বার্থোলিনের গ্রন্থি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বার্থোলিনের গ্রন্থি | |
|---|---|
| স্ত্রী যৌন অঙ্গ-প্রত্যঙ্গসমূহ. |
|
| ল্যাটিন | glandula vestibularis major |
| গ্রে | বিষয় #270 1266 |
| ধমনী | বহিঃস্থ পিউডেন্ডাল ধমনী[১] |
| স্নায়ু | ইলিওইঙ্গুইনাল স্নায়ু [১] |
| লসিকা | superficial inguinal lymph nodes |
| ভ্রূণবিদ্যা | ইউরোজেনিটাল সাইনাস |
| চিকিৎসীয় শিরোনাম | Bartholin's+Glands |
বার্থোলিনের গ্রন্থি (Bartholin’s glands) যা বার্থোলিন গ্রন্থি (Bartholin gland) বা গ্রেটার ভেসটিবিউলার গ্রন্থি (greater vestibular glands) নামেও পরিচিত—দুটি গ্রন্থি যা মহিলাদের যোনির প্রবেশদ্বারের কাছে একটু নিচে ডানে ও বামে অবস্থিত। এদের সম্মন্ধে প্রথম বর্ণনা পাওয়া যায় সপ্তদশ শতকে। ড্যানিশ শরীরবিদ ক্যাসপার বার্থোলিন দ্য ইয়াঙ্গার (১৬৫৫-১৭৩৮) এদের বর্ণনা দেন।
বার্থোলিনের গ্রন্থি পুরুষের বালবোউরেথ্রাল গ্রন্থির সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও বার্থোলিনের গ্রন্থি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে অবস্থিত, আর বালবোউরেথ্রাল গ্রন্থি অবস্থিত ডিপ পেরিনিয়াল পাউচে।
কাজ ও উদ্দেশ্য [সম্পাদনা]
বার্থোলিনের গ্রন্থি যোনির পিচ্ছিলতা বাড়ানোর জন্য মিউকাস ক্ষরণ করে। একজন মহিলার অর্গাজমের (শীর্ষসুখ) আগে প্রতি মিনিটে কম-বেশি এক বা দুই ফোঁটা তরল ক্ষরণ করে।
তথ্যসূত্র [সম্পাদনা]
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||