মন্স পিউবিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মন্স পিউবিস বা যোনীমণ্ডপ
Poolside 03.jpg
স্ত্রী পেলভিসের পশ্চাৎ অংশ, পিউবিক চুল শেভ করা, এবং মন্স পিউবিস নির্দেশিত হয়েছে
ল্যাটিন mons pubis
গ্রে বিষয় #270 1265
ভ্রূণবিদ্যা জেনিটাল টিউবারকল
এলসভিয়ের {{{DorlandsID}}}

মন্স পিউবিস বা যোনীমণ্ডপ নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দ্দিষ্ট এলাকা মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির, পিউবিক সিমফাইসিস সংযোগের উপর মেদ কলা জমে থাকা উঁচু ঢিপির (mound) মতো অংশটিকে "মন্স পিউবিস" বা "যোনীমণ্ডপ" বলে। এটি ল্যাটিন শব্দ pubic mound থেকে এসেছে, এছাড়া এটি মন্স ভেনেরিস (ল্যাটিন mound of venus) নামেও পরিচিত। মন্স পিউবিস ভালভার ওপরের অংশ গঠন করে।

মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন ক্ষরণ ও মেদের পরিমাণের ওপর নির্ভর করে। বয়ঃসন্ধির পর এটি প্রসারিত হয়, এর ওপরভাগে অংশ চুলে ঢেকে যায়, যা যৌনকেশ নামে পরিচিত। মানুষের দেহে এই উঁচু অংশটি মেদ কলা দিয়ে গঠিত এবং যথেষ্ট পরিমাণে বড়। যৌনমিলনের সময় এটি পিউবিক অস্থিকে রক্ষা করে।

মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদষ্ট, এবং অন্য পাশে হলরেখার (লাঙ্গল ফলার দাগ) মতো অংশ, যা যোনীচিরল নামে পরিচিত। ক্লেফট অফ ভেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হলো: নিম্নোষ্ঠ, ভগাঙ্কুর, যোনির প্রবেশদ্বার, এবং ভালভাল ভেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স ভেনেরিস-এর মেদ কলা ইস্ট্রোজেন ক্ষরণে প্রতিক্রিয়াশীল, যা বয়ঃসন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে, পিউবিক অস্থি থেকে সরে যায়।


[সম্পাদনা] সহায়ক চিত্র

[সম্পাদনা] বহিঃসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ