প্রাইমটাইম এমি পুরস্কার
| প্রাইমটাইম এমি পুরস্কার | |
|---|---|
| পুরস্কার দেওয়া হয় | রাতে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠানে অবদান রাখার জন্য |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| পুরস্কার দাতা | একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস |
| প্রথম পুরস্কার প্রদান | ১৯৪৯ |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.emmys.org/ |
প্রাইমটাইম এমি পুরস্কার (ইংরেজি: Primetime Emmy Awards) হচ্ছে যুক্তরাষ্ট্রের একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রদানকৃত রাতের বেলা (রাত ৮:০০টা থেকে ১১:০০টা) টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের ওপর একটি পুরস্কার। ১৯৪৯ সালে এটি প্রথম দেওয়া হয়। প্রথমে এটির নাম ছিলো শুধু এমি পুরস্কার কিন্তু পরবর্তীকালে ডেটাইম এমি পুরস্কার নামে আরেকটি বিভাগ তৈরি হলে দ্বর্থ্যতা নীরসনকারী হিসেবে এই বিভাগটি তৈরি হয় ১৯৭০-এর দশকে। সাধারণত সেপ্টেম্বরের মধ্যভাগে, সরকারিভাবে বসন্তকালীন টেলিভিশন সূচি শুরু হবার আগের রবিবার এই পুরস্কার দেওয়া হয়
এমি পুরস্কারগুলোকে টেলিভিশনের ক্ষেত্রে চলচ্চিত্রের একাডেমি পুরস্কারের সাদৃশ্য হিসেবে ধরা হয়। এছাড়া এটাকে যার যার সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়, তার মাছে আছে, সঙ্গীতের গ্র্যামি পুরস্কার, ও মঞ্চের টনি পুরস্কার।[১][২]
পরিচ্ছেদসমূহ |
পুরস্কার প্রদানের বিভাগসমূহ [সম্পাদনা]
বর্তমান পুরস্কার [সম্পাদনা]
বর্তমানে নিচের বিভাগ গুলোতে প্রাইমটাইম এমি পুরস্কার প্রদান করা হয়:
- সেরা কমেডি ধারাবাহিক
- সেরা ধারাবাহিক নাটক
- সেরা মিশ্র সঙ্গীত বা কমেডি ধারাবাহিক
- সেরা টেলিভিশনের জন্য নির্মাণকৃত চলচ্চিত্র
- সেরা মিনি ধারাবাহিক
- বাস্তব চলচ্চিত্র নির্মাণে ব্যতিক্রমী প্রতিভা
- পরিচালনা
- সেরা কমেডি ধারাবাহিক পরিচালক
- সেরা ধারবাহিক নাটক পরিচালক
- সেরা মিশ্র সঙ্গীত বা কমেডি ধারাবাহিক পরিচালক
- সেরা মিনি ধারাবাহিক পরিচালক
- লেখালেখি
- সেরা কমেডি ধারাবাহিক লেখক
- সেরা ধারাবাহিক নাটক লেখক
- সেরা মিশ্র সঙ্গীত বা কমেডি ধারবাহিক লেখক
- সেরা মিনি ধারাবাহিক, চলচ্চিত্র, বা বিশেষ নাট্য ধারাবাহিক লেখক
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Primetime Emmy Awards
- Emmy Gift Bags
- emmys.org - Advanced Primetime Awards Search
- Emmy Awards coverage on DigitalHit.com
- Emmy Awards Online with Emmy news, nominees and winners.