জাওয়েদ করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাওয়েদ করিম (Jawed Karim)

২০০৮ সালে জাওয়েদ করিম
জন্ম ১৯৭৯
পূর্ব জার্মানি
খ্যাতির কারণ ইউটিউব সহ প্রতিষ্ঠাতা

জাওয়েদ করিম (জন্ম ১৯৭৯) জনপ্রিয় ভিডিও ভাগাভাগি ওয়েবসাইট ইউটিউবের (YouTube) সহ-প্রতিষ্ঠাতা। তাঁর জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে । তাঁর বাবা, নাইমুল করিম, 3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশী গবেষক। তার মা, ক্রিস্টিন করিম, ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে প্রাণ-রসায়নের একটি গবেষণা সহকারী অধ্যাপক। করিম জার্মানিতে বড় হয়েছেন. কিন্তু তাঁর পরিবার ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়।

[সম্পাদনা] শিক্ষাজীবন

করিম সেন্ট্রাল হাই স্কুল থেকে পাস করেন (সেইন্ট পল, মিনেসোটা), এবং ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা শ্যাম্পেইনে ভর্তি হন। সেখান হতে তিনি ২০০৪ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। জাওয়েদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ