থ্রাশ মেটাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৭ সালের স্লেয়ার ব্যান্ড

থ্রাশ মেটাল হেভি মেটাল সঙ্গীতের একটি উপশাখা। এ ধরণের সঙ্গীতে আক্রমণাত্নক কণ্ঠ ও দ্রুতলয়ের বাজনা ব্যবহার করা হয়। থ্রাশ মেটাল ব্যান্ডগুলির গানে সামাজিক অস্থিরতা,বৈষম্য ইত্যাদি বিষয় উঠে আসে।অ্যানথ্রাক্স ব্যান্ড, মেগাডেথ, মেটালিকা, স্লেয়ার এই ৪টি ব্যান্ডকে থ্রাশ মেটাল সঙ্গীতের স্রষ্টা ও লালনকারী হিসেবে ধরা হয়, যারা ৮০ দশকের শুরুর দিকে থ্রাশ মেটালকে জনপ্রিয় করে তোলে। জুডাস প্রিস্ট,আয়রন মেইডেন,ভেনম,মোটরহেড ব্যান্ডকে থ্রাশ মেটালের অনুপ্রেরণা হিসেবে ধরা হয়। থ্রাশ মেটালের জনপ্রিয়তা এখন আর শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। এর কারণ হিসেবে মিডিয়ায় ব্যাপক প্রচারণা, মিউজিক ভিডিও ও ভিডিও গেমকে ধরা যায়। মূলধারার সঙ্গীতের সাথে এখন থ্রাশ মেটালকে আর বিচ্ছিন্ন করার উপায় নেই।

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ