মালাইকা অরোরা খান
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: মালাইকা অরোরা খান – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| মালাইকা অরোরা খান | |
|---|---|
Malaika Arora launches the Taiwan Excellence campaign,June 2012. |
|
| জন্ম | Malaika Arora ২৩ আগস্ট ১৯৭৩ [১] Chembur Mumbai, Maharashtra, India |
| অন্য নাম | Malaika Khan |
| পেশা | Actress, Dancer, model, VJ, Television Presenter |
| কার্যকাল | 1997–present |
| দাম্পত্য সঙ্গী | Arbaaz Khan (1998–present) |
| মালাইকা অরোরা খান | |
|---|---|
| [[File:|215px]] | |
| জন্ম | আগস্ট ২৩, ১৯৭৩ ভারত |
| পেশা | অভিনেতা, মডেল |
মালাইকা অরোরা খান (জন্ম ২৩ আগস্ট, ১৯৭৩) একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।
পরিচ্ছেদসমূহ |
ক্যারিয়ার [সম্পাদনা]
ভারতে এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষনীয় মডেল ও উপস্থাপিকায় পরিনত হন। মালাইকার মা একজন মালায়লী এবং বাবা একজন পাঞ্জাবী। তার পিতা অনিল অরোরা নৌবাহিনীতে কাজ করতেন। তার মায়ের নাম জয়েস পলিকার্প।
মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে মালাইকা তার দশম গ্রেড সম্পন্ন করেন। তার খালা গ্রেস পলিকার্প ছিলেন সে বিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি হলি ক্রস কনভেন্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীও ছিলেন যেখানে তিনি নবম গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন। মডেলিংকে পেশা হিসেবে নেবার আগে তিনি বরলা সোসাইটির কাছে বাসান্ত টকিসে থাকতেন।
বিভিন্ন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ দেয়। এখান থেকে তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এসময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়নে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হচ্ছে ছাইয়া ছাইয়া (দিল সে ছবিতে শাহরুখ খানের বিপরীতে) এবং কাল ধামাল (কাল ছবিতে)। এর পর তিনি টেলিভশন ও মডেলিং ক্যারিয়ারে জোর দেন।
ছবির তালিকা [সম্পাদনা]
- আজা মেরি জান (১৯৯৩)
- দিল সে (১৯৯৮) ... বিশেষ উপস্থিতি (ছাইয়া ছাইয়া গানে)
- বিচ্ছু (২০০০) ... কিরন (বিশেষ উপস্থিতি)
- ইন্ডিয়ান (২০০১)
- কান্তে (২০০২) ... লিসা
- মা তুঝে সালাম (২০০২) ... বিশেষ উপস্থিতি
- কাল (২০০৫) ... বিশেষ উপস্থিতি (কাল ধামাল গানে)
- হেই বেবি (২০০৭) ... বিশেষ উপস্থিতি
নাচ বালিয়ে [সম্পাদনা]
নাচ বালিয়ে নামে একটি নাচের অনুষ্ঠানে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এ অনুষ্ঠানের পরের পর্বেও তিনি বিচার কার্য করছেন।
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
ব্যক্তিগত জীবনে তিনি বলিউড অভিনেতা 'আরবাজ খানের স্ত্রী, যার সাথে একটি কফির বিজ্ঞাপনে তার প্রথম দেখা হয়েছিল। তাদের আরহান নামে একটি পুত্র-সন্তান রয়েছে। তার বোন অমৃতা অরোরা একজন বলিউড অভিনেত্রী। তার স্বামী আরবাজ খানের ভাই সালমান খান ও সোহেল খান খ্যাতমান বলিউড নায়ক।
বহিঃসংযোগ [সম্পাদনা]
উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই
