ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা বা ইনস্যাট (ইংরেজি: Indian National Satellite System বা INSAT) একটি বহুমুখী জিও-স্টেশনারি কৃত্রিম উপগ্রহ সিরিজ। ভারতের দূরসংযোগ, সম্প্রচার, আবহবিদ্যা, অনুসন্ধান ও উদ্ধারকার্যে সহায়তার উদ্দেশ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কর্তৃক এটি উৎক্ষেপিত হয়। ১৯৮৩ সালে নিযুক্ত এই ব্যবস্থা এশিয়া-প্যাশিফিক অঞ্চলের বৃহত্তম আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। ভারত সরকারের মহাকাশ বিভাগ, দূরসংযোগ বিভাগ, ভারতীয় আবহাওয়া দফতর, আকাশবাণী ও দূরদর্শনের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা গৃহীত হয়। সচিব-স্তরের ইনস্যাট কোঅর্ডিনেশন কমিটির হাতে এই ব্যবস্থার পরিচালনভার ন্যস্ত।
ভারতের টেলিভিশন ও যোগাযোগব্যবস্থার সহায়তায় ইনস্যাট কৃত্রিম উপগ্রহগুলি ১৯৯টি বিভিন্ন ব্যান্ডের (সি, এস, এক্সটেন্ডেড সি ও কেইউ) ট্রান্সপোন্ডার যোগান দেয়। কোনো কোনো উপগ্রহে আবহাওয়াসংক্রান্ত চিত্রগ্রহণের জন্য ভেরি হাই রেজোলিউশন রেডিওমিটার (ভিএইচআরআর), চার্চ-কাপলড ডেভাইস ক্যামেরাও রয়েছে। ইসরো একটি কসপাস-সারস্যাট কর্মসূচি সদস্য হওয়ার জন্য দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধারকার্য চালানোর জন্য বিপদ সংকেত গ্রহণের ট্রান্সপোন্ডারও এই কৃত্রিম উপগ্রহগুলিতে রয়েছে।
ইনস্যাট কৃত্রিম উপগ্রহসমূহ[সম্পাদনা]
| ক্রমিক সংখ্যা |
কৃত্রিম উপগ্রহ |
উৎক্ষেপণ তারিখ |
মিশন পরিস্থিতি |
| ১ |
ইনস্যাট- ১এ (INSAT-1A) |
১০ এপ্রিল, ১৯৮২ |
৬ সেপ্টেম্বর, ১৯৮২ তারিখে নিষ্ক্রিয় |
| ২ |
ইনস্যাট- ১বি (INSAT-1B) |
৩০ অগস্ট, ১৯৮৩ |
মিশন সময়কাল সম্পূর্ণ |
| ৩ |
ইনস্যাট- ১সি (INSAT-1C) |
২২ জুলাই, ১৯৮৮ |
নভেম্বর, ১৯৮৯-এ পরিত্যক্ত |
| ৪ |
ইনস্যাট- ১ডি (INSAT-1D) |
১২ জুন, ১৯৯০ |
মিশন সময়কাল সম্পূর্ণ |
| ৫ |
ইনস্যাট- ২এ (INSAT-2A) |
১০ জুলাই, ১৯৯২ |
ভারতের প্রথম দেশীয় যোগাযোগ উপগ্রহ; মিশন সময়কাল সম্পূর্ণ |
| ৬ |
ইনস্যাট- ২বি (INSAT-2B) |
২৩ জুলাই, ১৯৯৩ |
মিশন সময়কাল সম্পূর্ণ |
| ৭ |
ইনস্যাট- ২সি (INSAT-2C) |
৭ ডিসেম্বর, ১৯৯৭ |
মিশন সময়কাল সম্পূর্ণ |
| 8 |
ইনস্যাট- ২ডি (INSAT-2D) |
৪ জুন ১৯৯৭ |
৪ অক্টোবর, ১৯৯৭ তারিখে অকার্যকর হয়ে পড়ে |
| ৯ |
ইনস্যাট- ২ডিটি (INSAT-2DT) |
ইন-অরবিট প্রোকিওরমেন্ট |
মিশন সময়কাল সম্পূর্ণ |
| ১০ |
ইনস্যাট- ২ই (INSAT-2E) |
৩ এপ্রিল, ১৯৯৯ |
কার্যরত |
| ১১ |
ইনস্যাট- ৩এ (INSAT-3A) |
১০ এপ্রিল, ২০০৩ |
কার্যরত |
| ১২ |
ইনস্যাট- ৩বি (INSAT-3B) |
২২ মে, ২০০০ |
কার্যরত |
| ১৩ |
ইনস্যাট- ৩সি (INSAT-3C) |
২৪ জানুয়ারি, ২০০২ |
কার্যরত |
| ১৪ |
কল্পনা-১ (KALPANA-1) |
১২ সেপ্টেম্বর, ২০০২ |
কার্যরত |
| ১৫ |
জিএসএটি-২ (GSAT-2) |
৮ মে, ২০০৩ |
কার্যরত |
| ১৬ |
ইনস্যাট- ৩ই (INSAT-3E) |
২৮ সেপ্টেম্বর, ২০০৩ |
কার্যরত |
| ১৭ |
এডুস্যাট (EDUSAT) |
২০ সেপ্টেম্বর, ২০০৪ |
কার্যরত |
| ১৮ |
ইনস্যাট- ৪এ (INSAT-4A) |
২২ ডিসেম্বর, ২০০৫ |
কার্যরত |
| ১৯ |
ইনস্যাট-৪সি (INSAT-4C) |
১০ জুলাই, ২০০৬ |
জিএসএলভি-এফ০২-এর উৎক্ষেপণ ব্যর্থতার কারণে কক্ষপথে স্থাপন করা যায়নি |
| ২০ |
ইনস্যাট-৪বি (INSAT-4B) |
১২ মার্চ, ২০০৭ |
কার্যরত |
| 21 |
ইনস্যাট-৪সিআর (INSAT-4CR) |
২ সেপ্টেম্বর, ২০০৭ |
জিও-সিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপিত[১] |
|
|
|
| উপগ্রহ |
|
পৃথিবী পর্যবেক্ষণ
|
|
|
|
যোগাযোগ
|
|
|
|
মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র
|
|
|
|
গ্লোবাল পজিশনিং
|
|
|
|
মহাকাশ অভিযান
|
|
|
|
উৎক্ষেপন বাহন
ফ্লিট |
|
এক্সপেন্ডেবল লঞ্জ সিস্টেম
|
|
|
|
পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপন ব্যবস্থা
|
|
|
|
মনুষ্যচালিত মহাকাশযান
কর্মসূচি |
|
প্রযুক্তি প্রদর্শন
|
|
|
|
ক্রিউ ভেহিকল
|
|
|
|
লঞ্চ ভেহিকল
|
|
|
|
জ্যোতির্বিজ্ঞান ও
গ্রহবিজ্ঞান |
|
|
সহকারী
সংস্থা |
|
|
| ব্যক্তিত্ব |
|
|
| অন্যান্য |
|
|