডলী | একুমেনিক (সকল খৃষ্টান সম্প্রদায়) |
| ওয়েবসাইট | www |
| ইতিহাস | |
| পবিত্রকরণের তারিখ | ২৬ মে ২০১৩ |
| স্থাপত্য | |
| স্থপতি | স্নাইডার + শুমাখার |

অটোবানকির্চে জিগালান্ট (জার্মান: Autobahnkirche Siegerland, অনুবাদ 'জিগালান্টের সড়ক গির্জা') জার্মানির নর্ড রাইন-ভেস্টফালেনের উইলন্সডর্ফের কাছে দেশটির জাতীয় সড়ক বুন্দেসঅটোবান ৪৫- এরপাশে অবস্থিত 'সকল খ্রিস্টান সম্প্রদায়ের' সড়ক গির্জা। এটির অভিনব স্থাপত্য নকশার জন্য নকশাকারি প্রতিষ্ঠান স্নাইডার+শুমাখার নির্মাণের আগেই পুরস্কার জিতে। বাহিরে সাদা রঙে আবৃত গির্জার অভ্যন্তর ছাদ থেকে মেঝে পর্যন্ত পুরোটাই কাঠের ফ্রেমে আবৃত। ২০১৩ সালে খুলে দেওয়া ভবনটি বেশ কয়েকটি স্থাপত্য পুরস্কার পেয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]এটি ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে নির্মাণ করা জার্মান সড়ক গির্জার অন্যতম। গির্জার নকশা ফ্রাঙ্কফুর্ট ভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান স্নাইডার + শুমাখার করেছিল। নকশাটি ২০০৯ সালে একটি স্থাপত্য প্রতিযোগিতা জিতেছে। পরে বেশ কয়েকটা পুরস্কার জিতেছে।[১] ২০১৩ সালের ২৬ মে, গির্জার উদ্বোধন করা হয়েছিল।[২] গির্জাটি সমস্ত সম্প্রদায়ের খ্রিস্টানদের দ্বারা শান্তি চিন্তার জন্য নিবেদিত[৩] এবং সর্বদা খোলা থাকে।[২][৩] একটি সমর্থন সমিতি গির্জার দেখভাল করে। সমর্থকরা প্রতি শুক্রবার ভক্তিমূলক আয়োজন করে এবং ধর্মীয় বিষয়, যেমন পবিত্র সঙ্গীতসহ মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।[২]
স্থাপত্য
[সম্পাদনা]গির্জার বাহ্যিক নকশা ত্রিভুজের মত সাধারণ জ্যামিতিক উপাদানের উপর ভিত্তি করে তৈরি, যার বেশিরভাগ আবরণ সাদা রঙে আবৃত।[১] সড়ক থেকে গির্জাটি ভাঁজ করা কাগজের মতো দেখতে, এবং এর দুটি মিনার থাকার ইঙ্গিত দেয়।[৪] প্রবেশমুখে জার্মান শিল্পি পিটার জিজকার একটি টাইপোগ্রাফ রয়েছে, যেখানে গীতসংহিতা ৯১:১১ থেকে জার্মান ভাষায় উদ্ধৃত করা হয়েছে।[৪]
- পাদ্রির বক্তৃতার মঞ্চ
- মোমবাতি প্রজ্জ্বলনের তাক
- প্রার্থনাকারিদের আসন বিন্যাস
গির্জার অভ্যন্তরে, কাঠের বিভিন্ন নকশার ৬৫০টি তক্তা দিয়ে সাজানো,[১] যা বিমূর্ত বহিরাঙ্গনের সঙ্গে পূর্ণ বৈপরীত্যের সজ্জা। অভ্যন্তরের "জৈব" কাঠের কাঠামো একটি তাঁবুর স্মরণ করিয়ে দেয়।[৪][৫] একটি কাঠের ফোকর করা কাঠামো বেদীর পিছনে বসানো হয়েছে, কাঠের কাঠামোর নকশার বৈশিষ্ট্য হচ্ছে ফোকর দিয়ে আসা আলোকে বিন্যাস্ত করে।[৪]
পুরস্কার
[সম্পাদনা]ভবনটি বেশ কয়েকটি স্থাপত্য পুরস্কার অর্জন করেছে:
| বছর | পুরস্কার | সূত্র |
|---|---|---|
| ২০১৩ | আইকনিক অ্যাওয়ার্ডস | [৬] |
| ডিএএম প্রেইস ফার আরকিটেটুর ইন ডয়েশলান্ট | [৭] | |
| ২০১৪ | এআইটি পুরস্কার | [৮] |
| পাবলিকামস্প্রেইস এ+ পুরস্কার | [৯] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 BauNetz। "Autobahnkirche Siegerland in Wilnsdorf | Geneigtes Dach | Kultur | Baunetz_Wissen"। Baunetz Wissen। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- 1 2 3 Wilnsdorf, Gemeinde। "Autobahnkirche Siegerland / Wilnsdorf"। www.wilnsdorf.de (জার্মান ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- 1 2 "Architektur, die berührt: Kommet zuhauf!"। Der Tagesspiegel Online (জার্মান ভাষায়)। আইএসএসএন 1865-2263। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- 1 2 3 4 "Autobahnkirche in Wilnsdorf"। inspiration.detail.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Virtuose Einfachheit. Eine Autobahnkirche im Siegerland. In: Neue Zürcher Zeitung, 18 December 2014, international edition, p. 46.
- ↑ "Auszeichnungen | Autobahnkirche Siegerland"। www.autobahnkirche-siegerland.de। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "Die 22 Besten: DAM Preis für Architektur in Deutschland 2013"। www.detail.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "Auszeichnungen | Autobahnkirche Siegerland"। www.autobahnkirche-siegerland.de। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "Auszeichnungen | Autobahnkirche Siegerland"। www.autobahnkirche-siegerland.de। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- স্নাইডার + শুমাখার-এর বাতায়নে অটোবানকির্চে জিগালান্ট
