আলাপ:ফিফা বিশ্বকাপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| এই পাতাটি ফিফা বিশ্বকাপ-এর আলোচনার জন্য আলাপ পাতা | |||
|---|---|---|---|
|
|
||
| ফিফা বিশ্বকাপ নিবন্ধ থেকে একটি তথ্য ১৩ নভেম্বর, ২০০৯ তারিখে উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি? কলামে প্রদর্শিত হয়েছে। |
[সম্পাদনা] ভালো নিবন্ধ?
এটার উপরে একটু কাজ করলেই এটাকে ভালো নিবন্ধ হিসাবে স্বীকৃতি দেয়া যাবে। লাল লিংক গুলাকে ঠিক করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪০, ৩০ জানুয়ারি ২০০৮ (UTC)
|
ফিফা বিশ্বকাপ নিবন্ধটি একটি ভাল নিবন্ধ প্রার্থী নিবন্ধ হিসাবে বিভাগে মনোনয়ন দেয়া হয়েছিল, কিন্তু নিবন্ধটি এখনোও ভাল নিবন্ধের গুণাবলীর অভাব রয়েছে। নিবন্ধটির মান উন্নয়নের জন্য নিচে পর্যালোচনার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পর্যালোচনার সাথে কোনো দ্বিমত থাকলে পুনঃযাচাই করার অনুরোধ করা যেতে পারে। Reviewed version: ত্রুটি: অবৈধ সময় |
- লাল লিঙ্ক গুলোকে নীল করতে হবে, তবে নিবন্ধে অন্তত কিছু লাইন লিখে দিতে হবে।
- নিবন্ধে এখনও অনেক বানান ভুল রয়েছে, সেগুলো ঠিক করতে হবে।
- নিবন্ধে জাতীয় দল গুলোর যে লিঙ্ক দেওয়া হয়েছে তা আপাতত দেশের পাতা দিয়ে প্রতিস্থাপন করতে হবে, তাতে অনেক লাল লিঙ্ক সরে যাবে।
- নিবন্ধের ট্রফি অনুচ্ছেদে যে গাজ্জানিগার উক্তি দেওয়া হয়েছে তার একটি বাংলা সংস্করণ দিতে হবে।
- নিবন্ধে অনেক বিশ্বকাপের লাল লিঙ্ক আছে যা আপাতত বাদ দিয়ে ইটালিক করে দেওয়া যেতে পারে।
- নিবন্ধের ছকগুলোতে আরও কাজ করতে হবে, যেমন নাম বাংলা, দেশের পতাকা ঠিক, ইত্যাদি।
- নিবন্ধের পাদটীকায় কিছু তথ্যসূত্রে সমস্যা রয়েছে।
--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৯, ৩১ জানুয়ারি ২০০৮ (UTC)
- ইয়াপ। বুঝতে পেরেছি। আপাতত আমি জাতীয় দলের পরিবর্তে দেশের নাম ব্যবহারের পক্ষে নই। তাতে যদি এটির ভাল নিবন্ধ হতে দেরি হয়, কোন সমস্যা নাই। আসলে উক্তির বাংলা করাটা একটু কঠিন (আক্ষরিক অনুবাদ করতে হয় এ কারনে) তাই তখন সেটি করা হয়নি। বানান ভুল থাকাটা খুবই স্বাভাবিক, ঠিক করার চেষ্টা করবো। বিশ্বকাপের এন্ট্রিগুলো এখন আমার ইউজার পেজে রিডিরেক্ট করা আছে (স্পিডি ডিলিশনের ভয়ে :D) তাই লাল লিঙ্ক দেখাচ্ছে। ছকের ব্যাপারটা বুঝি নাই। উদাহরন দিবেন প্লিজ। আর পাদটিকায় কি সমস্যা আছে সেটাও কাইন্ডলি একটু বলবেন। ইনশাআল্লাহ ঠিক করে দেবো। --μακσυδ • আলাপ ০৫:১৮, ৩১ জানুয়ারি ২০০৮ (UTC)
- ছকসমূহের কোথাও কোথাও পতাকা টেম্পলেট কাজ করছে না, কয়েকটি ছকের ভুক্তিগুলো এখনও ইংরেজী তে রয়েছে, সর্বপরি ছকগুলো সৌন্দর্যবর্ধন করতে হবে। পাদটীকায় দেখুন একটা রেফারেন্সে লাল রঙ্গে এরোর দেখাচ্ছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৭, ৩১ জানুয়ারি ২০০৮ (UTC)