|
|
এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্যতার সাধারণ নির্দেশাবলী অনুসরণ করে নাই । যদি কোনো ব্যবহারকারী এই বিষয় সম্পর্কে জানেন, তাহলে দয়াকরে এ নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করুন, বিশ্বস্ত সূত্র থেকে সত্যতা প্রমাণ করুন। যদি উল্লেখযোগ্যতা প্রমাণ না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে অথবা একীকরণ করা হবে। |
- কামাল নামের অন্য ব্যক্তিবর্গের জন্য, দেখুন কামাল (দ্ব্যর্থতা নিরসন)।
বিচারপতি মোস্তফা কামাল ১৯৯৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি ১৯৩৫ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলায় জন্ম গ্রহণ করেন৷ তিনি প্রখ্যাত পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দীনের ছেলে৷ তিনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন৷ তিনি ১৯৪৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ম স্থান অধিকার করেন এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ম স্থান অধিকার করেন৷ পরবর্তীতে ১৯৫৩ ও ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বি.এ (অনার্স) ও এম. এ ডিগ্রী অর্জন করেন৷ এছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস্ এন্ড পলিটিকাল সাইন্স থেকে পলিটিকাল ইকোনোমিকস্ বিষয়ে এম. এস. সি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৫৯ সালে লিনকনস্ ইন থেকে সম্মান সূচক বার এট-ল ডিগ্রী লাভ করেন৷