জিলিয়ান অ্যান্ডারসন
| জিলিয়ান অ্যান্ডারসন | |
|---|---|
২০০৪ সালে জিলিয়ান অ্যান্ডারসন |
|
| জন্ম নাম | জিলিয়ান লেই অ্যান্ডারসন |
| জন্ম | আগস্ট ৯, ১৯৬৮ |
| জন্মস্থান | শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৮৬–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ক্লাইড ক্লট্জ (১৯৯৪-১৯৯৭) জুলিয়ান ওজানে (২০০৪-২০০৭) |
| গৃহসঙ্গী | মার্ক গ্রিফিথ্স (২০০৬–বর্তমান) |
জিলিয়ান অ্যান্ডারসন (ইংরেজি: Gillian Leigh Anderson) (জন্ম: ৯ আগস্ট, ১৯৬৮) একজন এমি, গোল্ডেন গ্লোব, [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী। তিনি সবচেয়ে বেশি পরিচিত আমেরিকান টেলিভিশন ধারাবাহিক দি এক্স-ফাইল্স-এ একজন এফবিআই এজেন্টরূপে অভিনয়ের জন্য। এছাড়াও তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য মুভিগুলোর মধ্যে আছে, প্রিন্সেস মোনোকো-এ মোরো চরিত্রে, দ্য হাউজ অফ মিথ (২০০০)-এ লিলি বার্ট চরিত্রে, এবং বিবিসি'র টেলিভিশন ধারাবাহিক ব্লিক হাউজ (২০০৫)-এ লেডি ডেডলক চরিত্রে।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
অ্যন্ডারসনের জিও নামের একটি বোন রয়েছে, যিনি দি এক্স-ফাইল্স-এর ক্রিসমাস ক্যারল পর্বে ১৪ বছর বয়সী ড্যানি স্কালি চরিত্রে অভিনয় করেছিলেন।
দুইবার বিয়ে করা অ্যান্ডারসন প্রথম বিয়ে করেছিলেন ক্লাইড ক্লট্জকে, সালে যিনি ছিলেন এক্স-ফাইল্সের সহযোগী আর্ট পরিচালক। তাঁদের বিয়েটা হয় ১৯৯৪ সালের প্রথম দিন, হাওয়াইয়ের এক বৌদ্ধদের অনুষ্ঠানে। ১৯৯৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০০৪ সালে ডিসেম্বরে অ্যান্ডারসন বিয়ে করেন প্রামাণ্যচিত্র পরিচালক জুলিয়ান ওজানেকে, এবং এবারের বিয়েটি হয় কেনিয়া উপকূলে অবস্থিত লামু দ্বীপের শেলা গ্রামে। বিয়ের ষোলো মাস পর ২১ এপ্রিল, ২০০৬ তাঁরা তাঁদের আলাদা হয়ে যাওয়াটা ঘোষণা করেন।[১] ২০০৬-এ ওজানের সাথে ছাড়াছাড়ির হবার পর থেকে জিলিয়ান অ্যান্ডারসনের সঙ্গী হিসেবে আছেন মার্ক গ্রিফিথ্স।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ X Files star now to become X-wife. প্রকাশক: Daily Mail. April 22, 2006. http://www.dailymail.co.uk/pages/live/articles/showbiz/showbiznews.html?in_article_id=383845&in_page_id=1773। সংগৃহীত হয়েছে: October 4, 2006.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জুলিয়ার অ্যান্ডারসন |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: জুলিয়ার অ্যান্ডারসন |