মতিঝিল মডেল স্কুল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মতিঝিল মডেল স্কুল | |
|---|---|
| অবস্থান | |
| মতিঝিল, ঢাকা বাংলাদেশ |
|
| তথ্য | |
| ধরন | বেসরকারী |
| প্রতিষ্ঠাকাল | ১৯৮০ সালে |
| শ্রেণীসমূহ | শ্রেণী ১-১০ |
| ছাত্রসংখ্যা | ৬০০০+ |
মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত। ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মতিঝিল এলাকার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু এজিবি কলোনীর কিছু শিক্ষানুরাগী এলোটিদের সাথে নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এখানে আনুমানিক সাত হাজার ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। স্কুলটি দুটি শাখাতে পরিচালিত হয়, প্রধান শাখাটি ঢাকার মতিঝিলের এজিবি কলোনীতে এবং অপর শাখাটি মুগদায় অবস্থিত। বিদ্যালয়টি দুটি শিফটে পরিচালিত হয়।
প্রধান শাখা [সম্পাদনা]
মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শাখাটি ঢাকার মতিঝিলে, মতিঝিল এজিবি কলোনিতে অবস্থিত।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |