এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমি পুরস্কার
পুরস্কার দেওয়া হয় টেলিভিশন অনুষ্ঠানে অবদানের জন্য
দেশ যুক্তরাষ্ট্র
পুরস্কার দাতা এটিএসএনএটিএস
প্রথম পুরস্কার প্রদান ১৯৪৯

এমি পুরস্কার (ইংরেজি: Emmy Award), যা বেশিরভাগ সময় এমি নামে পরিচিত। এটি টেলিভিশন ভিত্তিক পুরস্কার, যা টেলিভিশন অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রদান করা হয়। এটিকে চলচ্চিত্রের একাডেমি পুরস্কার, সঙ্গীতের গ্র্যামি পুরস্কার, এবং মঞ্চের টনি পুরস্কারের সমতুল্য ধরা হয়।[১][২]

এটি টেলিভিশন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়, যেমন: বিনোদনধর্মী অনুষ্ঠান, সংবাদ এবং প্রামাণ্যচিত্র অনুষ্ঠান, এবং খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন স্থানভিত্তিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে সারা বছর জুড়েই এ পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে আছে প্রাইমটাইম এমি পুরস্কার, ডেটাইম এমি পুরস্কার প্রভৃতি।

২০০৪ সালে গালায় অনুষ্ঠিত ৩২তম এমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা তাদের অনুষ্ঠান আমরাও পারি-এর জন্য এমি পুরস্কার লাভ করে।

তিনটি পৃথক কিন্তু আলাদা সংগঠন একত্রে এমি পুরস্কার প্রদান করে:[৩]

তথ্যসূত্র [সম্পাদনা]