জন ভট
| জন ভট | |
|---|---|
২০০৬ সালে জন ভয়ঘ্ট |
|
| জন্ম নাম | জোনাথন ভিনসেন্ট ভয়ঘ্ট |
| জন্ম | ডিসেম্বর ২৯, ১৯৩৮ |
| জন্মস্থান | ইয়ঙ্কারস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র[১] |
| পেশা | অভিনেতা |
| কার্যকাল | ১৯৬৩–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | লরি পিটারস (১৯৬২-১৯৬৭) মার্শেলিন বার্ন্ট্রান্ড (১৯৭১-১৯৭৮) |
জোনাথন ভিনসেন্ট ‘জন’ ভট (ইংরেজি ভাষায়: Jonathan Vincent "Jon" Voight — জোনাথন্ ভিন্সেন্ট "জন্" ভট্) (জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৩৮) একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি আলোচনায় আসেন ১৯৬৯-এর দশকের শেষে, সেরা চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র মিডিনাইট কাউবয়-এ জো বাক চরিত্রে অভিনয়ের মাধ্যমে, এবং এই চরিত্রে অভিনয় করে তিনি তাঁর প্রথম একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার ফলে ভয়ঘ্টের খ্যাতি ক্রমশঃ বাড়তে থাকে। এগুলোর মধ্যে আছে, ডেলিভারেন্স (১৯৭২) ও কামিং হোম (১৯৭৮)। কামিং হোম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় তাঁকে সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার এনে দেয়। ২০০১ সালের জীবনীভিত্তিক চলচ্চিত্র আলি-তে ক্রীড়াপ্রতিবেদক/সাংবাদিক হাওয়ার্ড কসেল চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কাড়ে। ছবিটি তাঁকে তাঁর চতুর্থ একাডেমি পুরস্কার মনোনয় এনে দেয়। তিনি টিভি ধারাবাহিক ২৪-এর সেভেন্থ সিজন-এ খলনায়ক জোন্স হজেস চরিত্রে অভিনয় করেছেন।
ভট অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অভিনেতা জেমস হ্যাভেনের পিতা, এবং সেই সাথে গায়ক-গীতিকার চিট টেইলরের, ও ভূ-তাত্ত্বিক ব্যারি ভটের ভাই। জোলি-পিট পরিবারের মাধ্যমে আসা ভটের ছয় নাতি-নাতনী রয়েছে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
নিউ ইয়র্কের ইয়ন্কার শহরে ভটের জন্ম। তাঁর মা বারবার ক্যাম্প (৭ জানুয়ারি, ১৯১০ – ৩ ডিসেম্বর, ১৯৯৫) এবং বাবা এলমার ভট (২৯ অক্টোবর, ১৯০৯ – জুন ১৯৭৩)। এলমার ভট একজন পেশাদার গলফার ছিলেন। তাঁর নানা-নানী ছিলেন জার্মান এবং তাঁর বাবা-মা দুজনেই স্লোভাকিয়ার কোসাইস শহর থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্কের হোয়াই প্লেইনের আর্চবিশপ স্টেপিনাক হাই স্কুল-এ জন ভট পড়াশোনা করেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের শুরু।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ "Jon Voight bio". The New York Times online. http://movies.nytimes.com/person/115561/Jon-Voight/biography। সংগৃহীত হয়েছে: June 10, 2009.
[সম্পাদনা] আরো পড়ুন
Potton, Ed (2007-09-22). Jon Voight on making Deliverance. প্রকাশক: The Times. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/film/film_reviews/article2483299.ece। সংগৃহীত হয়েছে: 2007-09-23.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জন ভট |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: জন ভট |