সারা ভারত ফরওয়ার্ড ব্লক
| সারা ভারত ফরওয়ার্ড ব্লক | |
|---|---|
| চেয়ারপার্সন | ডি ডি শাস্ত্রি[১] |
| সংসদীয় সভাপতি | |
| লোকসভার নেতা | |
| রাজ্যসভার নেতা | |
| প্রতিষ্ঠাকাল | ১৯৩৯ |
| সদর দপ্তর | ২৮, গুরু দোয়ারা রাকাব গঞ্জ রোড, নতুন দিল্লি ১১০০০১ 28°37′11.1″N 77°12′11.5″E / 28.61975°N 77.203194°E |
| মুখপত্র | 'Towards Socialism, Lokmat' |
| রাজনৈতিক মতাদর্শ | বাম পন্থি জাতিয়তাবাদী, সমাজ তান্ত্রিক |
| ওয়েবসাইট | forwardbloc.org |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক(All India Forward Bloc) ভারতের একটি বামপন্থি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। এই দলটি ১৯৩৯ সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে মতভেদের কারনে সুভাষ চন্দ্র বোস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির সাধারণ সম্পাদক হলেন দেব্রত বিশ্বাস। দলটির তরুণ সংগঠন হল সারা ভারত যুবলীগ। ২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১৩৬৫০৫৫ ভোট পেয়েছিল (০.২%, ৩টি আসন)। পশ্চিমবঙ্গে পার্টি এর শক্ত ঘাঁটি রয়েছে।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
দল গঠন : নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯৩৯ সালের ২৯ শে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধির সাথে মত বিরধের কারনে। ভারতের জাতীয় কংগ্রেসের অগ্রগামী অধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) গঠিত হয় ১৯৩৯ সালের ৩ রা মে তারিখে নেতাজি সুভাষ চন্দ্র বসু এর হাতে। ফরওয়ার্ড ব্লক প্রথম জন সমুখ্যে আত্তপ্রকাশ করা হয় কোলকাতায় একটি র্যালির মাধ্যমে। সুভাষ চন্দ্র বসু দলের প্রথম সভাপতির ভার গ্রহণ করেন এবং এস এস চাবেশ্বর নিযুক্ত হন প্রথম সহ-সভাপতি। বোম্বেতে দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় জুন মাসের শেষের দিকে। এই সমাবেশ দলের নীতি এবং কর্মসুচি নির্ধারিত হয়। জুলাই মাসে নেতাজি সুভাষ চন্দ্র বসু দলের সদস্য পদ ঘোষণা করেন।
একই সালের আগষ্ট মাষে তিনি 'ফরওয়ার্ড ব্লক' নামে একটি পত্রিকা বের করেন। নতুন দলের সমর্থন লাভের আসাই নেতাজী সারা ভারত ভ্রমণ করেন এবং অসংখ্য র্যালির আওজন করেন।
নাগপুর সন্মেলন : পরের বছর ১৯৪০ সালের জুন মাসের ২০ থেকে ২২ নাগপুরে অনুষ্ঠিত হয় দলের প্রথম সারা ভারত সন্মেলন।
নেতাজীর গ্রেফতার এবং কারা বরন : এর প্রায় পর পর, ১৯৪০ সালের ২ রা জুলাই নেতাজি কে গ্রেফতার করা হয় এবং কোলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে আটকে রাখা হ্য়। ১৯৪১ সালের জানুয়ারি মাসে তিনি গৃহ বন্দি অবস্থায় পলায়ন করেন এবং তিনি আফগানিস্থানের পথে রাশিয়ার পথে যাত্রা করেন। সেখানে তিনি ভারত স্বাধিনের জন্য সোভিয়েত শক্তির সমর্থন চান। কিন্তু স্টালিন বোসের আবেদন প্রতাক্ষান করে দেন। সেখান থেকে নেতাজি জার্মানি চলে য়ান এবং বার্লিনে তিনি মুক্ত ভারত কেন্দ্র গঠন করেন এবং ভারত মোর্চার সমর্থন যোগান।
১৯৪২ সালে ব্রিটিশ সরকার ফরওয়ার্ড ব্লক দলকে বেআইনি ঘোষণা করে। সমগ্র ভারত যুড়ে ফরওয়ার্ড ব্লক দলের সব পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়। ১৯৪৩ সালে নেতাজি দেশে ফিরে আসেন এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনির দ্বায়িত্ত ভার গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় জাতীয় সেনাবাহিনি জাপান এর সাথে ব্রিটিশ সরকার বিরধি যুদ্ধে অংশ নেয়।
[সম্পাদনা] লোকসভা নির্বাচন
| রাজ্য | ২০০৯ এর বিজয়ী আসন | ২০০৪ এর বিজয়ী আসন | ১৯৯৯ এর বিজয়ী আসন |
|---|---|---|---|
| পশ্চিমবঙ্গ | ২ | ৩ | ২ |
| অনান্য রাজ্য | ০ | ০ | ০ |
[সম্পাদনা] বিধান সভা নির্বাচন
পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনঃ
সর্ব মোট আসন সংখ্যা ২৯৪
| ২০০৬ এর নির্বাচন | ২০০২ এর নির্বাচন | |
|---|---|---|
| বিজয়ী আসন | ২৩ | ২৫ |
| পদপ্রার্থী | ৩৪ | ৩৪ |
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: সারা ভারত ফরওয়ার্ড ব্লক |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found