সবল মিথষ্ক্রিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সবল মিথষ্ক্রিয়া (strong interaction), পদার্থবিজ্ঞানের একটি ঘটনা। সবল মিথস্ক্রিয়া হলো মৌলিক কণিকাসমূহের মধ্যে ক্রিয়াশীল ৪ প্রকারের মিথষ্ক্রিয়ার (মহাকর্ষ, তাড়িৎ-চৌম্বক, সবল এবং দুর্বল) মধ্যে সবচেয়ে শক্তিশালী। পরমাণুর কেন্দ্রীনের মধ্যে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখার জন্যে যেসব কেন্দ্রীন বল দায়ী তারা আসলে কণিকাগুলির নিজেদের মধ্যে সংঘটিত সবল মিথষ্ক্রিয়া থেকে উৎপন্ন হয়। সবল মিথষ্ক্রিয়া শুধু হ্যাড্রনকে প্রভাবিত করে, লেপটন এবং ফোটনের উপর এর কোনো প্রভাব নাই।
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |