বোসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রাথমিক কণাসমূহের আদর্শ তালিকার সর্বশেষ কলামে বোসন কণাসমূহের ব্যাপ্তি প্রকাশ করছে।

বোসন হলো পূর্ণসংখ্যক স্পিনবিশিষ্ট একটি মৌলিক কণিকা। এই কণিকা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে । প্রখ্যাত বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সত্যেন বোসের (বোস-আইনস্টাইন পরিসংখ্যানের বোস) নামানুসারে এই কণিকার নামকরণ করা হয়েছে।

এক শক্তিস্তরে অনেকগুলি বোসন একসঙ্গে থাকতে পারে, যা পলির নীতি মেনে চলা ফার্মিয়নদের পক্ষে সম্ভব নয়।