বিষয়বস্তুতে চলুন

অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত২০১১
আচার্যমধ্যপ্রদেশের রাজ্যপাল
উপাচার্যরামদেব ভরদ্বাজ[]
অবস্থান, ,
ভারত
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইউজিসি
ওয়েবসাইটwww.abvhv.edu.in
মানচিত্র

অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যপ্রদেশ অঙ্গরাজ্যের ভোপাল শহরের একটি রাজ্য বিশ্ববিদ্যালয়। এটি ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।[] বিশ্ববিদ্যালয়ের নামকরণ হিন্দি কবি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে করা হয়।[] মোহন লাল ছিপা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[]

শিক্ষাঙ্গন

[সম্পাদনা]

২০১৬-এর হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি দুটি ভাড়া করা ভবন থেকে পরিচালিত হয়। পুরানো মধ্যপ্রদেশ বিধানসভায় পঠন-পাঠন পরিচালিত হয়, যখন প্রশাসনিক কাজগুলি মধ্যপ্রদেশ মুঙ্গালিয়া কোট ক্যাম্পাসের একটি ভবনে পরিচালিত করে।[] মুঙ্গলিয়া কোটে ২০১৩ সালে ৫০ একর (০.২০ বর্গকিলোমিটার) আয়তন বিশিষ্ট শিক্ষাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।[]

হিন্দি ভাষা

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় হিন্দি ভাষায় অধ্যয়ন প্রচার করছে। বিশ্ববিদ্যালয়টি মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াকে (এমচিআই) হিন্দি ভাষায় শিক্ষার্থীদের এমবিবিএস পঠন-পাঠনের পরীক্ষা প্রদানের অনুমতি দিতে বলেছিল।[] প্রতিষ্ঠানটি ২০১৬ সালে হিন্দি ভাষায় ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে,[] যদিও বিশ্ববিদ্যালয়টি ২০১৭ সালে ছাত্রছাত্রী ও পরিকাঠামোর অভাবের কারণে কাজকর্মটি বন্ধ করার কথা ভাবছিল।[]

পাঠ্যধারাগুলি

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ২০২০ সালের নভেম্বর মাসে ফার্স্ট এইড স্পেশালিস্ট ডিপ্লোমা কোর্স ও দিল্লির ফার্স্ট এইড কাউন্সিল অব ইন্ডিয়া (এফএসিআ), সহযোগিতায় অন্যান্য প্রাথমিক চিকিৎসা পাঠধারা চালু করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Parida, Rashmi R. (৩১ জুলাই ২০১৭)। "Dr. Bharadwaj appointed V-C of Atal Bihari Vajpayee Hindi University - India Education Diary"India Education Diary। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২
  2. 1 2 "Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers"India TodayPress Trust of India। ১৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭
  3. 1 2 "Mohan Lal Cheepa named vice-chancellor of Atal Bihari Vajpayee Hindi University"The Times of IndiaPress Trust of India। ২৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭
  4. 1 2 3 Ghatwai, Milind (২৪ আগস্ট ২০১৬)। "Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya: Few takers for country's first Hindi engineering course"The Indian Express। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭
  5. Tomar, Shruti (২৩ আগস্ট ২০১৭)। "Hindi engineering courses in Bhopal a flop, no takers this year"Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭
  6. "ABVHU introduces 'first aid specialist' diploma, other first aid courses"The Pioneer। ৬ নভেম্বর ২০২০। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]