ক্লেফট অফ ভেনাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ক্লেফট অফ ভেনাস | |
|---|---|
| মানুষের স্ত্রী পেলভিসের উপরাংশ, পিউবিক লোম মুণ্ডিত, ক্লেফট অফ ভেনাস নির্দেশিত হয়েছে। | |
| ল্যাটিন | rima pudendi |
| গ্রে | বিষয় #270 1265 |
| এলসভিয়ের | {{{DorlandsID}}} |
ক্লেফট অফ ভেনাস (ইংরেজি: Cleft of venus), যা পিউডেন্ডাল ক্লেফট (pudendal cleft), পিউডেন্ডাল ফিশার (pudendal fissure), বা ল্যাটিন: rima pudendi (রিমা পিউডেন্ডি)[১] নামেও পরিচিত। এটি ভালভার একটি অংশ। মন্স পিউবিসের শুরুতে, যেখানে লেবিয়া মেজরা ভাগ হয়, সেখানকার হলরেখাকে (লাঙ্গলের ফলার দাগ, এখানে চামড়ার ভাঁজের দ্বারা সৃষ্ট দাগের ন্যায় অংশ বোঝানো হয়েছে) ক্লেফট অফ ভেনাস নামে অভিহিত করা হয়। রোমান পুরাণে ভালোবাসার দেবী ভেনাসের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
কিছু মহিলার ক্ষেত্রে ক্লিটোরাল হুড ও লেবিয়া মাইনরা ক্লেফট অফ ভেনাস ভেতর দিয়ে বাইরের দিকে প্রসারিত। সেক্ষেত্রে যখন আটোসাটো পোষাক পরা হয় তখন ক্লেফটে টান পড়তে পারে (যখন জিন্সের মতো জোড়া লাগা কাপড় পরিধান করা হয়)। এটাকে অপশব্দে ক্যামেলটো (Cameltoe) বলে অভিহিত করা হয়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Gould, George M. (1936). Brownslow, C. V. ed. Gould's Pocket Pronouncing Medical Dictionary (10th সম্পাদিত). প্রকাশক: P. Blakinston's Son & C., Inc..
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||