ক্যান্টনীয় উপভাষা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ক্যান্টনীয় হল ইউয়ে ভাষার (চৈনিক: 粵語 ম্যান্ডারিন উচ্চারণে: উ্যয়ে উ্য, ক্যান্টনীয় উচ্চারণে: উ্যৎ উ্য) একটি উপভাষা।
ইউয়ে ভাষা গণচীনের কুয়াংচৌ শহরসহ (চৈনিক: 廣州, ইংরেজি: Canton ক্যান্টন্) কুয়াংতোং প্রদেশের (চৈনিক: 廣東) প্রায় ৭ কোটি লোক কথা বলে। এছাড়া হংকং, মাকাউ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার চাইনাটাউনগুলিতে এই ভাষা প্রচলিত। ধারণা করা হয় তং রাজবংশের শাসনামলে (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) অন্যান্য চীনা উপভাষা থেকে এটি স্বতন্ত্র হয়ে পড়ে।
ইউয়ে চীনের একটি প্রধান ভাষা, এবং মান্য ইউয়ে বা ক্যান্টনীয় হচ্ছে হংকং, মাকাউ, ও কুয়াংচৌ শহরগুলোর প্রচলিত উপভাষা।
চীনে ম্যান্ডারিন ভাষার প্রমিতকরণের ফলে ক্যান্টনীয় ভাষাভাষী এলাকাগুলিতে ইদানীং ক্যান্টনীয়-ম্যান্ডারিন দ্বিভাষিকতা বৃদ্ধি পেয়েছে।
হংকং শহরে ক্যান্টনীয় ও ইংরেজি ভাষাগুলো দুটই সরকারী ভাষা। হংকঙের প্রশাসন, ব্যবসা ও গণমাধ্যমে এটিই ব্যবহৃত। উদাহরণস্বরূপ, হংকঙের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় চলচ্চিত্র শিল্প ক্যান্টনীয় ভাষাভিত্তিক।