রংপুর চিড়িয়াখানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রংপুর চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান রংপুর শহরের পুলিশ লাইন স্কুল ওকলেজের সামনে অবস্থিত। রংপুর চিড়িয়াখানা বাংলাদেশের একটি অন্যতম চিড়িয়াখানা এবং রংপুর শহরের প্রধান বিনোদন স্থান। একটি শিশু পার্ক, একটি রেস্তোরা, মনোমুগ্ধকর একটি কৃত্রিম লেক এবং অসংখ্য বৃক্ষরাজি সমৃদ্ধ চিড়িয়াখানা রংপুরের একটি ঐতিহ্যেরই নাম। এখানে সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান সিংহ, অজগর, জলহস্তি, হরিন,বানর, চিতাবাঘ, ভালুকসহ আরো শত প্রজাতির প্রানীকুল রয়েছে। ময়না, টিয়া, কাকাতুয়া, কবুতর, বক সহ শত প্রজাতির পাখি রয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই চিড়িয়াখানায়।