পান (পাতা)
| পান | |
|---|---|
| পান পাতা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiospermae |
| (unranked): | Magnoliidae |
| বর্গ: | Piperales |
| পরিবার: | Piperaceae |
| গণ: | Piper |
| প্রজাতি: | P. betle |
| দ্বিপদী নাম | |
| Piper betle L. |
|
পান একটি গাছের নাম। যার পাতাকে পান হিসেবে ডাকা হয়। এটি চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হয়। সাধারণত বয়স্ক লোকেরা পান খেয়ে থাকে। শহরে, গ্রামে সর্বত্রই প্রচুর পান দোকান ও পান খাদক দেখা যায়। পান খাওয়ার প্রভাবে দাঁত লাল হয়ে যায়। অনেকে নেশার মত পান খায়। সেদিক বিচারে এটিও একটি নেশা জাতীয় দ্রব্য।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পান একটি অতি পরিচিত খাবার। সাধারণত অতিথি আপ্যায়নে কিংবা কোন বৈঠকে আলোচনা শুরু করার উপলক্ষ হিসেবে পানের ব্যবহার দেখা যায়। যদিও পান গাছের পাতাকেই পান বলা হয়, পান বলতে মুলত পানের সাথে সুপারি, চুন ও নানান রকমের জর্দা (তামাক জাতীয় দ্রব্য), খয়ের ইত্যাদি একসাথে বোঝায়। পানের সাথে সবসময়ই সুপারি দেয়া হয়, তবে অনেকেই সুপারি ছাড়া পান খেতে পছন্দ করেন।
স্বাস্থ্য ঝুঁকি [সম্পাদনা]
আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সী'র মতে সুপারি ও পান ক্যান্সারজনক পদার্থ jZfbgnfv(কার্সিনোজেন) যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ক্ষণ।[১]। সুপারিসহ পান খেলে মুখ গহ্বরের ক্যান্সার হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, সুপারি দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুঁকি ৯.৯ গুন (জর্দা সহ) এবং ৮.৪ গুন ( জর্দা ছাড়া)। [২]
তথ্য সূত্র [সম্পাদনা]
- ↑ http://www3.interscience.wiley.com/cgi-bin/abstract/112687918/ABSTRACT
- ↑ A., Merchant; Husain SS, Hosain M, Fikree FF, Pitiphat W, Siddiqui AR, Hayder SJ, Haider SM, Ikram M, Chuang SK, Saeed SA. (2000-04-1)। "Paan without tobacco: an independent risk factor for oral cancer."। International Journal of Cancer। PMID 10728606।