ডেভিড ডুকভ্নি
| ডেভিড ডুকভ্নি | |
|---|---|
ডেভিড ডুকভ্নি; ১১ নভেম্বর, ২০০৭ |
|
| জন্ম নাম | ডেভিড উইলিয়াম ডুকভ্নি |
| জন্ম | আগস্ট ৭, ১৯৬০ |
| জন্মস্থান | নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেতা |
| কার্যকাল | ১৯৮৭–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | টিয়া লিওনি (১৯৯৭–বর্তমান) |
ডেভিড উইলিয়াম ডুকভ্নি (ইংরেজি: David William Duchovny) (জন্ম: ৭ আগস্ট, ১৯৬০) একজন মার্কিন অভিনেতা। তিনি দি এক্স-ফাইল্স-এ এফবিআই স্পেশাল এজেন্ট ফক্স মাল্ডার চরিত্রে, এবং ক্যালিফোর্নিকেশন-এ হ্যাংক মুডি চরিত্র অভিনয় করে দুইবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।[১]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
ডুকভ্নির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরে। তার মা মার্গারেট ছিলেন একজন স্কুল প্রশাসক ও শিক্ষক, এবং বাবা অ্যামরাম ডুকভ্নি (১৯৯৭-২০০৩)[২] মার্কিন ইহুদী কমিটির হয়ে প্রচারকের কাজ করতেন।[৩][৪][৫] ডেভিড ডুকভ্নির দাদা-দাদী ছিলেন যথাক্রমে বেলারুশের মিনস্ক, এবং পোল্যান্ডের ওয়ারশ থেকে আসা ইহুদি। ডুকভ্নির মা স্কটল্যান্ড থেকে আমেরিকায় অভিবাসী হন।[৬][৭]
[সম্পাদনা] পড়াশোনা
ডুকভ্নি তাঁর স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন ইংরেজি সাহিত্যে, আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে, এবং এর পর পরই তিনি তাঁর পোস্ট ডক্টোরাল থিসিস (পিএইচ. ডি) শুরু করেন, যা এখনো সম্পূর্ণ হয় নি।[৪] তাঁর গবেষণার বিষয় হচ্ছে Magic and Technology in Contemporary Poetry and Prose বা তুলনামূলক কাব্য ও গদ্য সাহিত্যে যাদু ও প্রযুক্তি।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://cuzoogle.com/2008/10/02/the-best-of-hank-moody-quotes-clips/
- ↑ SSDI
- ↑ Amram Ducovny, 75, Late-Blossoming Novelist - New York Times
- ↑ ৪.০ ৪.১ Stated in interview on Inside the Actors Studio
- ↑ David Duchovny Biography (1960-)
- ↑ David Duchovny DuchovnyNet - Article: A Man and His 'X'
- ↑ David Duchovny DuchovnyNet - Article: Cult Times 1997
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ডেভিড ডুকভ্নি |
- ডেভিড ডুকভ্নি - ইন্টারনেট মুভি ডেটাবেজ
- ডেভিড ডুকভ্নি - টিভি ডট কম
- Duchovny's blog for Trust The Man http://www2.foxsearchlight.com/trusttheman/blog/
- Extended Interview with David Duchovny: on The X-Files and Writing/Directing the Episodes "The Unnatural" and "Hollywood A.D.", Cinefantastique, April 2002.
- Washington Post Interview with David Duchovny, April 2007 David Duchovny and the Drama of Television
- The Truth About David Duchovny: An Interview by Gillian Anderson, USAWeekend.com, May 26, 2000