জগন্নাথ বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জগন্নাথ কলেজ থেকে ঘুরে এসেছে)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য শিক্ষা, ঈমান, শৃঙ্খলা
প্রতিষ্ঠা ২০০৫
ধরণ সরকারি
আচার্য রাষ্ট্রপতি, জিল্লুর রহমান
উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ
বিভাগসমূহ ২৮
ছাত্র ২৫,০০০
অবস্থান ১০, চিত্ত রঞ্জন অ্যাভিনিউ, ঢাকা, বাংলাদেশ
23°42′37″N 90°24′40″E / 23.71028°উ 90.41111°পূ / 23.71028; 90.41111স্থানাঙ্ক: 23°42′37″N 90°24′40″E / 23.71028°উ 90.41111°পূ / 23.71028; 90.41111
ক্যাম্পাস শহরাঞ্চল
নির্মাতার নাম জগন্নাথ কলেজ
ওয়েবসাইট www.jnu.ac.bd
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যত্রম শুরু হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তবে এটি জগন্নাথ কলেজ নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারী কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ১৯৭৫ সালে কলেজটি সম্মান ও স্নাতকোত্তর পাঠক্রম শুরু করে। ১৯৯২ সালে এ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেয়া হয়।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] অনুষদসমূহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট চারটি অনুষদ রয়েছে।

[সম্পাদনা] বিজ্ঞান অনুষদ

  • মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগ
  • ফার্মাসি বিভাগ
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • রসায়ন বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
  • ভূগোল ও পরিবেশ বিভাগ
  • পদার্থ বিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • মনোবিজ্ঞান বিভাগ

[সম্পাদনা] কলা অনুষদ

  • বাংলা
  • ইংরেজি
  • দর্শন
  • ইতিহাস
  • ইসলামিক স্টাডিজ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • আইন
  • নৃবিজ্ঞান

[সম্পাদনা] সামাজিক বিজ্ঞান অনুষদ

  • অর্থনীতি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজ বিজ্ঞান বিভাগ
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
  • সমাজকর্ম বিভাগ

[সম্পাদনা] বিজনেস স্টাডিজ অনুষদ

  • ম্যানেজমেন্ট স্টাডিজ
  • হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ফিনান্স বিভাগ

[সম্পাদনা] কৃতি শিক্ষার্থী

  • তাজউদ্দীন আহমেদ (বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী)
  • ড. আনিসুজ্জামান (শিক্ষাবিদ)
  • ব্রজেন দাস(ইংলিশ চ্যানেল পাঁড়ি দেয়া সাঁতারু)
  • প্রেমেন্দ্র মিত্র(বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক)
  • জয়নুল আবেদিন(চিত্রশিল্পী)
  • এ,টি,এম,শামসুজ্জামান(অভিনেতা)
  • জাহিদ হাসান(অভিনেতা)
  • বিপ্লব(শিল্পী)
  • ফারুক(অভিনেতা)
  • রাজিউদ্দীন আহমেদ রাজু(ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী)
  • প্রবীর মিত্র(অভিনেতা)

[সম্পাদনা] হলের তালিকা

ছাত্রদের থাকার সুবিধার্থে ডিসেম্বর, ২০১১ইং তারিখ পর্যন্ত সর্বমোট ১০টি হল বা ছাত্রাবাস রয়েছে। তন্মধ্যে ১টি ছাত্রীদের হল।[১] হলগুলোর তালিকা নিম্নরূপঃ-

  • ড. হাবিবুর রহমান হল
  • বাণী ভবন হল

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. দৈনিক প্রথম আলো, বিশেষ প্রতিবেদন, মুদ্রিত সংস্করণ, ২১ ডিসেম্বর, ২০১১ইং

{অসম্পূর্ণ}}

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ