হেলহ্যামার
| হেলহ্যামার | |
|---|---|
হেলহ্যামার ব্যান্ডের লোগো |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| উদ্ভব | সুইজারল্যান্ড |
| ধরন | ব্ল্যাক মেটাল, ডেথ মেটাল |
| কার্যকাল | ১৯৮২–১৯৮৪ |
| লেবেল | নয়েজ রেকর্ডস সেঞ্চুরী মিডিয়া |
| সহযোগী শিল্পী | কেল্টিক ফ্রস্ট |
| ওয়েবসাইট | www.hellhammer.org |
হেলহ্যামার একটি প্রভাবশালী সুইজারল্যান্ডের এক্সট্রিম মেটাল ব্যান্ড যারা ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত সক্রিয় ছিল। তারা ব্ল্যাক মেটাল ধারার সংগীতের একটি মূল অনুপ্রেরণা [১] ও অন্যতম প্রতিষ্ঠাতা ডেথ মেটাল ধারার। [২] ১৯৮৪ সালে ব্যান্ডের ২ জন সদস্য কেল্টিক ফ্রস্ট ব্যান্ড গঠনের জন্য ব্যান্ড ত্যাগ করে। [৩]
পরিচ্ছেদসমূহ |
পরিচিতি [সম্পাদনা]
এই ব্যান্ডটি ভেনম, ব্ল্যাক সাবাথ, মোটরহেড ও রেভন ব্যান্ড দ্বারা অনুপ্রাণিত।[৪] ব্যান্ডটি শুরুতে সমস্যায় পড়ে তাদের অনুশীলনে জায়গা নিয়ে কারণ তখন বাড়ি ভাড়া ও স্টুডিও স্পেস ভাড়া বেড়ে গিয়েছিল।তারা মাত্র ৭০ ডলারে তাদের প্রথম ডেমো ট্রাইয়াম্ফ অব ডেথ রেকর্ড করে যা ফলাফল ছিল হতাশা জনক [৫] । ব্রিটেনের মেটাল ফোর্স ম্যাগাজিনের মতো ম্যাগাজিন তাদের সংগীতের প্রশংসা করে। [৬]বেশির ভাগ রেকর্ড লেবেল তাদের গান ফিরিয়ে দেয়।তাই তারা নতুন রেকর্ড লেবেল নয়েজ রেকর্ডসের কাছে যায়। [৭] ১৯৮৪ সালে ৩১শে মে ব্যান্ডটি ভেঙ্গে যায় ও ১লা জুন কেল্টিক ফ্রস্ট ব্যান্ড গঠিত হয়।
অবদান [সম্পাদনা]
তাদের ৪টি গানের ইপি অ্যাপোক্যালিপটিক রেইডসকে সবচেয়ে গাঢ় ও চূড়ান্ত ধরা হত সে সময় যা ১৯৮৪ সালের মার্চে প্রকাশিত হয়।তাদের গান থেকে ডুম মেটাল,ডেথ মেটাল, ব্ল্যাক মেটাল ও থ্রাশ মেটাল ধারার গানের উদ্ভব হয়। নাপলম ডেথ ও সেপালচুরা ব্যান্ড তাদের মেসিয়াহ গানটিকে আবার কাভার করে। [৮] [৯]
ডিস্কোগ্রাফি [সম্পাদনা]
ডেমো [সম্পাদনা]
- ডেথ ফিন্ড (১৯৮৩)
- ট্রাইয়াম্ফ অব ডেথ (১৯৮৩)
- স্যাটানিক রাইটস (১৯৮৩)
স্টুডিও অ্যালবাম [সম্পাদনা]
- অ্যাপোক্যালিপটিক রেইডস (১৯৮৪)
- অ্যাপোক্যালিপটিক রেইডস ১৯৯০ এডি (১৯৯০)
সংকলিত অ্যালবাম [সম্পাদনা]
- ডেমন এন্ট্রেইলস (২০০৮)
রেফারেন্স [সম্পাদনা]
- ↑ http://www.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=11:h9fuxqw5ldhe
- ↑ Fischer 2000, page 78.
- ↑ Fischer 2000, page 80.
- ↑ ^ Fischer 2000, page 65.
- ↑ Fischer 2000, page 72.
- ↑ Fischer 2000, page 73.
- ↑ Fischer 2000, page 75.
- ↑ http://www.allmusic.com/cg/amg.dll?p=amg&token=&sql=10:3zftxqqaldae
- ↑ http://www.allmusic.com/cg/amg.dll?p=amg&token=&sql=10:0ifexqusld6e
তথ্যসূত্র [সম্পাদনা]
- Fischer, Thomas Gabriel (2000). Are You Morbid? Into the Pandemonium of Celtic Frost. London: Sanctuary Publishing Limited.
- Gregori, Damien (2003). Thrash Metal or, How I Learned to Stop Worrying and Love the Bomb. Terrorizer, 108, 10-14.
- Hellhammer (1990). Apocalyptic Raids 1990 A.D. [CD]. New York, NY: Futurist/Noise International.