জুয়েল আইচ
| জুয়েল আইচ | |
|---|---|
| জীবিকা | যাদুশিল্পী এবং বাঁশী বাদক |
| জাতীয়তা | বাংলাদেশী |
| জাতি | বাঙালি |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| উল্লেখযোগ্য পুরস্কার | একুশে পদক পুরস্কার |
জুয়েল আইচ বাংলাদেশের একজন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশী বাদক ও চিত্রশিল্পী। তিনি একজন মুক্তিযোদ্ধা। বাড়ী বরিশাল জেলার সমুদয়কাঠি। ভালো তবলা ও বাঁশি বাদক, ইনি অসাধারণ বাজি বানাতে পারেন। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। [১]
পরিচ্ছেদসমূহ |
জন্ম ও শিক্ষাজীবন [সম্পাদনা]
জুয়েল আইচের জন্ম বারিশালে হলেও ছেলেবেলা কেটেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমদেকাঠির গ্রামের বাড়িতে। সেই সুবাদে সমদেকাঠি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ সম্পন্ন হয়। পরে তিনি পিরোজপুর শহরে চলে আসেন। সেখানকার সরকারি হাইস্কুল থেকে এস এস সি এবং স্থানীয় কলেজ থেকে এইচ এস সি পাস করেন। পরবর্তীতে ঢাকার জগন্নাথ কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও শিক্ষকতার সুবাদে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিএড কোর্স সমাপ্ত করেন। তাঁর স্ত্রীর নাম বিপাশা আইচ। [২] এবং একমাত্র কন্যার নাম খেয়া আইচ।
কর্মজীবন [সম্পাদনা]
খুব ছোটবেলা বাড়িতে বেদেবহর এসেছিল, তাদের কাছেই প্রথম জাদু দেখে ভালো লেগে যায় জুয়েল আইচের। সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় বানারীপাড়া সার্কাস দলের এক জাদুকরের গলা কাটার জাদু দেখে। পরে ওই জাদুটা এক বন্ধুর ওপর প্র্যাকটিস করে কিছুটা সফলও হন। জাদুর প্রতি তাঁর ভালোবাসাটা উন্মাদনায় পরিণত হয় সিরাজগঞ্জের জাদুকর আবদুর রশিদের জাদু দেখে, আর বন্দে আলী মিয়ার রূপকথা পড়ে। একটু একটু করে জাদু শিখতে লাগলেন তখন থেকেই, নানাজনের কাছে। তাঁর বিখ্যাত জাদু_কাগজ থেকে ডলার বানানো, চোখ বেধে গাড়ি চালানো, কাটা অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া লাগানো ইত্যাদি। [৩] মঞ্চে প্রথম যাদু প্রদর্শন করেন ১৯৭২ সালে। এছাড়া মিডিয়ায় প্রথম যাদু প্রদর্শন করেন ১৯৭৯ সালে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহন [সম্পাদনা]
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। জগন্নাথ কলেজের ছাত্র সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে অংশ নেন মুক্তিযুদ্ধে।
পুরস্কার ও স্বীকৃতি [সম্পাদনা]
- একুশে পদক
- কাজী মাহমুদুল্লাহ স্বর্ণপদক
- বাংলাদেশ টেলিভিশন অ্যাওয়ার্ড
- যুক্তরাষ্ট্রের সেরা জাতীয় পুরস্কার 'বেস্ট ম্যাজিসিয়ান অব দ্যা ইয়ার'
- সোসাইটি অব অ্যামেরিকান ম্যাজিসিয়ান ১৯৮১
- সিজেএফবির আজীবন সম্মাননা (২০০৮) [৪]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহি:সংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |