লেবিয়া মেজরা (ইংরেজি: Labia majora) যা বহিস্থ যোনিওষ্ঠ, ও বৃহদোষ্ঠ[১] নামে পরিচিত। ইংরেজি লেবিয়া মেজরা শব্দটি মূলত বহুবচন, এটি এক বচনে লেবিয়াম মেজাস (Labium majus)। লেবিয়া মেজরা হচ্ছে ক্লেফট অফ ভেনাসের পার্শ্বীয় সীমা সংলগ্ন, উপরে মন্স পিউবিস থেকে নিচে পেরিনিয়াম পর্যন্ত বিস্তৃত দুটি মাংশল অক্ষীয় কিউটেনিওয়াস ভাঁজ। সে সকল অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে লেবিয়া মেজরা গঠিত তার মধ্যে আছে: লেবিয়া মাইনরা, ইন্টারলেবিয়াল সালসি, ক্লিটোরাল হুড, ক্লিটোরাল গ্ল্যান্স, ফ্রেনুলাম ক্লিটোরিডিস, হার্ট'স লাইন এবং ভালভাল ভেস্টিবিউল। আর এই অংশগুলো নিয়েই ইউরেথ্রা ও যোনির বহিঃস্থ অংশ (প্রবেশমুখ) গঠিত।
প্রতিটি লেবিয়া মেজরার দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে বহিঃস্থ অংশ, যা রঙিন, এবং চুল বিশিষ্ট; এবং অন্যটি ভেতরের অংশ, যা কোমল ও সেবাসিওয়াস ফলিকল সমৃদ্ধ।
এই দুটির মধ্যস্থিত অংশে যথেষ্ট পরিমাণ অ্যারিওলার কলা, মেদ, কলা বিন্যাসকারী স্ক্রোটামের ডার্টোস টিউনিক, অন্যান্য ভেসেল, স্নায়ু, এবং গ্রন্থি বিদ্যমান।
-
স্ত্রী প্রজনন তন্ত্রের অঙ্গ-প্রত্যঙ্গসমূহ
- ↑ হুমায়ুন আজাদ লিখিত নারী; অধ্যায়: নারী, তার লিঙ্গ ও শরীর; আগামী প্রকাশনী; বাংলাবাজার, ঢাকা। দ্বিতীয় সংস্করণ, চতুর্থ মুদ্রণ (এপ্রিল ১৯৯৪) পৃ. ১৬৭।