টালসা, ওকলাহোমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিটি অফ টালসা
—  শহর  —
টালসা শহরে স্কাইলাইন
নাম: বিশ্বের তেল রাজধানী, টালসি টাউন, টি-টাউন, দ্য ৯১৮
ওকলাহোমা অঙ্গরাজ্যে টালসার অবস্থান
স্থানাঙ্ক: 36°07′53″N 95°56′14″W / 36.13139°উ 95.93722°প / 36.13139; -95.93722স্থানাঙ্ক: 36°07′53″N 95°56′14″W / 36.13139°উ 95.93722°প / 36.13139; -95.93722
দেশ মার্কিন যুক্তরাষ্ট্র
অঙ্গরাজ্য ওকলাহোমা
কাউন্টি রজার্স, ওসাজে, টালসা, এবং ওয়াগোনার
সরকার
 • ধরন মেয়র কাউন্সিল
 • মেয়র ডিওয়ে এফ. বার্টলেট, জুনিয়র (রিপাবলিকান)
আয়তন
 • শহর ৪৮৩.৮
 • ভূমি ৪৭৩.১
 • জলাভূমি ১০.৯
উচ্চতা ১৯৪
জনসংখ্যা (২০১০)
 • শহর ৩,৯১,৯০৬
 • ঘনত্ব ৮২৩.৬
 • মেট্রো ৯৩৭
সময় অঞ্চল সিএসটি (ইউটিসি−৬)
 • গ্রীষ্মকাল (ডিএসটি) সিডিট (ইউটিসি−৫)
এলাকা কোড ৫৩৯/৯১৮
এফআইপিএস কোড ৪০-৭৫০০০[১]
জিএনআইএস ফিচার আইডি ১১০০৯৬২[২]
ওয়েবসাইট www.cityoftulsa.org

টালসা (ইংরেজি: Tulsa) হচ্ছে মার্কিন অঙ্গরাজ্য ওকলাহোমার দ্বিতীয় বৃহত্তম শহর এবং জনসংখ্যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম বৃহত্তম শহর। ২০১০ সালের আদমশুমারী অনুযায়ী শহরটি মোট জনসংখ্যা ৩,৯১,৯০৬।[৩] এটি টালসা মেট্রোপলিটান এলাকার মূল পৌরসভা। ২০১০ সালের হিসাব অনুযায়ী টালসা মেট্রোপলিটান এলাকার জনসংখ্যা ৯,৩৭,৪৭৮ ও মেট্রোপলিটান এলাকার বাইরে বর্ধিত অংশের জনসংখ্যা হচ্ছে ৯,৮৮,৪৫৪।[৪] ধারণা করা হচ্ছে টালসা শহরের বর্ধিত অংশের জনসংখ্যা ২০১২-এর মধ্যে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে।[৫] শহরটি প্রশানিকভাবে একটি কাউন্টি সিট হিসেবেও ভূমিকা পালনা করে যা টালসা কাউন্টি নামে পরিচিত। ওকলাহোমার কাউন্টিগুলোর মধ্যে টালসার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি,[৬] এবং পরবর্তীতে এটি রজার্স, ওসাজে, এবং ওয়াগোনার কাউন্টিতে ভাগ করা হয়।[৩]

১৮২৮ থেকে ১৮৩৬ খ্রিস্টাব্দের মধ্যে ক্রিক নেটিভ আমেরিকান গোত্রের লোচাপোকা ব্যান্ডের অধিবাসীরা এই শহরের গোড়াপত্তন করেন। ১৯২১ সালে এখানেই সংঘটিত হয়েছিলো টালসা বর্ণবাদী দাঙ্গা, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ও ধ্বংসাত্মক বর্ণবাদী সহিংসতাগুলোর একটি।[৭] বিশ শতকের বেশিরভাগ সময় জুড়ে এই শহরটি ডাক নাম ছিলো ‘বিশ্বের তেল রাজধানী’, এবং এটি ছিলো মার্কিন তেল শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল।[৮] আরও কয়েকটি শহরের সাথে মিলে টালসা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত মহাসড়ক ইউ.এস. রুট ৬৬-এর জনক। এছাড়াও শহরটি তার ওয়েস্টার্ন সুইং সঙ্গীতের জন্যও বিখ্যাত।[৯]

টালসার অর্থনীতি খুব বেশিমাত্রায় তেলশিল্পের ওপর নির্ভরশীল হলেও অর্থনৈতিক গতিপরিবর্তন ও বৈচিত্রের রেশ ধরে শহরটিতে শক্তি, অর্থসংস্থান, বিমান, টেলিযোগাযোগ ও প্রযুক্তি ক্ষেত্রেও বিভিন্ন শিল্প গড়ে উঠেছে।[১০] ম্যাকক্লেললান-কের আরকানস রিভার নেভিগেশন সিস্টেমের শুরুতে অবস্থিত টালসা পোর্ট অফ ক্যাটুসা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নদীবন্দর যার সাথে আন্তর্জাতিক জলভাগের যোগাযোগ রয়েছে।[১১][১২] শহরের অভ্যন্তরে অবস্থিত দুইটি উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালিত হয় ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ১ম ডিভিশন, ওরাল রবার্টস বিশ্ববিদ্যালয়টালসা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম টর্নেডো প্রবণ এলাকা টর্নেডো অ্যালের অন্তর্গত টালসার আবহাওয়া যথেষ্ট গোলযোগপূর্ণ। অবস্থানগত দিক থেকে শহরটি আরকানস’ নদীর পাশে ও উত্তরপূর্ব ওকলাহোমায় অবস্থিত ওজার্ক পর্বতমালার পাদদেশে অবস্থিত। ওকলাহোমার এই অংশটি ‘গ্রিন কান্ট্রি’ নামেও সমধিক পরিচিত। টালসা শহরকে ওকলাহোমার সাংস্কৃতিক ও কলা কেন্দ্র হিসেবে অভিহিত করা হয়।[১৩][১৪] টালসায় রয়েছে দুইটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, পূর্ণকালীন অপেরা ও ব্যালে প্রতিষ্ঠান, এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্ট ডেকো ধাঁচের স্থাপত্যশিল্প।[১৫]পার্টনার্স ফর লিভেবল কমিউনিটিস,[১৬] ফোর্বস,[১৭] এবং রিলোকেট অ্যামেরিকার মানদণ্ডে শহরটি যুক্তরাষ্ট্রের বাসযোগ্য অন্যতম বড় শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে।[১৮] টালসার অধিবাসীরা ‘টালসান’ নামে পরিচিত।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "American FactFinder"United States Census Bureau। সংগৃহীত 2008-01-31 
  2. "US Board on Geographic Names"United States Geological Survey। 2007-10-25। সংগৃহীত 2008-01-31 
  3. ৩.০ ৩.১ "Subcounty population estimates: Oklahoma 2000–2006" (CSV)। United States Census Bureau, Population Division। 2007-06-28। সংগৃহীত 2008-05-06 
  4. Morgan, Rhett (2008-03-27)। "Stillwater's growth tops in Oklahoma"। Tulsa Worldhttp://www.tulsaworld.com/news/article.aspx?articleID=20080327_1_A9_hBein77115। সংগৃহীত 2008-03-29
  5. Bell, Leigh (2007-04-05)। "Metro Area growth nearing 7 digits"। Tulsa Worldhttp://www.tulsaworld.com/news/article.aspx?articleID=070405_1_A1_hThes35833। সংগৃহীত 2007-04-13
  6. "Tulsa County"। Oklahoma Historical Society। সংগৃহীত 2010-07-31 
  7. Ellsworth, Scott। "The Tulsa Race Riot"। Tulsa Reparations। সংগৃহীত 2007-04-20 
  8. Everly-Douze, Susan (August 27, 1989)। "What's Doing in Tulsa?"। New York Timeshttp://query.nytimes.com/gst/fullpage.html?sec=travel&res=950DE2D71131F934A1575BC0A96F948260। সংগৃহীত 2007-04-14
  9. Elliott, Matt (2007-03-25)। "Cain's Ballroom – A Music Icon: Venue is a landmark for Western swing, punk fans"। Tulsa Worldhttp://www.tulsaworld.com/webextra/itemsofinterest/centennial/centennial_storypage.asp?ID=070321_1_CE13_spanc63544। সংগৃহীত 2007-04-20
  10. "Business Opportunities"। Tulsa Metro Chamber of Commerce। সংগৃহীত 2006-04-14 
  11. "Inland ocean port marks '35s'"। CHNI News Service। 2006-05-03। archived from the original on 2007-09-28http://web.archive.org/web/00000000000000/http://www.cnhins.com/newsrollup/cnhinsbusiness_story_123123635.html। সংগৃহীত 2007-07-25
  12. "Port of Catoosa Profile"। Tulsa Port of Catoosa। সংগৃহীত 2006-04-22 
  13. Kapoor, Tarun (2007-04-19)। "Business Viewpoint: Private sector plays big downtown role"। Tulsa Worldhttp://www.tulsaworld.com/business/article.aspx?articleID=070419_5_E4_spanc55548। সংগৃহীত 2007-05-05
  14. "Tulsa, Oklahoma: Recreation"। City Data। 2006। সংগৃহীত 2007-05-06 
  15. "Quality of Life – Fun and Play"। Oklahoma Department of Commerce। 2006। সংগৃহীত 2006-07-15 
  16. "Tulsa, Oklahoma"Most Livable। About Partners। 2006। archived from the original on 2006-07-03। সংগৃহীত 2006-07-15 
  17. "Most Livable Cities: Tulsa, Oklahoma"Forbes: Most Livable Cities (Forbes)। 2009-04-01http://www.forbes.com/2009/04/01/cities-city-ten-lifestyle-real-estate-livable-cities.html। সংগৃহীত 2009-04-01
  18. "Relocate America's: Tulsa, Oklahoma"Relocate America's: Most Livable Cities। Relocate America's। 2009। সংগৃহীত 2009-04-01 

বহিঃসংযোগ [সম্পাদনা]