কাপুচিনো
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কাপুচিনো বা কাপ্পুচ্চিনো (ইতালীয়: Cappuccino কাপ্পুচ্চিনো) কফির তৈরি এক ধরনের পানীয় যা এসপ্রেসো, গরম দুধ এবং ফুটন্ত দুধের ফেনা দিয়ে তৈরি করা হয়। কাফে লাতে বা দুধ-কফির থেকে কাপুচিনোতে ফুটন্ত বা ঘন দুধের পরিমাণ অনেক কম থাকে। কাপুচিনো কফি সাধারণত চিনামাটির কাপে পরিবেশন করা হয়। কাপুচিনোর উপরের দুধ-ফেনা অন্তরক হিসেবে কাজ করে এবং কফি বেশি সময় ধরে গরম রাখে।
কাপ্পুচ্চিনো শব্দটি ইতালীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ "ছোট ঢাকনি"। ইতালির কাপ্পুচ্চো নামের একদল পাদ্রি সর্বদা মাথায় সাদা রঙের ঢাকনি বা হুড পড়তেন। এই সাদৃশ্য থেকেই কাপ্পুচ্চিনো কফির নাম এসেছে।
কাপুচিনো তৈরিকারী এসপ্রেসো কফি মেশিনও ইতালিতেই প্রথম উদ্ভাবিত হয়। ইতালি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি পশ্চিমা বিশ্বের সর্বত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ১৯৯০-এর দশকের দিকে উত্তর আমেরিকাতে বিভিন্ন ব্র্যান্ডের কফির দোকানের প্রসার ঘটলে সেখানে কাপুচিনোর প্রচলন বেড়ে যায়।