জিৎ (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিৎ
Jeet actor.JPG
জিতেন্দ্র মদনানী (জিৎ)
স্থানীয় নাম জিৎ
জন্ম জিতেন্দ্র মদনানী
নভেম্বর ৩০, ১৯৭৮ (1978-11-30) (বয়স ৩৪)
কলকাতা, ভারত
পেশা অভিনেতা
কার্যকাল ২০০২-বর্তমান
উচ্চতা ৫'১০"
দাম্পত্য সঙ্গী মোহনা রতলানী (২০১১-বর্তমান)

জিৎ (ইংরেজি: Jeet) ভারত-এর বিশেষত পশ্চিম বাংলার একজন বিখ্যাত অভিনেতা। তিনি ২০০২ সালে তার অভিনীত সাথী ছবির জন্য বি.এফ.জে.এ সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতা-এর পুরষ্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করে। তিনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন, টিভি শো কোটি টাকার বাজি রিয়েলিটি শো-এ সঞ্চালক হওয়ার জন্য। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন। ঐ ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলঃ সাথী, জোশ, শত্রু, দুই পৃথিবী, ফাইটার, ১০০% লাভ, এবং ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রেকর্ড করা ছবি আওয়ারা। তিনি ২০১২ সালের আনন্দলোক অ্যাওয়ার্ড পান এই আওয়ারা ছবিতে অভিনয়ের জন্য। বর্তমানে তিনি বাংলা ছবির অন্যতম সুপারস্টার।

পরিচ্ছেদসমূহ

প্রথম জীবন [সম্পাদনা]

তিনি প্রথমে সেন্ট জোসেফ এন্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়-কতৃক পরিচালিত ভবানীপুর শিক্ষা সমাজ কলেজ হতে গ্রাজুয়েট হন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝেমধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরন করার চেষ্টা করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য পরীক্ষা করতে বলেন। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে যেমনঃ বিষবৃক্ষ-এ তারাচরণ চরিত্রে, জননী-এ অনিল চরিত্রে সহ আরো কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং তার উদ্দেশ্যে কোন প্রকার বাঁধা ছাড়াই পাঁচ বছর সেখানে থাকেন। ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন যেমনঃ আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর। তারপর তিনি আবার মুম্বাই যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোন পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশা করেছিলেন। ২০০১ সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন.টি.ওয়ান. স্টুডিওতে। তার কাছ থেকে তিনি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় ১৫ জানুয়ারি, ২০০২ থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষাসমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোমান্টিক চরিত্রে অভিনয় শুরু করেন, ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে থামস্‌ আপ-এর এক বিজ্ঞাপনে অভিনয় করে তিনি আরো সুপরিচিত হন। ২০১২ সালে তিনি একজন সফল প্রযোজক হিসেবে সমাদৃত হন, তার অভিনীত ১০০% লাভ ছবিতে প্রযোজনার মাধ্যমে। তার পরের ছবি আওয়ারা আগের অনেক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করে। তার নতুন ছবি আসছে ২০১৩ সালে। এর মধ্যে শ্রাবন্তীর বিপরীতে অভিনীত দিওয়ানা এবং শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে অভিনীত বস ছবি বেশ উল্লেখযোগ্য। বস ছবিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবুর পরিচালিত ব্লকবাস্টার তেলেগু ছবি বিজন্যাসম্যান ছবির পুনর্নির্মান। এই ছবিটি বাবা যাদব- এর পরিচালনা ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট- এর প্রযোজনায় মুক্তি পাবে।

ব্যক্তিজীবন [সম্পাদনা]

তিনি ২৪শে জানুয়ারি ২০১১ সালে স্কুলশিক্ষক মোহনা রতলানীকে বিয়ে করেন। তিনি ১২ই ডিসেম্বর, ২০১২ সালে এক কন্যা সন্তানের জনক হন।

সিনেমা [সম্পাদনা]

তিনি ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিভেদীর বিপরীতে সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন।

বছর চলচ্চিত্র পরিচালক সহশিল্পী প্রযোজক ভাষা
২০১৩ বস বাবা যাদব শুভশ্রী গাঙ্গুলী রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট বাংলা
২০১৩ দিওয়ানা রবি কিন্নাগী শ্রাবন্তী রিলায়েন্স এন্টারটেইনমেন্ট বাংলা
২০১২ আওয়ারা রবি কিন্নাগী সায়ন্তিকা ব্যানার্জী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০১২ হেমলক সোসাইটি সৃজিত মুখার্জী বিশেষ আবির্ভাব শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০১২ ১০০% লাভ রবি কিন্নাগী কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট বাংলা
২০১১ হ্যালো মেমসাহেব শিবুপ্রসাদ মুখার্জী প্রিয়াঙ্কা ত্রিভেদী এস্‌কে মুভিজ বাংলা
২০১১ শত্রু রাজ চক্রবর্তী নুসরাত জাহান এস্‌কে মুভিজ বাংলা
২০১১ ফাইটার রবি কিন্নাগী শ্রাবন্তী এস্‌কে মুভিজ বাংলা
২০১০ দুই পৃথিবী রাজ চক্রবর্তী দেব, কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০১০ জোশ রবি কিন্নাগী শ্রাবন্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০১০ নটবর নট আউট অমিত সেনগুপ্ত বিশেষ আবির্ভাব অমিত সেনগুপ্ত বাংলা
২০১০ ওয়ান্টেড রবি কিন্নাগী শ্রাবন্তী এস্‌কে মুভিজ বাংলা
২০০৯ নীল আকাশের চাঁদনী সুজিত গুহ যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক প্রিন্স এন্টারটেইনমেন্ট বাংলা
২০০৯ সাত পাকে বাঁধা সুজিত মন্ডল কোয়েল মল্লিক সুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৯ হাসি খুশী ক্লাব শঙ্খ ব্যানার্জী বর্ষা প্রিয়দর্শিনী দ্য ভয়েজ বাংলা
২০০৮ পার্টনার শংকর রায় স্বস্তিকা মুখার্জী নিউ হরাইজন ফিল্মস বাংলা
২০০৮ পেয়ার জব কেহু সে হো জালা ওমর খান দিয়া দেশাই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ভোজপুরী
২০০৮ জোর স্বপন সাহা বর্ষা প্রিয়দর্শিনী] ট.সরকার প্রোডাকশন বাংলা
২০০৭ কৃষ্ণকান্তের উইল রাজা সেন স্বস্তিকা মুখার্জী, মোনালি ঠাকুর নীলকান্ত নির্মন প্রাঃ লিঃ বাংলা
২০০৭ পিতৃভূমি প্রভাত রায় স্বস্তিকা মুখার্জী, শুভশ্রী গাঙ্গুলী রোজ ভ্যালি মোশন পিকচার বাংলা
২০০৭ বিধাতার লেখা রাজা মুখার্জী ঋষিতা ভাট, প্রিয়াংশু চ্যাটার্জী জে.আর.এন্টারটেইনারস বাংলা
২০০৬ ঘটক স্বপন সাহা কোয়েল মল্লিক সুরিন্দার ফিল্মস বাংলা
২০০৬ ক্রান্তি রিঙ্গো ব্যানার্জী স্বস্তিকা মুখার্জী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৬ প্রিয়তমা প্রভাত রায় স্বস্তিকা মুখার্জী নিকিতা আর্ট মুভিজ বাংলা
২০০৬ সাথীহারা বীরেশ চ্যাটার্জী স্বস্তিকা মুখার্জী লক্ষী চিত্রম বাংলা
২০০৬ হিরো স্বপন সাহা কোয়েল মল্লিক সুরিন্দার ফিল্মস বাংলা
২০০৫ চোরে চোরে মাসতুতো ভাই অনুপ সেনগুপ্ত বিশেষ আবির্ভাব বাংলা
২০০৫ শুভদৃষ্টি প্রভাত রায় কোয়েল মল্লিক, পরমব্রত চ্যাটার্জী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, রাজশ্রী প্রোডাকশনস বাংলা
২০০৫ যুদ্ধ রবি কিন্নাগী মিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৫ মানিক প্রভাত রায় কোয়েল মল্লিক প্রদীপ ভট্টাচার্য বাংলা
২০০৪ শক্তি সাবা সিম্বা রাও রাইমা সেন বিজয় ফিল্মস বাংলা
২০০৪ বন্ধন রবি কিন্নাগী কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৪ মাস্তান রবি কিন্নাগী স্বস্তিকা মুখার্জী সুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৪ প্রেম রবি কিন্নাগী যিশু সেনগুপ্ত, চন্দনা শর্মা সুরিন্দার ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৪ আক্রোশ প্রশান্ত নন্দী ঋতুপর্ণ সেনগুপ্ত প্রতীক প্রোডাকশনস বাংলা
২০০৩ সোনার শাখালি রবি কিন্নাগী স্বস্তিকা মুখার্জী তাড়িনী সিনে আর্টস ওড়িয়া
২০০৩ সঙ্গী হারানাথ চক্রবর্তী প্রিয়াঙ্কা ত্রিভেদী, শিলাজিৎ মজুমদার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৩ আমার মায়ের শপথ দুলাল ভৌমিক রেশমী ঘোষ আফতাব পিকচারস বাংলা
২০০৩ নাটের গুরু হারানাথ চক্রবর্তী কোয়েল মল্লিক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০৩ চ্যাম্পিয়ন রবি কিন্নাগী শ্রাবন্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা
২০০২ সাথী হারানাথ চক্রবর্তী প্রিয়াঙ্কা ত্রিভেদী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]