ব্যবহারকারী আলাপ:Ragib
পুরাতন বার্তা সংকলন |
|
|---|---|
| সংকলন ০১ | |
[সম্পাদনা] প্রশাসকদের আলোচনাসভায় দৃষ্টি আকর্ষণ করছি
প্রশাসকদের আলোচনাসভার সর্বশেষ আলাপে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৭, ৩০ মে ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] আমি কিভাবে টেমপ্রেট তৈরি করব
আসলে আমি উইকিতে নতুন আমি কিভাবে টেমপ্রেট তৈরি করব।আর ছবি যোগ করার আগে কি “উইকিমিডিয়া কমেন্স”এ আপলোড করতে হবে।মুন্না হক (আলাপ) ১৮:০১, ৩ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] দৃষ্টি আকর্ষণ
রাগিব ভাই, আসসালামু 'আলাইকুম। অনলাইনে আছেন দেখে ভালো লাগলো। আজকে অনেক ঘটনা ঘটে গেছে। আপনার নজরতালিকায় নজর বোলাতে অনুরোধ করছি। আর বিশেষ করে ঝিনাইদহ জেলা নিবন্ধটি দেখার অনুরোধ করছি। নিবন্ধটি সম্ভবত কপিরাইট লঙ্ঘন করছে আজকের বিপুল তথ্য যোগের মাধ্যমে। আমি কপিরাইট লঙ্গনের সম্ভাবনাসূচক কোনো ট্যাগ সাঁটা যায় কিনা জানিনা, তাই এভাবে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা। প্রশাসকদের মধ্যে তানভির ভাই একটু ব্যক্তিগত কারণে কিছুটা অনিয়মিত আছেন। (...আর আপনার আলাপ পাতাটা একটু দয়া করে আর্কাইভ করুন। লোড হতে প্রচুর সময় নিচ্ছে) :(। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৭, ১১ জুন ২০১১ (ইউটিসি)
- জয়ন্তদা ইতিমধ্যেই কপিরাইটের ব্যাপারটায় ব্যবস্থা নিয়েছেন দেখছি। আলাপ পাতাটা আর্কাইভ করলাম, আশা করি আর সমস্যা হবে না। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৯, ১১ জুন ২০১১ (ইউটিসি)
উইকিপিডিয়াতে ছবি আপলোড করব কীভাবে প্লিজ জানান।
[সম্পাদনা] স্বাক্ষর প্রসঙ্গে
রাগিব ভাইয়া, আমি এখন ঠিক করে নিয়েছি। আসেলে আমি ব্যবহারকারীর প্রোফাইলে মানে আমার প্রোফাইলের ডাক নামটা সংযোগ ছাড়াই পরিবর্তন করে "প্রত্যয়ন" [সংক্ষিপ্ত] দিয়েছিলাম। এখন আগের মত করে দিলাম। এখন আশা করি ঠিক আছে। সব আলাপ পাতার স্বাক্ষর গুলো ঠিক করতে হবে?--Sabuj Barua (আলাপ) ১০:৫৩, ১৫ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি
রাগিব ভাই, {{কে}} ট্যাগ সাঁটার পর আপডে করেছি নিবন্ধটায়। দয়া করে রিভিউ করে সঠিক পরামর্শ দিন, অন্যথায় ট্যাগের অনুবর্তি কাজ হলে ট্যাগটি দয়া করে তুলে দিন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৬, ১৫ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] Translation request
hello, Ragib! can I request you something? ok, could you please translate (at least a stub of) Concepción ?. that'd be really appreciated, thank you very much! I hope that you have a great day, bye! ----X4v13r3 (আলাপ) ০৭:১০, ১৭ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] সিলেট বিভাগ "ইতিহাস" অনুচ্ছেদ
সিলেট বিভাগ "ইতিহাস" অনুচ্ছেদে পরিবর্তন গুলো দেখুন এবং আলাপ পাতায় পরার্শ দিয়ে বাধিত করুন । ধন্যবাদMdyusufmiah (আলাপ) ০৪:৫৩, ২১ জুন ২০১১ (ইউটিসি)
প্রিয় রাগিব,
আমি সম্প্রতি উইকিপিডিয়াতে বিবৃত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এর পাতাটি সম্পাদনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে পুরানো লেখাটিই ফিরিয়ে আনা হয়েছে দেখছি, কারণটা বুজতে পারছি না। উইকিপিডিয়া পুরানো যে সংস্করণটি নিয়ে এসেছে, সেখানে তথ্যগত ভুল আছে। আমি নিজে বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও আমার সম্পাদনার বিষয়বস্তুর সঠিকতা যাচাইয়ের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট্টি এখানে দিয়ে দিচ্চি, যেখানে মূল ইতিহাস্টি রয়েছে।
www.bsu1952.org
একই সাথে আমার সর্বশেষ সম্পাদনার পাতাটির লিঙ্ক-ও এখানে যুক্ত করে দিচ্ছি-
আশা করছি এই ব্যাপারে আপনি দ্রুত কার্যকর ব্যবস্থা নিবেন যাতে ব্যবহারকারী ও পাথকরা সঠিক তথ্য জানতে পারে।
ধন্যবাদসহ- কামরুস সালাম সংসদ শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
[সম্পাদনা] বাংলাদেশ ছাত্র ইউনিয়ন" নিবন্ধ প্রসঙ্গে
প্রিয় রাগিব,
আমি সম্প্রতি উইকিপিডিয়াতে বিবৃত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এর পাতাটি সম্পাদনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে পুরানো লেখাটিই ফিরিয়ে আনা হয়েছে দেখছি, কারণটা বুজতে পারছি না। উইকিপিডিয়া পুরানো যে সংস্করণটি নিয়ে এসেছে, সেখানে তথ্যগত ভুল আছে। আমি নিজে বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও আমার সম্পাদনার বিষয়বস্তুর সঠিকতা যাচাইয়ের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট্টি এখানে দিয়ে দিচ্চি, যেখানে মূল ইতিহাস্টি রয়েছে।
www.bsu1952.org
একই সাথে আমার সর্বশেষ সম্পাদনার পাতাটির লিঙ্ক-ও এখানে যুক্ত করে দিচ্ছি-
আশা করছি এই ব্যাপারে আপনি দ্রুত কার্যকর ব্যবস্থা নিবেন যাতে ব্যবহারকারী ও পাথকরা সঠিক তথ্য জানতে পারে।
ধন্যবাদসহ- কামরুস সালাম সংসদ শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
বিঃদ্রঃ দুঃখিত। একই মেইল কিছুক্ষন পূর্বে বিষয় না লিখে পাঠানোতে তা দৃষ্টিগোচরে অসুবিধা হতে পারে বিধায় পুনরায় পাঠালাম।
- আপনি ঐ সাইট থেকে কপি পেস্ট করছেন। যদি ঐ সাইটের সব লেখা সত্ত্বত্যাগ করে উইকিপিডিয়াতে দান করা হয়েছে এমন লিখিত ঘোষণা জমা দেন (বা ঐ সাইটে এই বিষয়ে অনুমতিদান করা হয়), তাহলে সেটা উইকিপিডিয়াতে আনা যাবার প্রশ্ন আসে। তা না করে ছাত্র ইউনিয়নের সাইট থেকে লেখা কপি পেস্ট করা চলবে না।
- তার পরেও অন্য সমস্যা থেকেই যাচ্ছে, যেমন একটি দলের নিজস্ব ওয়েবসাইটে দলীয় প্রচারণামূলক লেখা যেভাবে রাখা চলে, একটা বিশ্বকোষে সেভাবে লেখা চলে না। কারণ দলের নিজের সাইটে স্বভাবতই পক্ষপাতপূর্ণ লেখা থাকবে। বিশ্বকোষে সেরকম লেখা যোগ করা চলে না। আশা করি কেনো আপনার সম্পাদনা রিভার্ট করা হয়েছে, তা বুঝতে পারছেন।
- এমতাবস্থায় আপনার জন্য পরামর্শ হলো, কি কি ব্যাপারে তথ্য ঠিক করা দরকার, তা ঐ নিবন্ধের আলাপ পাতায় লিখুন। এছাড়া নিবন্ধে বিশ্বকোষীয় ধাঁচে নিজের ভাষায় লেখা যোগ করতে অসুবিধা নাই। (রেফারেন্স দিতে হবে)। আপনার আলাপ পাতায় স্বাগতম বার্তায় বেশ কিছু পরামর্শ ও নীতিমালার লিংক দেয়া আছে। ওগুলো একটু পড়ে নিলে ভালো দিকনির্দেশনা পাবেন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৫০, ২২ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] পিডিএফ
রাগিব সাহেব, বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ থেকে পিডিএফ নির্মাণ করলে তা সঠিক ভাবে বাংলা লিপি প্রদর্শন করতে সক্ষম হয় না কেন? পিডিএফ ফাইলে প্রদর্শিত ফন্টটি (Font face) প্রায় "লিখন" (Likhan) ও "বিদ্যা" (Vidya) ফন্ট দু'টির সদৃশ। কিন্তু উল্লিখিত দু'টি ফন্টই সম্পূর্ণ সঠিক ভাবে বাংলা লিপি প্রদর্শন করতে সক্ষম, তাই মনে হয় না যে এই টেক্সটি ওই দু'টির কোন একটিতে করা। Complex Script rendering বলতে যা বোঝায় তার পুরোটাই করতে অক্ষম এই ফন্টটি। মাইক্রোসফট উইন্ডোজের সাথে প্রাপ্ত এরিয়াল ইউনিকোড এম এস (Arial Unicode MS) ফন্টটির মতই এটিতেও সমস্ত স্বরচিহ্ন বা 'কার' ও যুক্তব্যঞ্জন ভেঙে যাচ্ছে। এটি কেন হচ্ছে বা এটি কি দ্রুততার সাথে ঠিক করা সম্ভব না। উত্তর দিলে উপকৃত হব। -তৃণাঞ্জন (আলাপ) ১১:৫৫, ২৬ জুন ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] বড় অসময়ে ভাই
Bro, বড় অসময়ে হাত দিয়েছেন। আমার যোগ করা বিপুল তথ্য সম্পাদনা দ্বন্দ্বে উধাও!!! খুব কষ্টে আছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:০২, ৮ জুলাই ২০১১ (ইউটিসি)
সম্পাদনা দ্বন্দ্বে কিন্তু তথ্য হারাবেনা। পাতার নিচের দিকেই আপনার তথ্যগুলা থাকার কথা। ব্যাক চেপে দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৮, ৮ জুলাই ২০১১ (ইউটিসি)
- নাহ্! আজকে আর হবে না। দুঃখ-কষ্টে বন্ধ করে দিয়েছিলাম পাতাটি। হিস্ট্রি থেকে খুলে আর কিছুই পেলাম না। :( যাই হোক, a true warrior never give up, Master. (Kungfu Panda) :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:২৩, ৮ জুলাই ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] কখন ট্যাগ?
আপনার সাম্প্রতিক সম্পাদনা থেকে "কে" ট্যাগের ব্যাপারে অবগত হয়েছি। জানতে চাচ্ছি, উইকিপিডিয়ায় "কখন" বলে কি কোনো ট্যাগ আছে। বিশেষ করে যেসকল নিবন্ধে "এখন", "আজও", "আজ অবধি", "এখনও পর্যন্ত", "এপর্যন্ত", "এযাবৎকালের" ইত্যাদি শব্দ বা শব্দসমষ্টি থাকে, সেগুলোতে আমার মতে "কখন" ট্যাগটি লাগানো যৌক্তিক। জানালে উপকৃত হব, ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৬, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)
- ভালো প্রশ্ন। এরকম একটা ট্যাগ দেখেছি বলেই মনে পড়ছে, কিন্তু ট্যাগটার নাম মনে পড়ছেনা।
- আপডেট - ইংরেজি উইকিতে en:Template:When দেখতে পাচ্ছি। ওটা বাংলাতে আছে কি না জানিনা। না থাকলে আনা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৩, ১১ জুলাই ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] ফটো আপলোড
সৈয়দ মোস্তফা কামাল প্রবন্ধে স্বীকৃতি ও সম্মাননা অনুচ্ছেদে সিলেটের ঐতিহ্যবাহী রাগিব ও রাবেয়া ফাউন্ডেশন হতে প্রাপ্ত সম্মাননা অনুষ্টানে ধারণ কৃত ফটো, যা আমি নিজে সৈয়দ কামালের কাছ থেকে সংগ্রহ করেছি, তা কি উক্ত নিবন্ধে আপলোড করতে পারি?Mdyusufmiah (আলাপ) ১৯:৪০, ১৮ জুলাই ২০১১ (ইউটিসি)
- জনাব কামাল যদি উইকিপিডিয়াতে ব্যবহার করা যায় এমন লাইসেন্সে এই ছবিটি দান করেন, তাহলে তা করা যাবে। যেমন, পাবলিক ডোমেইন, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, ক্রিয়েটিভ কমন্স শেয়ার অ্যালাইক, এসব লাইসেন্স। উনার কাছ থেকে ইমেইলে বা অন্যভাবে অনুমতি পত্র "Permissions - Wikimedia Commons" <permissions-commons@wikimedia.org>, ঠিকানায় পাঠিয়ে দিবেন। অনুমতি পত্রে স্পষ্ট করে বলা থাকতে হবে কোন লাইসেন্সে উনি উইকিতে ছবিটি দিচ্ছেন। (দয়া করে ভাববেন না, আপনাকেই কেবল এসব করতে হচ্ছে। উইকির সব ছবির ক্ষেত্রেই এরকম কড়াকড়ি আছে)। পুরা প্রসেসে কোনো সমস্যা হলে জানাবেন, প্রশাসকদের বা কর্মীদের কেউ সাহায্য করতে পারবে। --রাগিব (আলাপ | অবদান) ২০:৫৮, ১৮ জুলাই ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] কালকূট
প্রিয় রাগিব, উইকিসংকলনে কি কালকূটের (সমরেশ বসু) লেখা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোন সমস্যা আছে? দয়া করে জানাবেন। অপেক্ষায় রইলাম। -তৃণাঞ্জন (আলাপ) ১২:১৩, ৩ আগস্ট ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] শ্যাম্পু
রাগিব ভাই, গতকাল প্রথম আলোতে আপনার লেখা "দ্বীন মুহাম্মদের শ্যাম্পু স্নানাগার" লেখাটি পড়ে বেশ ভালো লাগলো। এরকম চমৎকার একটি লেখার জন্য অভিনন্দন! :) – তানভির মোর্শেদ (আলাপ) ১২:২৪, ৮ আগস্ট ২০১১ (ইউটিসি)
- ধন্যবাদ। কিন্তু কোন পাতায় ছাপা হয়েছে বলতে পারবে কি? লেখাটা অনেকদিন আগে পাঠিয়েছিলাম। --রাগিব (আলাপ | অবদান) ১৬:২২, ৮ আগস্ট ২০১১ (ইউটিসি)
- প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় ছাপা হয়েছে (http://www.prothom-alo.com/detail/date/2011-08-07/news/176096)। – তানভির মোর্শেদ (আলাপ) ১৭:৪৩, ৮ আগস্ট ২০১১ (ইউটিসি)
-
-
- অনেক ধন্যবাদ। আর লেখাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। en:Sake Dean Mahomed এর উপরে ইংরেজিতে নিবন্ধ থাকলেও বাংলা উইকিতে শেখ দীন মুহাম্মদ এর উপরে নিবন্ধ নাই কিন্তু। কাজেই সেটা শুরু করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৮:১৪, ৮ আগস্ট ২০১১ (ইউটিসি)
-
[সম্পাদনা] Invite to WikiConference India 2011
| Hi Ragib,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011) We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
|---|
[সম্পাদনা] উইকি কনফারেঞ্ছ ২০১১উইকি সম্পর্কে
ভাইয়া, প্রথমে শুভাশীষ গ্রহণ করবেন। আমি সবুজ বড়ুয়া, বর্তমানে ইতালিতে বাস করছি। আপনি/আপনারা কি এই কনফারেঞ্চে অংশগ্রহণ করছেন? কিন্তু আমি এই উইকি কনফারেঞ্চে অংশগ্রহণে ইচ্ছুক। এক্ষেন্ত্রে আমাকে কি করতে হবে। আমি পরে দেখলাম, তারা প্রবাসীদের ট্রান্সপোর্টেশন সম্পর্কে তেমন কিছুই আলাপ করেন নি তাদের ওয়েব পেজে। আমি ছাত্র হওয়ায় আমার পক্ষে এই মুহূর্তে প্লেইন ফেয়ার বহন করা সম্ভব নয়। আমি বড়জোর ২৫% ব্যয় বহনে প্রস্তুত। আমি জয়ন্ত দার আলাপ পাতায় এই সম্পর্কে জানতে চেয়েছি। দয়া করে আমাকে বিস্তারিত জানালে উপকৃত হব। ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ০৮:২১, ১২ আগস্ট ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] তারেক মাসুদ এর ছবি আপলোড
রাগিব ভাই, আমি খুবই দুঃখিত, তারেক মাসুদ এর ছবিটি ওভাবে আপলোড করার জন্য। আসলে আমি অফিসে কাজের ফাঁকে উইকিপেডিয়ায় কাজ করি তাই ভুলের পরিমানটা একটু বেশিই হয়ে যায়। ইংরেজি উইকিপেডিয়ায় যেভাবে লাইসেন্স দেখানো ছিল আমি শুধু কপি করে সেটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমি নতুন করে ছবিটি আপলোড করেছি চিত্র:Tareque Masud at Sylhet.jpg এটা দেখতে পারেন লাইসেন্স দর্শানো ঠিক আছে কি না? দন্যবাদ --Hemayet (আলাপ) ১৪:৪০, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] উইকিপিডিয়া আলোচনা:প্রশাসকবৃন্দ
রাগিব ভাই, এখানে মতামত দিলে ভালো হয়। — তানভির • আলাপ • ০৬:২১, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] ধন্যবাদ
উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ; কি যেমন তাড়াহুড়ায় পরে এমনটি করেছি । আগামীতে আপনার মতই করবো 'ইনশা'আল্লাহ।
- শাহ জালালের দরগাহ নিবন্ধে ইউকির ইংরেজী নিবন্ধ Shah Jalal হতে Shah Jalal Mazar Mosque ছবিটি যুক্ত করতে অসুবিদা হচ্ছে। একটু সাহায্য করে এটিকে যুক্ত করে দেবেন?
- আমার মুবাইলে ফোনে ধারণ করা কিছু ছবি যেমন শাহ পরাণের "মাজার সৈয়দ নাসির উদ্দীন কি করে যুক্ত করবো বলেন দিয়ে বাধীত রবো।
ধন্যবাদ Mdyusufmiah (আলাপ) ১৪:০০, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
আচ্ছালামু আলাইকুম। জনাব , রাগিব সাহেব- সৈয়দ মোস্তফা কামাল নিবন্ধটি হারিয়ে গেল । ছবি সহ আরো কিছু বিষয় যোগ করার পর সংরক্ষণে ক্লিক করলে শুধু শিরোনামটি দেখায়, অন্য সব কিছু মুছে গেল। ফেরত আনতে সাহায্য করুন । ধন্যবাদ Mdyusufmiah (আলাপ) ০২:৪৩, ২৫ অক্টোবর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] অপলোড ছবি
আপনাকে আচ্ছালামু আলাইকুমঅপলোদ করা ছবি গুলো কোথায় খুজে পাওয়া যায়। দয়া করে একটু বললে কৃতার্থ রবো। Mdyusufmiah (আলাপ) ১৫:৫৯, ২৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] আউলিয়ায়ে মটবী হাফেজ আব্দুল মুকিত সিদ্দীকী (রঃ) জীবনি
রাগিব ভাই, জীবনিটি লক্ষীপুরের একমাত্র দৈনিক পত্রিকা সরকার অনুমদিত দৈনিক আল চিশতে জানুয়ারীতে ছাপা হয়েছে। সম্পাদনায় কোন ত্রুটি থাকলে জানালে উপকৃত হব। জীবনী সত্যি এবং এর পক্ষে একাঠিক প্রমান আছে। আমি আপনাকে লক্ষ্মীপুর জেলার প্রতাবগঞ্জ, বটতলী বা রহমতখালীর যে কোন দরবারে এর সত্যতা যাচাই করার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল মুকিত সিদ্দিকী মুত্যু বরন করেন ১৯৭৮ সালে, তার স্ত্রী এখন জীবিত। ভাষাগত ভুলেন জন্য আমি দুখিঃত। দয়া করে লেখাটি প্রকাশে সহয়তা করুন।
- (অনাধিকার প্রবেশ) ভাইয়া আমার মনে হয় কোন জীবনী প্রকৃতির নিবন্ধ প্রকাশের আগে পূর্বের কোন জীবনী নিবন্ধ পড়লে ভাল হয়। ধন্যবাদ।--আশা (আলাপ) ১৯:৫২, ২ নভেম্বর ২০১১ (ইউটিসি)
আপনার মন্তব্য এবং ইমেইলে প্রেরিত প্রশ্নের জবাবে বলি,
- প্রথমতঃ, লেখাটি যদি ঐ পত্রিকা থেকে নেয়া হয় (ভাষায় তাই মনে হচ্ছে), তাহলে বাংলা উইকিতে সেটা কপিপেস্ট করা চলবেনা। লেখকের অনুমতি লাগবে। (আপনিই কি লেখাটি পত্রিকায় লিখেছেন?)
- দৈনিক আল চিশতি আসলে সেরকম কোনো নির্ভরযোগ্য সূত্র নয়। কাজেই বই বা অন্য সূত্র হতে রেফারেন্স দিন। সত্যতা যাচাই আসলে লোকমুখে শোনা ঘটনার ভিত্তিতে হয় না, বরং প্রকাশিত তথ্যের ভিত্তিতে হয়। জনাব মুকিত সিদ্দিকি বিশ্বকোষে অন্তর্ভুক্ত হবার মতো প্রখ্যাত ছিলেন কি না, তা প্রমাণ আপনারই দায়িত্ব, আর সেটা করতে হবে নির্ভরযোগ্য সূত্র থেকে রেফারেন্স দিয়ে।
- উপরের সব সমস্যার সমাধান হলেও নিবন্ধের ভাষায় ব্যাপক সমস্যা ছিলো। আপনি উপরে আশার পরামর্শ অনুযায়ী অন্য জীবনী নিবন্ধ পড়ে দেখুন, ভাষারীতিটা বুঝতে পারবেন। একটা ভালো উদাহরণ হলো অ্যাঞ্জেলিনা জোলি।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৭, ৩ নভেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] একই নামের নিবন্ধ
রাধা রমন দত্ত নিবন্ধটি গুছানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবহারকারীর পাতায় নতুন করে নিবন্ধ লিখে নিয়ে নামের শুদ্ধির কারণ রাধা রমন দত্ত - কে - রাধারমণ দত্ত পরিবর্তন করতে গিয়ে পুরানো নিবন্ধে ফিরে আসতে পারি নাই যে কারণ আমি দুঃখিত। সম্ভব হলে একটি রেখে রেখে অন্যটি মুছে ফেলার আবেদন রহিল Mdyusufmiah (আলাপ) ০৪:৩৮, ২৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] ধন্যবাদ
আমাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ।ভবিষ্যতে এই রকম ভুল আর হবে না ।মুন্না হক (আলাপ) ০৭:৪২, ২৬ নভেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] দাস প্রথা প্রসঙ্গে
আমি এইটা আমার একটা বই থেকে তুলেছি আর ছবির ব্যাপারে আমি ইন্টারনেট থেকে নিয়েছি । তবে কমেন্সে এই রকম ভুল আর হবে না ।আমার আরেকটি সমস্যা আমি কিভা্বে উৎস যোগ করবোমুন্না হক (আলাপ) ১০:০৪, ২৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)
আফ না রাগিব ভাই আপনার ধমকি খাওয়ার পর থেকে আমি যা নিবন্ধন করবো তা সার্চ দিতেও ভুলে গিছে আর বইয়ের ব্যাপারটা আমি ভাল ভাবে বুঝছি যে কোন কিছু কপিরাইট না করে নিজে যা যতটুকু পারা যায় ততটুকু করা আর এখন থেকে উৎসটা দেওয়ার চেষ্টা করবো মুন্না হক (আলাপ) ১০:২১, ২৭ নভেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] ফিরতি বার্তা
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই নির্দেশনাটি মুছে ফেলতে পারেন।
[সম্পাদনা] Bot
I've seen you're the only active bureaucrat on this wiki. Could you please attend my bot flag request? Regards. Mr.Ajedrez (আলাপ) ১৪:৩৯, ১৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
- দৃষ্টি আকর্ষণ করছি: উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/Addihockey10 (automated)। — তানভির • আলাপ • ০৪:১৭, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] Addihockey10-এর ব্লক ও বিবিধ
রাগিব ভাই, অ্যাডি গ্লোবালি বিশ্বাসযোগ্য একজন ব্যবহারকারী। তাঁকে ব্লক করার কোনো কারণ নেই। এবং কোনো ডিসরাপশনও সে এই উইকিতে করেনি। তাঁর জন্য তাই বট ফ্ল্যাগটি তুলে নেওয়াই যথেষ্ট। আর প্রশাসকের আবেদন পাতায় একটি সারপ্রাইজিং আরএফএ এসেছে। ঐটা আমার মতে স্পিডিলি ক্লোজড করার সম্ভব। বিষয়টি দেখার অনুরোধ রইলো। — তানভির • আলাপ • ০৫:৫৬, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
- আমি তো বট ফ্ল্যাগ সরাতে পারি না। কাজেই বিকল্প ব্যবস্থা হিসাবে ব্লক করেছি। তুমি যদি ফ্ল্যাগ সরাতে পারো তাহলে আনব্লক করে দিও। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৮, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
-
- তাই নাকি রাগিব ভাই? ব্যাপারটা তো অদ্ভূত মনে হচ্ছে। :S এই পাতা অনুসারে আপনার বট ফ্লাগ সরারনোর ক্ষমতা আছে। — তানভির • আলাপ • ০৭:৪৩, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] সুফি (কার্টুনিস্ট) বিষয়ে
প্রিয় রাজীবদা, এই শিল্পীর বিষয়ে আমি একটা ব্লগে লিখছি, এটা সেখান থেকেই কপি করেছি। আমার হাতে তখন সময় কম ছিল, তাই প্রয়জনীয় এডিট করতে পারিনি; আপনি করে দিয়েছেন- এজন্য ধন্যবাদ। আমি ২-১ দিনের মধ্যেই ব্লগে লেখাটা দিয়ে দেবো, তখন এখানে আরও কিছু এডিট করে দেবো। আমি একটা জায়গায় পেয়েছি, সংবাদ প্রতিদিনের "অমল আলোয়" আসলে সুফি'র আঁকা, আপনি নিশ্চিত করে বলতে পারেন, কথাটা ঠিক কিনা? Anubhab91 (আলাপ) ০৭:৫৯, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] দীপন খানের প্রশাসক হওয়ার আবেদন
রাগিব ভাই, এই আবেদনটা স্পিডিলি ক্লোজ করা যায়। তবুও এক সপ্তাহর বেশি পড়ে ছিলো, তাই এটা ক্লোজ করার অনুরোধ জানাচ্ছি। — তানভির • আলাপ • ১৬:৪০, ২৬ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] Bot flag
Hi there, I just realised my mistake on my bot request (I put in the wrong name :-P) I've updated the request to reflect my bot account, which is User:Addihockey10 (automated) Addihockey10 (আলাপ) ১৮:০৯, ২৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] ইন্টারনেট টাইম সিস্টেম
এই নিবন্ধটা দীর্ঘদিন যাবৎ বিষয়শ্রেণীহীন পড়ে আছে। কিন্তু নিবন্ধটার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এর বক্তব্য কি আদৌ সঠিক? পরিষ্করণ করতে গেলেও ন্যুনতম জ্ঞান দরকার। ইংরেজি উইকিতেও Internet Time System নামে কোনো নিবন্ধ নেই। এটা কি তবে Swatch Internet Time? একটু নিবন্ধটা দেখলে এবং পরিষ্করণ করলে ভালো হয়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০২:১৬, ৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
- এটা আসলে Swatch Internet Time নিবন্ধেরই অনুবাদের চেষ্টা বলে মনে হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৫, ৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] ব্যুরোক্র্যাট রিকোয়েস্ট
রাগিব ভাই, এক মাত্র সক্রিয় ব্যুরোক্র্যাট হিসেবে এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। — তানভির • আলাপ • ১২:০১, ২৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] সহযোগিতা কামনা
রাগিব ভাই, আশা করি ভালো আছেন। গত ১৬ ডিসেম্বর এর ঢাকা উইকিমিট আপ-এ সৌভাগ্যবসত আপনার সাথে দেখা হয়েছিল! আমি শুরু থেকেই বাংলা উইকিপিডিয়ায় চলচ্চিত্র বিষয়ে লিখে আসছি? প্রতিটি মানুষের ব্যক্তিগত ভালোলাগার একটি বিষয় আছে, আর এই ভালোলাগা থেকে জন্ম হয় ভালবাসা, আবার এই ভালবাসাই আমাদের অনুপ্রানিত করে কিছু করার, যেমনটি ঘটেছে আমার বেলাতে, তা না হলে হয়ত আমি কখনো উইকিপিডিয়ায় অবদান রাখতাম কিনা কে জানে? ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা রিয়াজ'কে ভীষণ ভালোলাগে, তাই উনাকে নিয়ে কিছু কাজ করার প্রয়াস থেকেই উইকিপিডিয়ায় পদার্পণ। বর্তমানে আমি শুধু রিয়াজকে নিয়েই সীমাবদ্ধ নই। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্রের সাথে জড়িত গুনী ব্যক্তিদের নিয়ে কাজ করছি এবং তা চালিয়ে যেতে চাই। এই ব্যাপারে আমি শুরু থেকেই আপনাদের সকলের যথেষ্ট সহায়তা পেয়েছি এবং ভবিষ্যতেও পাব বলে আশা করছি।
- যা বলতে চাই: আমি জানি আপনি ইংরেজি উইকিপিডিয়াতেও একজন প্রশাসক। আর এটাও জানি আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনা হোক সেটা বাংলা কিংবা ইংরেজি, ঢাকা উইকিমিট আপ-এ এই বিষয়ে আপনাদের সাথে বেশ কিছু কথা হয়েছিল। আমি ইংরেজি উইকিপিডিয়ায় Riaz (actor) শিরোনামে একটি নিবন্ধ তৈরী করেছিলাম এপ্রিল ২০১১-এ। কিন্তু সম্প্রতি ব্যবহারকারী-প্রশাসক Future Perfect at Sunrise এটিকে দুটি অভিযোগ এনে পাতাটি ছোট করে ফেলেছে সেই সাথে আমাকেও ব্লক করেছে। অভিযোগ দুটি এমনঃ আমি ছাড়া এই নিবন্ধে উল্লেখযোগ্য আর কেউ অবদান রাখছে না এবং লেখা গুলোও পড়ার উপযোগী নয়, আমরা সবাই এখানে সেচ্ছাসেবক তাই জোর করে কারো ঘাড়ে কিছু চাপিয়ে দেয়া যায়না যদিও আমি ফিউচার পারফেক্ট এট সানরাইজ সাহেবকে অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি তা রাখেননি। এটি মূলত প্রথমে বাংলা উইকিপিডিয়াতে লিখেছি এবং পরে আমি নিজেই ইংরেজি করেছিলাম, হয়তো এটা ততটা ভালো হয়নি যতটা উইকিপিডিয়ার জন্য প্রয়োজন। ভাই যদি একটু সময় হয় এই নিবন্ধটি দেখার অনুরোধ রাখলাম। ধন্যবাদান্তে --হেমায়েত (আলাপ) ১৩:১৮, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
- আমার এখানে মন্তব্য করা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না, তবু বলছি: আমার মনে হয়, যেহেতু Future Perfect at Sunrise একটা অ্যাকশন নিয়েছেন, তার অ্যাকশনকে ভুল প্রমাণ করার জন্য গুড ফেইথ একটা সম্পাদনা আপনার দরকার। সেজন্য আপনাকে আনব্লক করে দেবার পর আপনি ব্যবহারকারী নামস্থানে এখান থেকে আপনার সর্বশেষ এডিটটুকু নিয়ে কাজ করুন। সেটা মানসম্মত হলে, কিংবা মানসম্মত হয়েছে মনে হলে, অন্য কাউকে দিয়ে যাচাই করে নিন। তারপর তা মূল নামস্থানে স্থানান্তর করুন। তাহলে আপনার উপর থেকে সকপাপেটিং-এর তকমা দূর হবে। ...দেখা যাক, রাগিব ভাই কী বলেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৩, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] বাংলায় উইকিপিডিয়াঃ প্রথম আলো
রাগিব ভাইয়া, লেখাটা ভালো হয়েছে। মাঝে মাঝে এধরনের প্রবন্ধের প্রকাশের প্রয়োজন অত্যাবশ্যকীয়। নতুন উইকিপিডিয়ায় নতুন লেখকদের আকৃষ্ট করা যাবে সহজেই। আমাদের বাংলা উইকিপিডিয়া আসলে এখন অনেক ভাষার থেকে সমৃদ্ধ ও এগিয়ে। তবে ভাইয়া, মাথার মধ্যে একটা জিনিস ঢুকে নাই, উইকিপিডিয়ার ফাইল [পিডিএফ ছাড়া, যদিও বাংলা ইউনিকোড এখনো পিডিএফ ফরম্যাটে সঠিক আকারে আসে না, তবে] কম্পিউটার পেন্ড্রাইভ বা সিডিতে কিভাবে উইকিপিডিয়ার ফাইল সংরক্ষণ করার অন্য পথ থাকলে যানাবেন? বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যতে আরো অগ্রগতির ফল আশা করছি। আপনার ও সকলের জন্য শুভকামনা। একদিন বাংলা উইকিপিডিয়াও ইংরেজীর পরবর্তী ভার্সন হিসেবে প্রতিষ্টিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন। --Sabuj Barua (আলাপ) ০৩:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
- পড়তে আগ্রহী। অনুগ্রহপূর্বক লিংক দিন। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:২০, ১৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
-
- চমকপ্রদ লেখা উপস্থাপনার জন্য আপনাকে অভিনন্দন রাগিব। (অনধিকার প্রবেশ) আগ্রহীদের সুবিধার্থে লিঙ্ক হিসেবে চাপ দিন এখানে [১]। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
আপনাদের তিন জনকেই অনেক ধন্যবাদ।
সবুজ, পিডিএফের ঝামেলাটা রয়ে গেছেই। সম্ভবত বাগ ফাইল করা হয়েছে ডেভেলপারের কাছে। সিডিতে নেয়ার ব্য্ববস্থা আছে, সেখানে উইকির নিবন্ধকে ওয়েবসাইটের মতো করেই সংরক্ষণ করা যায়। উইকিসিডি প্রজেক্ট (ইংরেজি উইকিতে) দেখতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] স্পিডি বনাম খালি ট্যাগ
ধন্যবাদ রাগিব, ট্যাগ সম্পর্কীয় বিষয়ে আপনার সুচিন্তিত পরামর্শসহ ট্যাগ সম্পৃক্ত নিবন্ধে দৃষ্টি দেয়ার জন্যে।
এখানে,
ক্লিমেন্ট এট্লি - দু'টি (বাক্য + ছবি) = দুঃখজনক।
ট্যাগ ব্যবহারে (না-কি অপব্যবহার!) কয়েকটি উদ্দেশ্য কাজ করেছে -
- সংশ্লিষ্টদের দৃষ্টিগোচরতা
- বাংলা উইকি'র মান
- নিবন্ধ রচয়িতার অংশগ্রহণ
ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে ২৭শে জুন, ২০০৬ সালে রচিত ও যথেষ্ট তথ্যভূক্তির দাবীদার নিবন্ধটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। এতে ২৯ বার সম্পাদনা বর্ণিত সমীকরণে রয়েছে। উইকিতে যখন, যা এবং যতটুকু ঢেলে দেয়ার প্রয়োজন, সঠিক ও সময়োচিতভাবেই করে যাচ্ছি তা বোধহয় আপনিসহ সংশ্লিষ্ট সকলে সম্যকভাবেই অবগত রয়েছেন। ব্যবহারকারীর অধিকার ও উইকি শর্তাবলীর আলোকেই কিন্তু এ ট্যাগ সংযোজিত হয়েছে। বরঞ্চ সকলেরই উচিত হবে ট্যাগ লাগানো নিবন্ধ(গুলোর) উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে নিবন্ধকে রক্ষা করা। সংখ্যাগতভাবে উইকি সম্প্রসারণের সাথে তাল মিলিয়ে কিছু নিবন্ধ মুছে ফেলাটা দোষের কিছু নয়, অন্ততঃ আমার মতে। কেননা অন্তঃসারশূন্য ও খালি নিবন্ধ রূচিবিরুদ্ধ এবং মনে শূন্যতার পরিবেশই সৃষ্টি করে (জানিনা অন্যদের কি মনে হয়!)। এছাড়াও, এর পেছনে হয়তোবা কোন (শুভ) উদ্দেশ্যও কাজ করতে পারে (মুছে ফেলেই দেখুন!)। আপনারসহ সকলের নিয়মিত অংশগ্রহণ একান্তভাবে কাম্য। ভাল থাকবেন ও ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৮:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা, সম্পাদনা সারাংশ পাতা, প্রণীত নিবন্ধ ইত্যাদি অবদান দেখতে গেলেই নিম্নলিখিত বার্তা দেখায়।
403: User account expired
The page you requested is hosted by the Toolserver user soxred93, whose account has expired. Toolserver user accounts are automatically expired if the user is inactive for over six months. To prevent stale pages remaining accessible, we automatically block requests to expired content.
If you think you are receiving this page in error, or you have a question, please contact the owner of this document: soxred93 [at] toolserver [dot] org. (Please do not contact Toolserver administrators about this problem, as we cannot fix it—only the Toolserver account owner may renew their account.)
HTTP server at toolserver.org - ts-admins [at] toolserver [dot] org
অন্য ব্যবহারকারীরা কী নিবন্ধ প্রণয়ন বা কোন কোন নিবন্ধে সম্পাদনা করেছেন, আমি আগে নিবন্ধ প্রণয়ন করেছি, কোন নিবন্ধে সম্পাদনা করেছি, কিছুই দেখতে পারছি না। উইকিপিডিয়ায় কাজ ব্যাহত হচ্ছে।Adib5271 (আলাপ) ১০:১১, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] SUL requests
I am active in ml.wikipedia with user name Deepak . I want to complete SUL at bn.wikipedia .conformation link: http://ml.wikipedia.org/w/index.php?title=%E0%B4%89%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%8B%E0%B4%95%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BE%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%A8%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%86_%E0%B4%B8%E0%B4%82%E0%B4%B5%E0%B4%BE%E0%B4%A6%E0%B4%82%3ADeepak&diff=1205619&oldid=1202403 --117.204.83.152 (আলাপ) ০৩:১৫, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি)
- Hello, do you need a rename in Bangla Wikipedia? If so please put your request here. Thanks! — তানভির • আলাপ • ১২:২৮, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] ভাস্করাচার্য
ভাস্করাচারয নিয়ে লেখাটি কেন মোছা হল, জানতে চাইছি!!
আমি প্রথম ওয়িকিপেদিয়াতে প্রথম লিখছি। ভাস্করাচার্য আমার লেখা প্রথম পূর্ণ রচনা। এতা মোছার কারণ কি?
[সম্পাদনা] সহযোগীতা কাম্য
আমি বাংলা উইকিপিডিয়ায় পুরান ঢাকা বিষয়ক লেখাগুলো নিয়মিত সম্পাদনা করতে চাই। প্রশাসকদের সহযোগীতা কামনা করছি। আমি নিজে পুরান ঢাকা'র অধিবাসী। কিছুটা জানি এ এলাকা সম্পর্কে। নিয়মিত ছবিটবিও তোলা হয় এখানকার বিভিন্ন জায়গার। পুরান ঢাকা বিষয়ে অন্য কেউ যদি নিয়মিত লিখে থাকেন, তবে তাকে আমার সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করছি। ধন্যবাদ। -- ফরহাদ আলম।
[সম্পাদনা] উইকিপিডিয়াতে বাংলা তারিখ
রাগিব, সম্প্রতি আরবি উইকিপিডিয়ায় দেখলাম যে সেখানে প্রধান পাতায় গ্রেগোরিয়ান (ইংরেজি) তারিখের পাশাপাশি হিজরি তারিখও নিয়মিত প্রদর্শিত হয়। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় বাংলাদেশের সংস্কারপ্রাপ্ত বর্ষপঞ্জী অনুসারে বাংলা তারিখ যোগ করা যায় না? একবার ভেবে দেখলে ভাল হয়। বাংলা উইকিপিডিয়া তো বাংলা ভাষা ও সংস্কৃতিরই প্রতীক। তাই এ কাজ করলে আমার মনে হয় খুবই ভাল হবে। আর সবচেয়ে ভাল হয় যদি এই পহেলা বৈশাখ থেকেই তা করা সম্ভব হয়। -তৃণাঞ্জন (আলাপ) ১০:১৩, ১২ এপ্রিল ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] "বস্র প্রকৌশলী"
আসলে ,আমি নতুন একজন উইকিপিডিয়ান হতে চাই, তার জন আমাকে কি করতে হবে এবং আমি "বস্র প্রকৌশল" নিয়ে লেখতে চাই, বস্র প্রকৌশল নিয়ে কি কোন বিষয় আছে? আর যদি না থাকে সে ক্ষেত্র কি করব? দয়া করে জানাবেন।।।।।।।।।।।। --Saiful.1927 (আলাপ) ০৭:১২, ২৭ এপ্রিল ২০১২ (ইউটিসি)saiful.1927
[সম্পাদনা] টুকি টাকি
রাগিব ভাই, আপনাকে ধন্যবাদ এইজন্য যে আমি আমার প্রফাইলটা লিখতে আপনারটাকে কপি-পেস্ট করে শুরু করেছি.
দৃষ্টি আকর্ষণ: আপনার প্রফাইলে "সম্পাদনার সংখ্যা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।" এ দেয়া লিঙ্কটি কাজ করে না. কারণ: "user expired". আপডেট করে দিলাম.
কেমন সুর (আলাপ) ১৩:০৮, ২৭ এপ্রিল ২০১২ (ইউটিসি)
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই নির্দেশনাটি মুছে ফেলতে পারেন।
[সম্পাদনা] প্রায়গকরতা নাম পরিবরতন করে
সরবপ্তথম নেপালী উইকিপিডিয়ার অনেক অনেক অভিনন্দন আমি আমার প্রয়গকরতা গাম (username) পরিবরতন খাতির নিবেদন করে। ক্রিপা করে বাংলা উইকীথে আমার গাম পরিবরতন করে দেবে। I'm sorry, I am not perfect in Bengali still enthusiast to learn. Please help me to change my username in Bengali Wiki.--गणेश पौडेल (আলাপ) ০৪:৪১, ১৪ মে ২০১২ (ইউটিসি)
[সম্পাদনা] নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন
প্রিয় অবদানকারী,
বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে।
সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir
wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমান • আলাপ • ১০:২৪, ৩ জুন ২০১২ (ইউটিসি)।