জেনিফার অ্যানিস্টন
| জেনিফার অ্যানিস্টন | |
|---|---|
জেনিফার অ্যানিস্টন, ফেব্রুয়ারি ২০০৯ |
|
| জন্ম | জেনিফার জোয়ানা অ্যানিস্টন[১][২] |
| পেশা | অভিনেত্রী, প্রযোজক, পরিচালক |
| কার্যকাল | ১৯৮৯–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ব্র্যাড পিট (২০০০-২০০৫) |
জেনিফার জোয়ানা অ্যানিস্টন (ইংরেজি: Jennifer Joanna Aniston) (জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৬৯) একজন মার্কিন অভিনেত্রী। মার্কিন টেলিভিশন ধারাবাহিক ফ্রেন্ডস-এ র্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বিখ্যাত। এই চরিত্রটির জন্য তিনি একবার করে এমি, গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন।
তিনি হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন। তাঁর অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই হাস্য-রসাত্মক বা কমেডি চলচ্চিত্র। তাঁর এসকল চলচ্চিত্রের মধ্যে আছে ব্রুস অলমাইটি, অফিস স্পেস, রিউমার হ্যাজ ইট। এছাড়া রোমান্টিক-কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছেঅ্যালং কেম পলি এবং দ্য ব্রেক-আপ। এছাড়া কমেডি-হরর চলচ্চিত্রেও তাঁকে দেখা গেছে, যেমন: লেপ্রিকন এবং অপরাধ-থ্রিলার ডিরেইল্ড-এ।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Transcripts"। CNN.com।
- ↑ Silverman, Stephen M. (March 25, 2005)। "Jennifer Files for Divorce from Brad"। People। সংগৃহীত July 15, 2008।
বহিঃসংযোগ[সম্পাদনা]
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
সংবাদ, উইকিসংবাদ হতে