ইস্টম্যান কোডাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company)
Eastman Kodak Company logo
প্রকারভেদ পাবলিক
ব্যবসা হিসেবে টেমপ্লেট:Pinksheets
শিল্প Digital imaging
Photography
প্রতিষ্ঠাকাল ১৮৮৯[১]
প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান
সদর দপ্তর রোচেস্টার, নিউ ইর্য়ক, মার্কিন যুক্তরাষ্ট্র
যেসব অঞ্চলে কার্যক্রম রয়েছে বিশ্বব্যাপি
প্রধান ব্যক্তি Antonio M. Perez
(Chairman and CEO)
Philip J. Faraci
(President and COO)
শিল্প Digital imaging
Photography
পণ্য Digital cameras
Digital photo frames
Digital video cameras
Imaging systems and sensors
Photographic film
Photographic paper
Photo hosting services
Printers
Scanners
রাজস্ব Red Arrow Down.svg US$ 7.187 billion (2010)[২]
বিক্রয় আয় Red Arrow Down.svg US$ -561 million (2010)[২]
নিট আয় Red Arrow Down.svg US$ -687 million (2010)[২]
সম্পদ Red Arrow Down.svg US$ 6.239 billion (2010)[২]
স্টক শেয়ার Red Arrow Down.svg US$ -1.075 billion (2010)[২]
কর্মচারী ১৮,৮০০ (২০১২)[২]
ওয়েবসাইট কোডাক.কম

ইস্টম্যান কোডাক কোম্পানি(ইংরেজি: Eastman Kodak Company) সাধারণভাবে কোডাক নামে পরিচিত। রোচেস্টার, নিউইর্য়কে অবস্থিত এই কোম্পানি চিত্রগ্রাহক যন্ত্র ও উপকরণ নির্মাণের জন্য বিখ্যাত। ১৮৮৯ সালে জর্জ ইস্টম্যান এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বিখ্যাত এই কোম্পানি ফটোগ্রাফিক ফিল্ম নির্মাণের জন্য প্রখ্যাত।

১৮৮০ সালে জর্জ ইস্টম্যান একটি স্পুলের চারপাশে একটি ফিল্ম জড়িয়ে প্রথম পরীক্ষা চালান৷ ১৮৯২ সালে নিউ ইয়র্কের রচেস্টারের বাজারে তিনি নিয়ে আসেন ইস্টম্যান কোডাক ফিল্ম৷ এই ফিল্ম বিক্রির জন্য কোম্পানি খুব কম মূল্যে বাজারে ছাড়ে বিশেষ ধরণের ক্যামেরা— নাম 'কোডাক ব্রাউনি'৷ [৩]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] নামকরন

জর্জ ইস্টম্যানের মাতা কোডাক শব্দটি উদ্ভাবন করেন।

[সম্পাদনা] বিজ্ঞাপন

কোডাকের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে অন্যতম হল ,‘আপনি শুধু শাটার টিপুন, বাকি কাজ আমাদের!'৷ বিজ্ঞাপনের এই বার্তা লুফে নিয়েছিল গোটা বিশ্বের কোটি কোটি মানুষ৷

[সম্পাদনা] মাধ্যম

ফিল্ম এবং ক্যামেরার পাশাপাশি, প্রজেক্টর, হোম ভিডিও এবং আট মিলিমিটার মুভি প্রজেক্টর তৈরিও শুরু হয়৷ এরপর বাজারে আসে আরেক ধরণের বিজ্ঞাপন— ‘কোডাক মোমেন্ট'৷ আনন্দঘন প্রতিটি মুহূর্তের নাম হয়ে যায় কোডাক মুহূর্ত৷

চিত্র:Kodak logo 1987.svg
১৯৮৭ থেকে ২০০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান কোডাক লোগো[৪]

[সম্পাদনা] স্মরণীয় ঘটনা

১৯৮০'র দশকে সাফল্যের একেবারে তুঙ্গ মূহূর্তে কোডাকের কর্মীসংখ্যা ছিল প্রায় দেড় লাখের মত৷ ১৯৬০-এর দশকে মার্কিন মহাকাশ সংস্থা ন্যাসার চন্দ্র প্রদক্ষিণকারী যানগুলো কোডাক ফিল্মেই ধরে আনে চন্দ্রপৃষ্ঠের প্রথম কিছু ছবি৷ চাঁদে হেঁটেছিলেন প্রথম যে-নভোচারীরা, তারা জুতোর বাক্স সাইজের কোডাক ক্যামেরা দিয়ে তুলেছিলেন তাদের ঐতিহাসিক মহাকাশযাত্রার বিরল ছবি৷

[সম্পাদনা] সম্মাননা

শুধু তাই নয়, হলিউডের অসংখ্য ছবি নির্মাণেও কোডাকের ভূমিকা ছিল অনস্বীকার্য৷ ‘বেস্ট পিকচার্স'-এর তালিকায় ৯টি অস্কার জিতেছে কোডাক৷ সবই ছিল বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক উদ্ভাবনার স্বীকৃতি৷

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ