আর্যভট্ট (উপগ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্যভট্ট
Aryabhata Satellite.jpg
সংস্থা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
মিশনের ধরন অ্যাস্ট্রোফিজিক্স
স্যাটেলাইট পৃথিবী
উৎক্ষেপণের তারিখ ১৯ এপ্রিল ১৯৭৫
বাহক রকেট কসমস=৩এম
COSPAR ID ১৯৭৫-০৩৩এ
ভর ৩৬০.০ কিলোগ্রাম
ক্ষমতা ৪৬ ওয়াট সৌর প্যানেল থেকে
Orbital elements
Regime লো আর্থ অরবিট
Inclination 50.7º
Apoapsis ৬১৯ kilometres (৩৮৫ মাইল)
Periapsis ৫৬৩ kilometres (৩৫০ মাইল)
Orbital period ৯৬ মিনিট

আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি প্রাচীন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আর্যভট্টের নামাঙ্কিত। ১৯৭৫ সালের ১৯ এপ্রিল কাপুস্টিন ইয়ার থেকে কসমস-৩এম লঞ্চ ভেহিকলের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত হয় এই যানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) মহাকাশবিদ্যা সংক্রান্ত গবেষণার কাজ চালানোর জন্য এই উপগ্রহটি নির্মাণ করেন। ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে আর্যভট্ট পুনরায় প্রবেশ করে।

বহিঃসংযোগ [সম্পাদনা]