| আশুতোষ মুখোপাধ্যায় |
 |
| জাতীয়তা |
ভারতীয় |
আশুতোষ মুখোপাধ্যায় (জন্ম ১৯২০- মৃত্যু ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি লেখক ।
জন্ম ও শিক্ষাজীবন [সম্পাদনা]
পিতা সরকারী চাকরির কারণে তত্কালীন পশ্চিম ও উত্তরবাংলার অনেক স্কুল-কলেজে পড়াশুনা করেছিলেন । সেই সূত্রে বহু উচ্চ ও মধ্যবিত্ত পরিবার সম্পর্কে খুঁটিনাটি অভিজ্ঞতা ছিলো । চাকরিতে অনীহা ছিলো | প্রথম জীবনে এক-একে ন'টি চাকরিতে প্রবেশ এবং পরিত্যাগ । শেষে সংবাদপত্রের সাহিত্য বিভাগে সম্পাদনার কাজে স্থিতি এবং কালক্রমে সম্পাদক | বাইশ বছর বয়সে হঠাৎই লেখার প্রেরনা | দীর্ঘ আট বছর বাদে স্বীকৃতির সূচনা । প্রথম জনপ্রিয় উপন্যাস 'চলাচল' | চলচ্চিত্রের সার্থক রুপায়ন খ্যাতি ও যশের উত্স | 'পঞ্চতপা' উপন্যাস ও ছায়াচিত্রের লেখক হিসাবে আরও উত্তরণ।বহু বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের কাহিনীকার। জনপ্রিয় সাহিত্যিকদের মধ্যে প্রথম সারির একজন | ছোটগল্পগ্রন্থ ও উপন্যাসের সংখ্যা শতাধিক | বহু উপন্যাস হিন্দি ও ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে ।
- পঞ্চতপা
- চলাচল
- কাল তুমি আলেয়া
- অন্য নাম জীবন
- অপরিচিতের মুখ
- আনন্দরূপ
- আবার আমি আসবো
- আরো একজন
- আশ্রয়
- একটি বিশ্বাসের জন্ম
- একাল ওকাল
- খনির নুতন মনি
- দিনকাল
- দুটি প্রতিক্ষার কারণে
- নগর পারে রূপনগর
- নিষিদ্ধ বই
- পিন্ডিদার গোপ্পো
- পিন্ডিদার পঞ্চবান
- পিন্ডিদার রিটায়ারমেন্ট
- পুরুশোত্তম
- বলাকার মন
- বাসকশয়ন
- মেঘের মিনার
- রূপেরহাটে বিকিকিনি
- লিডার বটে পিন্ডিদা
- শত রূপে দেখা
- সজনীর রাত পোহালো
- সবুজতরণ ছাড়িয়ে
- সিকেপিকেতিকে
- সোনার হরিণ নেই
- পরকপালে রাজা রানী