প্যারাগুয়ের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুয়ারানি ভাষাস্পেনীয় ভাষা যৌথভাবে প্যারাগুয়ের সরকারী ভাষা। প্যারাগুয়ের প্রায় ৯৫% লোক গুয়ারানি ভাষাতে কথা বলেন। এছাড়াও এখানে আরও প্রায় ১৫টি আদিবাসী আমেরিকান ভাষা প্রচলিত। এগুলির বেশিরভাগের বক্তাসংখ্যা শ' খানেকের বেশি নয়। এছাড়াও প্যারাগুয়েতে দেড় লক্ষাধিক লোক জার্মান ভাষাতে কথা বলেন। আন্তর্জাতিক কাজকর্মে স্পেনীয় ভাষা ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

বহিঃসংযোগ [সম্পাদনা]