সূর্য দীঘল বাড়ী
| সূর্য দীঘল বাড়ী | |
ভিসিডি কভার |
|
|---|---|
| পরিচালক | মসিহউদ্দিন শাকের শেখ নিয়ামত আলী |
| প্রযোজক | জনচিত্রায়্ন |
| কাহিনী | আবু ইসহাক (উপন্যাস) |
| শ্রেষ্ঠাংশে অভিনয় | ডলি আনোয়ার জহিরুল হক রওশন জামিল আরিফুল হক কেরামত মাওলা এ টি এম শামসুজ্জামান |
| সঙ্গীত পরিচালক | আলাউদ্দিন আলী |
| চিত্র গ্রহণ | আনোয়ার হোসেন |
| সম্পাদনা | সাইদুল আনাম টুটুল |
| পরিবেশক | শাওন সাগর লিমিটেড |
| মুক্তির তারিখ |
১৯৭৯ |
| দৈর্ঘ্য | ১৩২ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| আইএমডিবি প্রোফাইল | |
সূর্য দীঘল বাড়ী (ইংরেজি: Surja Dighal Bari - The Ominous House) ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[১]। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী[২]। বিশিষ্ঠ গ্রন্থকার আবু ইসহাক এর ১৯৫৫ সালে প্রকাশিত (উপন্যাস) সূর্য দীঘল বাড়ি[৩] অবলম্বনে ছবিটি নির্মান করা হয়। এটিই বাংলাদেশের প্রথম সরকারী অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে প্রধান প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন ডলি আনোয়ার, জহিরুল হক, রওশন জামিল, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান।
সূচিপত্র |
[সম্পাদনা] কাহিনী সংক্ষেপ
বাংলা ১৯৫০ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অবিভুক্ত ভারতের বাংলায় ব্যাবসাসীদের কারসাজিতে 'পঞ্চাশের আকাল' নামে যে দুর্ভিক্ষ হয়েছিল তটে বহু লক্ষ দরিদ্র মানুষ প্রাণ হারায়। যারা কোনমতে শহরের লঙ্গরখানায় পাত পেতে বাঁচতে পেরেছিল তাদেরই একজন একালের সময় স্বামী পরিত্যক্ত জয়গুন। সঙ্গে তার মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে ও দ্বিতীয় স্বামীর গোরের মেয়ে। আরো আছে মৃত ভাইয়ের স্ত্রী-পুত্র। তারা গ্রামে ফিরে এসে এমন এক খন্ড জমিতে ঘর তৈরী করে যেটির অপয়া ভিতে বলে পরিচিতি ছিল। জীবনের যুদ্ধে যখন সে প্রানপন লড়ছে তখর তর প্রতি গায়ের মরলের দৃষ্টি পড়ে। দ্বিতীয় স্বামীও তাকে আবার ঘরে তুলতে চায়। সে কারো প্রস্তাবেই সে দেয় না। কিন্তু এ দুজনের সাক্ষাত ঘটে এবং মরল তার প্রতিযোগীকে হত্যা করে। ঘটনার একমাত্র দর্শক হিসেবে জয়্গুনকেও মূল্য দিতে হয় অন্যভাবে।
--এই কিহিনীর বিচিত্রতার মধ্যে মূল বিষয় একটিই; তা হচ্ছে কুসংস্কার, সম্পদ, ধর্ম, প্রতিপত্তি, সামাজিক বাধা-নিষেধ, এমনকি জাতীয়তাবোধ- এ সব কিছুকেই কাজে লাগিয়ে শ্রমজীবি ক্ষুধর্তো মানুষকে ক্রমাগত শোষণ।
[সম্পাদনা] শ্রেষ্ঠাংশে
- ডলি আনোয়ার -
- জহিরুল হক -
- রওশন জামিল -
- আরিফুল হক -
- কেরামত মাওলা -
- এ টি এম শামসুজ্জামান -
- হাসান ইমাম -
- ফখরুল হাসান বৈরাগী -
- নাজমুল হুদা বাচ্চু -
- লেনিন -
- ইলোরা গহর -
[সম্পাদনা] সম্মাননা
[সম্পাদনা] আন্তর্জাতিক সম্মাননা
সূর্য দীঘল বাড়ী ছবিটি (১৯৮০) সালের ম্যানহেইম চলচ্চিত্র উৎসব, জার্মানিতে অংশগ্রহণ করে এবং তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
- বিজয়ী ফিল্ম ডুকাট্ পুরস্কার
- বিজয়ী ক্যাথটিক জুরি পুরস্কার
- বিজয়ী এভান্গেলিক্যাল জুরি পুরস্কার
সূর্য দীঘল বাড়ী ছবিটি ফিগুএরা দা ফোজ চলচ্চিত্র উত্সব (১৯৮০), পর্তুগাল এ একটি বিভাগে পুরস্কার লাভ করে।
- বিজয়ী ডন কিজোট পুরস্কার
[সম্পাদনা] জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সূর্য দীঘল বাড়ী ছবিটি শ্রেষ্ঠ পরিচালক সহ মোট নয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
[সম্পাদনা] বাংলাদেশ সিনে-জার্নাল এসোসিয়েসন পুরস্কার
সূর্য দীঘল বাড়ী ছবিটি বাংলাদেশ সিনে-জার্নাল এসোসিয়েসন এর মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে ১৯৭৯ সালে।
[সম্পাদনা] সংগীত
সূর্য দীঘল বাড়ী ছবিটির সংগীত পরিচলনা করেছেন আলাউদ্দিন আলী।
[সম্পাদনা] গানের তালিকা
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ "The red and green silver screen". The Dailystar (Dhaka, Bangladesh). 04 February, 2006. http://www.thedailystar.net/suppliments/2006/15thanniv/celebrating_bd/celeb_bd21.htm। সংগৃহীত হয়েছে: 11 September, 2011.
- ↑ ২.০ ২.১ "Film-maker Sheikh Niamat passes away". The Dailystar (Dhaka, Bangladesh). 25 November, 2003. http://www.thedailystar.net/2003/11/25/d31125012020.htm। সংগৃহীত হয়েছে: 13 September, 2011.
- ↑ "Agunpakhi: Chronicle of a Life, Place and Time". The Dailystar (Dhaka, Bangladesh). 14 June, 2008. http://www.thedailystar.net/story.php?nid=40997। সংগৃহীত হয়েছে: 13 September, 2011.