মাউন
সূরা মাউন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৭ নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭ টি। এ সূরায় কাফের ও মুনাফেকদের কপিয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে।[১] এ সূরায় এমন সব নামাযীদেরকে ধ্বংসের বার্তা শুনানো হয়েছে যারা নিজেদের নামাযে গাফলতি করে এবং লোক দেখানো নামায পড়ে।[২]
আয়াতসমূহ [সম্পাদনা]
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- (১) আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
- (২) সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
- (৩) এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
- (৪) অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
- (৫) যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
- (৬) যারা তা লোক-দেখানোর জন্য করে
- (৭) এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- সূরা মাউন,বাংলায় এবং ইংরেজিতে অনুবাদ।
| পূর্ববর্তী সূরা: কুরাইশ (সূরা) |
আল কুরআন |
পরবর্তী সূরা: কাওসার |
| সূরা মাউন (আরবি ভাষায়) | ||
|
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০ ৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০ ১০১ ১০২ ১০৩ ১০৪ ১০৫ ১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০ ১১১ ১১২ ১১৩ ১১৪ |
||