ভেনাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভেনাস রোমান পুরাণের অন্যতম প্রধান দেবী। প্রেম ও সৌন্দর্যের দেবী হিসেবে ভেনাস পরিচিত। প্রাচীন রোমে তাঁকে বসন্ত ঋতুর দেবী হিসেবেও বিবেচনা করা হতো। এজন্য বসন্ত ঋতুর মাস এপ্রিল ছিলো প্রেমের দেবী ভেনাসের নামে উৎসর্গীকৃত পবিত্র মাস। গ্রিক পুরাণে ভেনাসের সমতুল্য দেবী আফ্রোদিতি। কালক্রমে গ্রিক পুরাণের আফ্রোদিতির মতো তিনিও কিউপিডের মাতারূপে পরিগণিত হোন। ট্রোজানবীর ঈনিয়াসের মাতা হিসেবে ভেনাস মাতৃদেবী হিসেবে পূজিত হতেন। ফলে ভেনাস আলমামেটাররূপেও পরিগণিত হোন।[১]

রোমক সম্রাট জুলিয়াস সিজারের সময় রোমে ভেনাসকে তিনভাবে পূজা করা হতো:

  • আশির্বাদিকা মাতারূপে তিনি ছিলেন ভেনাস ভিকট্রিক্স
  • রোমক জাতির মাতারূপে তিনি ছিলেন ভেনাস জেনেট্রিক্স
  • নারীর সতীত্ব রক্ষার দেবী হিসেবে তাঁর পরিচয় ছিলো ভেনাস ভার্টিকর্ডিয়া

এছাড়া সুগন্ধি পাতাওয়ালা চিরহরিৎ বৃক্ষ তাঁর প্রিয় ছিলো বলে তিনি ভেনাস মার্টিয়া হিসেবেও পরিচিত ছিলেন।[১]

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ফরহাদ খান (বাংলা ভাষায়) (প্রিন্ট). প্রতীচ্য পুরাণ (অক্টোবর ২০০১ সম্পাদিত). প্রকাশক: প্রতীক প্রকাশনা সংস্থা. (ঢাকা). p. ১১৪. আইএসবিএন 984-446-028-X. 
রোমান পুরাণ পরম্পরা
প্রধান দেবতা
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ