কিজিলকুম মরুভূমি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কিজিলকুম মরুভূমি (ইংরেজি: Kyzyl Kum বা Qyzylqum; উজবেক ভাষায়: Qizilqum; কাজাখ ভাষায়: Қызылқұм) মধ্য এশিয়াতে কাজাকিস্তানের দক্ষিণাংশ এবং উজবেকিস্তানের উত্তর অংশ জুড়ে অবস্থিত একটি মরুভূমি। এটি একটি তুর্কি শব্দ যার অর্থ লাল বালু। কিজিলকুম আরব সাগরের দক্ষিণ-পূর্বে সির দরিয়া এবং আমু দরিয়া নদী দুইটির উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এটি প্রায় পুরোটাই বালিতে আবৃত। সমুদ্র সমতল থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯২২ মিটার। মরুভূমিতে যে স্বল্প উদ্ভিদ জন্মে তা ভেড়া, উট ও ঘোড়ার খাবার হিসেবে ব্যবহার করা হয়। এখানে স্বর্ণখনি ও প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে। মরুভূমিটির আয়তন ২,৯৮,০০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের ১১তম বৃহত মরুভূমি।