ডায়োড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Figure 1: একটি ডায়োডের খুব কাছে থেকে নেওয়া চিত্র যাতে বর্গাকৃতির অর্ধপরিবাহী স্ফটিকটি দেখা যাচ্ছে।
Figure 1: একটি ডায়োডের খুব কাছে থেকে নেওয়া চিত্র যাতে বর্গাকৃতির অর্ধপরিবাহী স্ফটিকটি দেখা যাচ্ছে।

ডায়োড একটি দুই প্রান্ত বিশিষ্ট ইলেক্ট্রনিক যন্ত্রাংশ।অধিকাংশ ডায়োড মূলত ব্যবহার করা হয়, তার একমুখী তড়িৎপ্রবাহ সৃষ্টি করার ক্ষমতার জন্য। অবশ্য ভ্যারিক্যাপ ডায়োডকে ব্যবহার করা হয় বৈদ্যুতিক উপায়ে ধারকত্বকে নিয়ন্ত্রন করার জন্য।

ডায়োড মূলত, একটি নির্দিষ্ট দিকের তড়িৎ প্রবাহকে সহায়তা করে ( একে বলা হয় সম্মুখ বায়াস ) এবং তার বিপরীত দিকের তড়িৎ প্রবাহকে বাঁধা প্রদান করে ( একে বলা হয় বিপরীত বায়াস )।বাস্তবের ডায়োড অবশ্য এই আদর্শ ধর্ম প্রদর্শন করে না, বরং আরো জটিল একটি অরৈখিক বৈদ্যুতিক ধর্ম প্রদর্শন করে থাকে, যা মূলত কোন ধরণের ডায়োড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার উপর নির্ভরশীল।

[সম্পাদনা] অর্ধপরিবাহী ডায়োড

অধিকাংশ আধুনিক ডায়ডই অর্ধপরিবাহী পি-এন জংশন তত্বের উপর নির্ভর করে বানানো হয়। পি-এন ডায়োডে প্রচলিত অর্থের তড়িৎ প্রবাহের দিক হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী থেকে এন টাইপ অর্ধপরিবাহীর দিকে।এর বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হতে পারে না।

[সম্পাদনা] বিভব-তড়িৎ বৈশিষ্ট্য

ব্যক্তিগত হাতিয়ারসমূহ